নীলফামারী কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি নীলফামারী জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।
তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা নীলফামারী জেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার, দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
নীলফামারী কিসের জন্য বিখ্যাত?
বাংলাদেশের অন্যতম এবং সমৃদ্ধ জেলা নীলফামারী বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হিসেবে সেখানে থাকা শত শত দর্শনীয় স্থান, বিখ্যাত সব খাবার, মানুষের সহজ সরলতা জেলাকে সারাদেশের মানুষের কাছে পরিচিত হতে সহায়তা করেছে।
নীলফামারী জেলার ইতিহাস?
নীলফামারী জেলা মূলত বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি অন্যতম প্রাচীন ও বৃহৎ জেলা। উপজেলার সংখ্যানুসারে নীলফামারী বাংলাদেশের একটি এ শ্রেণীভুক্ত জেলা।
আয়তন ও জনসংখ্যা?
নীলফামারী জেলাটির আয়তন ১,৬৪৩.৪ বর্গকিলোমিটার। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী নীলফামারী জেলার মোট জনসংখ্যা ২০,৯২,৫৬৭ জন।
এর মধ্যে পুরুষ ১০,৪১,৫৮২ জন, মহিলা ১০,৫০,৪৯৯ জন এবং তৃতীয় লিঙ্গ ৮০ জন। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিলোমিটার) ১৩৫৩ জন এবং শিক্ষার হার ৬৯,১৩%।
ভৌগোলিক অবস্থান?
নীলফামারী জেলার পূর্বে রংপুর ও লালমনিরহাট, দক্ষিণে রংপুর ও দিনাজপুর, পশ্চিমে দিনাজপুর ও পঞ্চগড় এবং উত্তরে ভারতের শিলিগুড়ি জেলা অবস্থিত। এ জেলার আন্তর্জাতিক সীমান্ত দির্ঘ্য হলো ৫০,৯০ কিলোমিটার।
নীলফামারীর বিখ্যাত খাবার?
নীলফামারীর খাবার তার নিজস্ব অনন্য স্বাদের জন্য বেশ বিখ্যাত। নীলফামারীর বিখ্যাত খাবার গুলোর মধ্যে রয়েছে। যেমনঃ
সিদল ভর্তা
সিদল ভর্তা হল সিদল দিয়ে তৈরি একটি জনপ্রিয় ভর্তা। সিদল ভর্তা তৈরি হয় সিদল, পেঁয়াজ, মরিচ, ধনেপাতা, জিরা, গরম মশলা ইত্যাদি দিয়ে। সিদল ভর্তা সাধারণত ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করা হয়ে থাকে।
শিক কাবাব
বিকেলে গরম গরম ধোঁয়া উঠানো শিক কাবাব খেতে অনেকেই পছন্দ করেন। রেস্টুরেন্টে বন্ধুদের সাথে আড্ডায় শিক কাবাব খাওয়ার মজাই আলাদা।
নীলফামারী গেলে আপনার খুব সহজেই হাতের কাছে এই শিক কাবাব পেয়ে যাবেন। নীলফামারীর এই শিক কাবাব সারা বাংলাদেশে বেশ পরিচিত।
প্যালকা
প্যালকা হচ্ছে নীলফামারীর একটি ঐতিহ্যবাহী খাবার যা সাধারণত গ্রামাঞ্চলে বেশি রান্না হয়ে থাকে। প্যালকা তৈরি হয় মূলত বিভিন্ন ধরণের শাক দিয়ে। প্যালকা সাধারণত ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করা হয়ে থাকে।
এছাড়াও নীলফামারীতে আপনারা গরুর চাপ, মোগলাই বিরিয়ানি, এরকম নানান মজাদার ও সুস্বাদু খাবার খেতে পারবেন।
নীলফামারীর দর্শনীয় স্থান?
নীলফামারী জেলা বাংলাদেশের একটি প্রাচীন ও সমৃদ্ধ জেলা। জেলাটি তার সমৃদ্ধ ইতিহাস, গর্বিত ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বেশ বিখ্যাত। নীলফামারীর বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ
নীলসাগর
এটি মূলত সমুদ্র নয়, তবে ঠিক সমুদ্রের নামের সঙ্গে মিল রেখে ১৯৮০ সালে নামকরণ হয়েছে নীলসাগর। এর আয়তন হচ্ছে ৯৩.৯০ একর। তবে গভীরতা ঠিক কতটা তা আজও নির্ধারণ করা যায়নি।
ধারণা করা হয়, বছর জুড়ে ৮০ থেকে ৮৫ ফুট পানি থাকে নীলফামারীর এই নীলসাগরে। সাগরপাড়ে রয়েছে বৃক্ষরাজি তরুলতা, সুউচ্চ পাড় বেষ্টিত বেত বন ও গুল্মলতা। শীতের দিনে অতিথি পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে এ এলাকা।
তিস্তা ব্যারেজ
প্রতিদিন দর্শনার্থীদের সমাগমে মুখরিত হয়ে ওঠে তিস্তা ব্যারেজ এলাকা। শুধু মাত্র ব্যারাজটি এক নজর দেখার জন্য ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও বগুড়া জেলার ভ্রমণপিপাসুরা প্রতিদিন ভিড় করে থাকেন।
বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী হচ্ছে তিস্তা। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে এসে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে।
কুন্দুপুকুর মাজার
নীলফামারী শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে কুন্দুপকুর ইউনিয়নে অবস্থিত কুন্দুপুকুর মাজার। এই অঞ্চলে ইসলাম প্রচার করতে আসা সুফি হযরত মীর মহিউদ্দিন চিশতির (র.) মাজার এটি। প্রায় ত্রিশ একর জমি জুড়ে রয়েছে মাজার এবং মাজার সংলগ্ন পুকুর।
ধর্মপালের রাজবাড়ী
ধর্মপাল গড়ের কাছাকাছি একটি মজা জলাশয় আছে। জলাশয়টির পাড় বাধানো ঘাট এবং কয়েক ফুট উচু ঢিবি রয়েছে। এই ঢিবির ভিতরের প্রাচীরে ইট দেখেই ধারণা করা হয় এটি ধর্মপালের রাজবাড়ি। গড় ধর্মপালের কাছাকাছি ঠিক নদীর তীরে ধর্মপালের রাজ প্রাসাদ ছিল।
এছাড়াও আপনারা নীলফামারীতে চীনা মসজিদ, ময়নামতির দূর্গ, ভীমের মায়ের চুলা, দারোয়ানী টেক্সটাইল মিল, সৈয়দপুর চার্চ, সৈয়দপুর রেলওয়ে কারখানা, উত্তরা ইপিজেড, সৈয়দপুর বিমানবন্দর এবং ডিমলা রাজবাড়ী দেখতে পারবেন।
নীলফামারীর বিখ্যাত ব্যক্তিবর্গ?
শফিকুল গনি স্বপন, সাবেক মন্ত্রী। জাহানারা ইমাম, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ। খয়রাত হোসেন, সাবেক মন্ত্রী। মহেশ চন্দ্র রায়, ভাওয়াইয়া গানের শিল্পী।
মঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব। বিচারপতি মোস্তফা কামাল, সাবেক প্রধান বিচারপতি।
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে। এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে।
এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে জয়পুরহাট কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন। নীলফামারী জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো আপনারা এতক্ষনে স্পষ্টরূপে বুঝে গেছেন।
আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ।



