নেপাল যাওয়ার উপায় | নেপাল যেতে কত টাকা লাগে

নেপাল দক্ষিণ এশিয়ার খুবই সুন্দর একটি দেশ। নেপালে রয়েছে পৃথিবীর সব থেকে বড় পর্বত শৃঙ্গ হিমালয়। তাছাড়া নেপালে আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে।নেপাল যাওয়ার উপায় | নেপাল যেতে কত টাকা লাগেযার কারণে প্রতিবছর সারা বিশ্ব থেকে প্রচুর সংখ্যক মানুষ নেপালের এই সকল প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এসে থাকেন। নেপালের শতকরা ৮১ ভাগ মানুষ হিন্দু ধর্মের অনুসারী। নেপালে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতমালা মাউন্ট এভারেস্ট।

এই পোস্টে নেপাল ভিসা পাওয়ার উপায়, নেপাল যেতে কত টাকা লাগে, ও নেপাল ভিসা সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ

নেপাল যাওয়ার উপায়?

নেপাল দেশটি হিমালয় কন্যা হিসেবে সারা বিশ্বে পরিচিত। নেপালের সৌন্দর্য উপভোগ করার জন্য সারা বিশ্বের ভ্রমণ পিপাসু মানুষেরা এখানে আসেন। বাংলাদেশ থেকে নেপাল দেশটি খুব একটা দূরে নয়।

যার কারনে বাংলাদেশ থেকে খুবই অল্প বাজেটে নেপালে ঘুরতে যাওয়া যায়। নিম্নে বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপায় ও নেপাল যাওয়ার জন্য কি কি করা লাগে তা উল্লেখ করা হলোঃ

  • বৈধ পাসপোর্ট লাগবে। পাসপোর্টে অবশ্যই ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে।
  • তাছাড়া খালি পাতা থাকতে হবে ভিসার জন্য।
  • ভিসাটি দেখাতে হবে। অর্থাৎ আপনি নেপালে যাওয়ার জন্য যে অন আ্যারাইভাল ভিসাটি করেছেন সেটি লাগবে।
  • ভ্রমণের কারণ ও অন্যান্য কিছু কাগজপত্র লাগবে।
  • অর্থাৎ আপনি নেপালে কিসের জন্য ভ্রমণ করছেন এরকম একটি কাগজপত্র লাগবে।
  • এবং সেখানে সবকিছু উল্লেখ করা থাকা লাগবে। হোটেল বুকিং কনফারমেশন প্রিন্ট লাগবে।
  • ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি লাগবে।
  • মেডিকেল সার্টিফিকেট লাগবে।
  • পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি লাগবে।

আপাতত এই ডকুমেন্টগুলো হলেই হয়। তারপরেও যদি বাড়তি কোন ডকুমেন্ট লাগে তাহলে যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা আপনাকে জানিয়ে দিবে।

নেপাল ভিসা ফর বাংলাদেশি | বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার উপায়

বাংলাদেশীরা নেপালে যাওয়ার জন্য দুই ভাবে ভিসা নিতে পারেন। প্রথম উপায়টি হচ্ছে আপনারা সরাসরি নেপালে গিয়ে উপরের দেওয়া ডকুমেন্ট অনুযায়ী ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন এরাইভাল টুরিস্ট ভিসা নিতে পারেন।

অথবা বাংলাদেশের ঢাকায় অবস্থিত নেপালের এম্বাসি থেকে টুরিস্ট ভিসা নিতে পারেন। নেপালে যারা ভ্রমণ ভিসায় যায় তারা সাধারণত ১৫ দিন ৩০ দিন ও ৯০ দিন মেয়াদে ভিসা পেয়ে থাকেন। নেপালে যতদিন থাকতে চাইবেন সেই অনুযায়ী টুরিস্ট ভিসা করতে পারবেন।

নেপাল ভিসা কত টাকা | নেপাল ভিসা ফি কত

নেপাল যাওয়ার আগে নেপাল ভিসা খরচ কত এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। ১৫ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য ২৮০০ টাকা খরচ হবে। ৩০ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য খরচ হবে ৪৫০০ টাকা। ৯০ দিনের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য খরচ আসবে ১২ হাজার টাকা।

নেপাল যেতে কত সময় লাগে?

