পটুয়াখালী জেলার ইতিহাস | পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত

পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি পটুয়াখালী জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।পটুয়াখালী জেলাতবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা পটুয়াখালী জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

পটুয়াখালী জেলার ইতিহাস?

পটুয়াখালীতে কত বছর আগে জনবসতি গড়ে উঠেছে। এ সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যায়নি। তবে জনশ্রুতি রয়েছে, আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এই অঞ্চলে মানুষের বসবাস ছিল। তৎকালীন সময়ে এ অঞ্চলে কিছু কু-প্রথা প্রচলিত ছিল।

যার কারণে নিম্নবর্গীয় মানুষজন এবং নারীরা নির্যাতনের শিকার হয়ে আসছিল। এমনকি এই অঞ্চলে অনেক মানুষকে আগুনে পুড়িয়ে মারা হয়। আর এ কারণে ধীরে ধীরে মানুষ অন্যত্র চলে যায়। এবং এক পর্যায়ে পটুয়াখালী রিক্ত বিড়ান ভূমিতে পরিণত হয়েছিল।

পরবর্তীতে ১৮০৮ সালে লর্ড মিস্টার বেন্ট ম্যাজিস্ট্রেট হিসেবে বরিশাল এলে। তখন তিনি তার কার্যালয় পটুয়াখালীতে স্থানান্তর করেন। যার ফলে পটুয়াখালী আবার ধীরে ধীরে প্রাধান্য পেতে শুরু করে। তিনি দীর্ঘসময় তার প্রশাসনিক ক্ষমতা বলে এখানে টিকে ছিলেন।

পরবর্তী সময় অর্থাৎ পাকিস্তানি আমলে ১৯৬৯ সালে পটুয়াখালী কে পূর্ব বাংলার একটি জেলা হিসেবে গড়ে তোলা হয়। এরপর ১৯৭১ সালের ২৫ শে এপ্রিল পটুয়াখালী পাকিস্তানি হানাদার বাহিনীর কবলে চলে যায়।

১৯৭১ সালের ৮ই ডিসেম্বর লাক্ষ মানুষের রক্তের বিনিময় পটুয়াখালী শত্রু মুক্ত হয়। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৮৪ সালে মহকুমা বিলুপ্ত করার মাধ্যমে পটুয়াখালী জেলায় উন্নীত করা হয়।

পটুয়াখালী জেলার ভৌগোলিক অবস্থান?

বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে পটুয়াখালী জেলা অন্যতম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল বিভাগের একটি জেলা হচ্ছে পটুয়াখালী।

পটুয়াখালী জেলার পূর্বে ভোলা জেলা, উত্তরে বরিশাল জেলা, পশ্চিমে বরগুনা জেলা ও দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। পটুয়াখালী জেলার মোট আয়তন হলো ৩,২২১.৩১ বর্গ কিলোমিটার।

আরও পড়ুনঃ গোপালগঞ্জ জেলার ইতিহাস | গোপালগঞ্জ কিসের জন্য বিখ্যাত

পটুয়াখালী জেলার নামকরণ?

পটুয়াখালী নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। সাধারণ বিশ্বাস হলো এই নামটি বাংলা নাম পটুয়ার খাল থেকে এসেছে। যা বর্তমান পটুয়াখালী পৌরসভা থেকে বঙ্গোপসাগরের সাথে সংযোগকারী প্রবাহিত হয়েছে।

কথিত আছে যে, ১৭ শতকের প্রথমে দিকে পর্তুগিজ জলদস্যুরা এই খাল দিয়ে এই এলাকায় নিয়মিত অনুপ্রবেশ করত। স্থানীয় লোকজন এর নাম দেয় পটুয়ার খাল। যা এখন পটুয়াখালী নামে পরিচিত।

আরেকটি মতবাদ হচ্ছে, কিছু লোক বিশ্বাস করেন যে, স্থানীয় সাধক পটুয়া শাহের নাম থেকে পটুয়াখালী নামটি এসেছে। পটুয়া শাহ ছিলেন একজন মুসলিম সাধক। যিনি ষোড়শ শতাব্দীতে এই অঞ্চলে বসবাস করেন।

পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত?

পটুয়াখালী বিখ্যাত হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তবে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো পটুয়াখালী সূর্যোদয় এবং সূর্যাস্তের জেলা। আপনারা হয়তো সকলেই জানেন যে, জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।

ঠিক তেমনি বাংলাদেশের সূর্যোদয় এবং সূর্যাস্তের জেলা হচ্ছে পটুয়াখালী। পটুয়াখালীতে অবস্থিত সাগরকন্যা কুয়াকাটা থেকে আপনারা সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখতে পারবেন।

পটুয়াখালী জেলার দর্শনীয় স্থানসমূহ?

পটুয়াখালী সিটি পার্ক

পটুয়াখালীর সবচেয়ে বড় ও জনপ্রিয় পার্ক হচ্ছে সিটি পার্ক। এটি পটুয়াখালী শহরের একদম প্রাণকেন্দ্র অবস্থিত। এই পার্কটিতে খেলার মাঠ, একটি জগিং ট্র্যাক, একটি সুইমিং পুল এবং বিভিন্ন ধরণের গাছ ও ফুল রয়েছে।

কুয়াকাটা সমুদ্র সৈকত

এটি পটুয়াখালী জেলার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই সমুদ্র সৈকতে সাদা বালি এবং স্বচ্ছ নীল জলের অতুলনীয় দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে দর্শনার্থীরা সাঁতার কাটা, সূর্যস্নান এবং নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন।

পায়রা সমুদ্রবন্দর

এই সমুদ্রবন্দরটি এখনও নির্মাণাধীন এবং এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম সমুদ্রবন্দর হবে বলে প্রকৌশলীরা আশা করছে। এই সমুদ্রবন্দরটি এ অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা বদলাবে এবং বহু লোকের কর্মসংস্থান সৃষ্টি করবে।

লাউকাঠি ওয়াপদা কলোনি লেক

এই লেকটি পটুয়াখালীর লাউকাঠি ওয়াপদা কলোনিতে অবস্থিত। এটি একটি সুন্দর হ্রদ যেখানে বিভিন্ন ধরণের মাছ ও পাখি রয়েছে। পর্যটকরা বোটিং, মাছ ধরা এবং পাখি দেখা উপভোগ করার জন্য এখানে প্রতিদিনই ভিড় জমায়।

শ্রীরামপুর প্রাসাদ?

শ্রীরামপুর প্রাসাদটি ১৯ শতকে শ্রীরামপুরের জমিদার দ্বারা নির্মিত হয়েছিল। এটি বাংলা স্থাপত্যের একটি অন্যতম উদাহরণ। প্রাসাদটি এখন একটি জাদুঘর এবং এটিতে এই অঞ্চলের ঐতিহাসিক নিদর্শনগুলোর সংরক্ষিত রয়েছে৷

আরও পড়ুনঃ নেত্রকোনা জেলার ইতিহাস | নেত্রকোনা কিসের জন্য বিখ্যাত

পটুয়াখালী জেলার বিখ্যাত খাবার?

ইলিশ মাছ

বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ মাছ। এই ইলিশ মাচ পটুয়াখালীর সমুদ্র সৈকতে বর্ষা কালে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় খাবার। ইলিশ মাছ তার পুষ্টিগুণ ও স্বাদের সারাদেশে পরিচিত।

মহিষের দুধের ছানা

মহিষের দুধের ছানা পটুয়াখালীর একটি জনপ্রিয় দুগ্ধজাত খাবার। যা মহিষের দুধ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এটি একটি চর্বি ও প্রোটিন যুক্ত সুস্বাদু খাবার।

চটপটি

পটুয়াখালীর ঝাউতলাতে বাবুল ভাইয়ের স্পেশাল চটপটির সুখ্যাতি পুরো জেলা জুড়ে। শুধু পটুয়াখালী নয় দেশের বিভিন্ন প্রান্তে আসা পর্যটকরা। বাবুল ভাইয়ের চটপটি খেয়ে মুগ্ধ হয়েছেন।

পেয়ারা

পটুয়াখালীর অধিকাংশ পেয়ারা বেশ বড় আকৃতির হয়ে থাকে। বলাই যায় এ জেলায় পেয়ারার চাষ বেশ ভাল হয়। আর এ কারণেই সবার কাছে এ জেলার পেয়া এত জনপ্রিয়। আপনারা পটুয়াখালী জেলার যেকোন বাজারে গেলে এই পেয়ারা খেতে পারবেন।

নারকেল

এটি পটুয়াখালী জেলার একটি জনপ্রিয় খাবার। গরমের সময় তৃষ্ণার্ত মানুষের জন্য অনেক উপকার এই নারকের। সমুদ্র সৈকত ঘরার সময় অনেকেই এই নারকেল খেয়ে থাকে। এটি এখানে উচ্চ ফলনশীল বলে একে পটুয়াখালীর বিখ্যাত খাবার বলা হয়েছে।

পটুয়াখালী জেলার বিখ্যাত ব্যক্তি?

রফিকুল ইসলাম

তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার আত্মত্যাগ ও সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করেন।

এম.এ.মুন এম

মোহাম্মদ আবদুল যিনি এম.এ.মুন এম নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও রাজনীতিবিদ ছিলেন।

আলতাফ হোসেন চৌধুরী

তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান ও রাজনীতিবিদ। আলতাফ হোসেন ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলের।

সোহাগ গাজী

তিনি একজন বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়। ২০১২ সালে তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার টেস্ট সিরিজে অভিষেক হয়। তিনি শেষ টেস্ট ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন।

মনোরঞ্জন সিকদার

মনোরঞ্জন সিকদার ছিলেন পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রীসভার প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী এবং বিদ্যোৎসাহী ব্যক্তি। তিনি ১৯১৩ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। এবং ২৭ ডিসেম্বর ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ নোয়াখালী জেলার ইতিহাস | নোয়াখালী কিসের জন্য বিখ্যাত

পটুয়াখালী জেলার আয়তন কত?

বরগুনা জেলার মোট আয়তন হচ্ছে ৩,২২১.৩১ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ১৭,২৭,২৫৪ জন।

পটুয়াখালী জেলার উপজেলা কয়টি?

পটুয়াখালী জেলায় মোট উপজেলা রয়েছে ৮টি। যেমনঃ

  • পটুয়াখালী সদর
  • কলাপাড়া
  • মির্জাগঞ্জ
  • রাঙ্গাবালী
  • দুমকি
  • গলাচিপা
  • দশমিনা
  • বাউফল

শেষ কথা

বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।

এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে বরগুনা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন। পটুয়াখালী জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন।

আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment