আখাউড়া উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি সীমান্তবর্তী ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ উপজেলা। যা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরের সীমানার কাছাকাছি অবস্থিত।
এটি দেশের অন্যতম রেল ও স্থলবন্দরসমৃদ্ধ উপজেলা, যার ফলে ব্যবসা-বাণিজ্য, আন্তর্জাতিক যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময়ে বিশেষ ভূমিকা রাখে।
ঐতিহাসিক এবং রাজনৈতিকভাবেও আখাউড়া একটি পরিচিত নাম, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময়। আখাউড়া উপজেলায় রয়েছে ৫টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা।
প্রতিটি ইউনিয়ন স্থানীয় সরকার কাঠামোর আওতায় থেকে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কৃষি, জলসেচ, নিরাপত্তা এবং সামাজিক সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
এখানকার বেশিরভাগ মানুষ কৃষিনির্ভর হলেও রেল, স্থলবন্দর ও প্রবাসী আয়ের সাথে সংশ্লিষ্ট অনেক পরিবার রয়েছে। ইউনিয়নগুলোতে রয়েছে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, কমিউনিটি ক্লিনিক,
হাট-বাজার এবং ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। সীমান্তবর্তী ইউনিয়ন হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাও এখানে বিশেষ গুরুত্ব পায়।
আখাউড়ার ইউনিয়নসমূহ এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন, আন্তঃসীমান্ত যোগাযোগ এবং স্থানীয় জনগণের কল্যাণে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
আরও পড়ুনঃ ফরিদপুর জেলার ইতিহাস | ফরিদপুর কিসের জন্য বিখ্যাত
আখাউড়া উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- ১নং মনিয়ন্দ
- ২নং ধরখার
- ৩নং মোগড়া
- ৪নং আখাউড়া উত্তর
- ৫নং আখাউড়া দক্ষিণ