নেপাল যেতে কত সময় লাগে এটা নির্ভর করেন আপনি কোন মাধ্যমে বাংলাদেশ থেকে নেপাল যেতে চান। অর্থাৎ ফ্লাইটের মাধ্যমে যেতে চান নাকি বাসের মাধ্যমে যেতে চান। যদি সরাসরি ফ্লাইটের মাধ্যমে বাংলাদেশ থেকে নেপাল যান তাহলে সময় লাগবে এক ঘন্টা ৪৫ মিনিটের কাছাকাছি।

একবার একাধিক স্টপ সহ ফ্লাইটের মাধ্যমে গেলে সময় আরো অনেক বেশি লাগবে। অনেক ক্ষেত্রে এই সময়সীমা ২ ঘন্টা থেকে ৮ ঘণ্টার কাছাকাছিও হয়ে থাকে।

নেপাল যেতে কি পাসপোর্ট লাগে?

বাংলাদেশী নাগরিকদের অবশ্যই নেপাল যেতে হলে পাসপোর্ট লাগবে। নেপাল ও বাংলাদেশ SAARC সদস্য হওয়ায় কিছু সুবিধা থাকলেও ভ্রমণের সময় অবশ্যই পাসপোর্ট লাগবে।

কেননা নেপাল সরকার বিদেশি নাগরিকদের জন্য পাসপোর্টে সিল দিয়ে ভিসা প্রদান করে থাকে। তাছাড়া নেপালে প্রবেশ ও অবস্থান নিয়ন্ত্রণ করতে পাসপোর্ট থাকা অবশ্যই বাধ্যতামূলক।

নেপাল যাওয়ার উপযুক্ত সময়?

যেকোনো স্থানের সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই সঠিক সময়ে যেতে হবে। যদি নেপালে বর্ষাকালে যান তাহলে পাহাড়ি পথ দিয়ে তেমন ভালোভাবে চলাচল করতে পারবেন না এবং অনেক ভোগান্তিতে পড়বেন।

যারা নেপালের হিমালয়, পোখরা ও কাঠমান্ডু ঘুরতে চান তারা সেপ্টেম্বর নভেম্বর বা মার্চ থেকে মেয়ে এই সময়টাতে যেতে পারেন। এই সময়টাতে গেলে খুবই সুন্দর ভ্রমণ অভিজ্ঞতা হবে।

জুন ও আগস্ট মাসের এই সময়টাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় যার কারণে রাস্তায় অনেক কাদা থাকে এবং যাওয়া ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুনঃ লিবিয়া বেতন কত | লিবিয়া যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে নেপালের বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে নেপালের বিমান ভাড়া কত হবে সেটা নির্ভর করেন আপনি কোন এয়ারলাইন্সের মাধ্যমে এবং কোন আসন ব্যবহার করে যাচ্ছেন অনেকটা তার ওপর।

নন স্টপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে নেপাল গেলে খরচ আসবে ২৬ হাজার টাকার কাছাকাছি।

হিমালয়া নন স্টপ এয়ারলাইন্সের মাধ্যমে নেপাল গেলে খরচ আসবে ১৮ হাজার টাকার কাছাকাছি। এয়ার ইন্ডিয়া ওয়ান স্টপ এয়ারলাইন্স ব্যবহার করে গেলে খরচ হবে ২৩,৮০০ টাকা।

শেষ কথা

নেপাল যাওয়ার উপায় ও নেপাল ভিসা বাংলাদেশ থেকে খুব সহজে কিভাবে পাওয়া যায় এবং নেপাল টুরিস্ট ভিসা খরচ কত এই নিয়ে গুরুত্বপূর্ণ অনেক কিছু জানানোর চেষ্টা করা হয়েছে। এই নিয়ে আর কোন প্রশ্ন থেকে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment