নবীনগর উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বৃহৎ ও ঐতিহাসিক উপজেলা, যা মেঘনা, তিতাস ও বুড়ি নদীর সংযোগস্থলে অবস্থিত। নদীমাতৃক এই জনপদ প্রাচীনকাল থেকেই কৃষি, নদী পরিবহণ,
বাণিজ্য এবং শিক্ষা-সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবীনগর তার সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রবাসী আয়কেন্দ্রিক অর্থনীতির জন্য বিশেষভাবে পরিচিত।
নবীনগর উপজেলায় রয়েছে মোট ২১টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা। যা ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে ইউনিয়নের সংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ উপজেলা হিসেবে বিবেচিত।
প্রতিটি ইউনিয়ন স্থানীয় সরকার ব্যবস্থার অধীনে থেকে জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক স্থিতিশীলতার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
কৃষিকাজ, মাছ চাষ, নদীবাণিজ্য এবং প্রবাসী আয় এখানকার অর্থনীতির মূল চালিকাশক্তি। অধিকাংশ ইউনিয়নে রয়েছে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার এবং আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র।
নবীনগরের ইউনিয়নসমূহ শুধুমাত্র প্রশাসনিক ইউনিট নয়। বরং এগুলো নবীনগরের ইতিহাস, ঐতিহ্য ও আধুনিক উন্নয়নের ধারাবাহিকতায় এক একটি প্রাণন্তর অংশ।
আরও পড়ুনঃ নীলফামারী জেলার ইতিহাস | নীলফামারী কিসের জন্য বিখ্যাত
নবীনগর উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- ১নং বড়াইল
- ২নং বীরগাঁও
- ৩নং কৃষ্ণনগর
- ৪নং নাটঘর
- ৫নং বিদ্যাকুট
- ৬নং নবীনগর পূর্ব
- ৭নং নবীনগর পশ্চিম
- ৮নং কাইতলা উত্তর
- ৯নং বিটঘর
- ১০নং শিবপুর
- ১১নং ইব্রাহিমপুর
- ১২নং শ্রীরামপুর
- ১৩নং লাউর ফতেপুর
- ১৪নং জিনোদপুর
- ১৫নং রসুল্লাবাদ
- ১৬নং সাতমোড়া
- ১৭নং শ্যামগ্রাম
- ১৮নং ছলিমগঞ্জ
- ১৯নং বড়িকান্দি
- ২০নং কাইতলা দক্ষিণ
- ২১নং রতনপুর



