গোপালগঞ্জ কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি গোপালগঞ্জ জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।
তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা গোপালগঞ্জ জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
গোপালগঞ্জ জেলার ইতিহাস?
অষ্টাদশ শতাব্দীর শুরুর দিকে গোপালগঞ্জ, ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমা ও থানাধীন ছিল। ততকালীন সময় মাদারীপুরের সঙ্গে এ অঞ্চলের জলপথ ছাড়া অন্য কোন স্থল পথের সংযোগ ছিল না।
তখন কেবলমাত্র টাবুরিয়া নৌকা, গয়না নৌকা, পানসি নৌকা, বাচাড়িনৌকা ইত্যাদি ছিল চলাচলের একমাত্র বাহন। যোগাযোগের অসুবিধার কারণে গোপালগঞ্জ থানা ১৮৭০ সালে স্থাপিত হয়।
এবং ১৮৯৪ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এর সীমানা নির্ধারিত করা হয়। এরপর ১৯০৯ খ্রি. সদর মহকুমা থেকে মুকসুদপুর ও কাশিয়ানী থানা এবং মাদারীপুর থেকে গোপালগঞ্জ ও কোটালীপাড়া থানা নিয়ে গোপালগঞ্জ মহকুমা স্থাপিত করা হয়।
গোপালগঞ্জ টাউন কমিটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠত হয়। যা বাংলাদেশের স্বাধীনতার মাত্র কয়েক দিনের মাথায় অর্থাৎ ২০ জানুয়ারি ১৯৭২ সালের গোপালগঞ্জ পৌরসভা গঠিত হয়। এরপর ১৯৮৪ সালের ফেব্রুয়ারিতে গোপালগঞ্জ সদর থানা উপজেলায় উন্নীত করা হয়।
গোপালগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থান?
বাংলাদেশে ৬৪টি জেলার মধ্যে গোপালগঞ্জ জেলা অন্যতম। দেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ জেলার পূর্বে মাদারীপুর ও বরিশাল, পশ্চিমে নড়াইল ও মাগুরা, উত্তরে ফরিদপুর এবং দক্ষিণে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা জেলা অবস্থিত। গোপালগঞ্জ জেলার মোট আয়তন হচ্ছে ১,৪৬৮.৭৪ বর্গকিলোমিটার।
গোপালগঞ্জ জেলার নামকরণ?
বর্তমান গোপালগঞ্জ জেলার আদিনাম ছিল রাজগঞ্জ। ততকালীন সময় এ অঞ্চলে ব্রিটিশদের রাজত্ব ছিল। সে সময় রানী রাসমনি ছিলেন জেলে কন্যা। রানী রাসমনির নাতি ছিলেন গোপাল। সেই গোপালের নামানুসারে রাজগঞ্জের নামবদলে গোপালগঞ্জ রাখা হয়।
গোপালগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?
গোপালগঞ্জ জেলা পাট, বাদাম এবং তরমুজের জন্য বিখ্যাত। কারণ এই জেলাতেই পাট, বাদাম এবং তরমুজ সর্বাধিক পরিমাণে উৎপন্ন হয়ে থাকে। এগুলো এছাড়াও গোপালগঞ্জ তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তাহলে চলুন গোপালগঞ্জের কিছু সৌন্দর্যময় দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসি।
গোপালগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ?
কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিকবাড়ী
গোপালগঞ্জ জেলার উনশিয়া গ্রামে গণজাগরণের কবি সুকান্ত ভট্টাচার্যের ঐতিহাসিক পৈত্রিক বাড়ি অবস্থিত। তিনি তরুণ বিপ্লবী কবি ও বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার অধিকারী।
হরিনাহাটি জমিদার বাড়ি
হরিনাহাটি জমিদার বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার হরিনাহাটি নামক স্থানে অবস্থিত। এই জমিদার বাড়িটি গোপালগঞ্জ জেলার একটি ১৮ শতকের ঐতিহাসিক জমিদার বাড়ি।
উজানীর জমিদার বাড়ি
উজানী জমিদার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের উজানী গ্রামে অবস্থিত। এটি গোপালগঞ্জ জেলার ১৮ শতকের একটি ঐতিহাসিক নিদর্শন ও দর্শনীয় স্থাপনা।
আড়পাড়া মুন্সীবাড়ি
আড়পাড়া ঐতিহাসিক মুন্সীবাড়ি গোপালগঞ্জ জেলার আড়পাড়া গ্রামে অবস্থিত। এটি প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরাতন দোতলা বিশিষ্ট একটি বাড়ি। এটি দেখতে বেশ রোমাঞ্চকর এবং এখানে প্রতিদিন অনেক পর্যটক ঘুরতে আসে।
উলপুর জমিদার বাড়ি
উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জ জেলার উলপুর নামক এলাকায় অবস্থিত। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি আনুমানিক ১৯০০ শতকে নির্মাণ করা হয় বলে যানা যায়।
গোপালগঞ্জ জেলার বিখ্যাত খাবার?
গোপালগঞ্জের তরমুজ
আমরা ইতিপূর্বে উল্লেখ করছি গোপালগঞ্জে দেশের সর্বাধিত তরমুজ উৎপন্ন হয়। এখানকার তরমুজ সারাদেশে বেশ জনপ্রিয়। কেননা এজেলার তরমুজ গুলো বেশ লাল রঙের এবং রসালো হয়ে থাকে। যা খেতে অত্যন্ত মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে।
বাদাম
গোপালগঞ্জ জেলায় তরমুজের পর বাদামও বেশ জনপ্রিয়। আপনারা তো জনেন বাংলাদেশে বাদাম কতটা জনপ্রিয়। একটু অবসর সময় পেলে সবাই চায়। বাদাম খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর এ থেকেই গোপালগঞ্জের এই খাবারটি জনপ্রিয়তা লাভ করে।
রসগোল্লা
রসগোল্লার কথা শুনেই জিভে জল আসলো! আপনারা এখানকার রসগোল্লার স্বাদের কথা শুনলে অবাক হয়ে যাবেন। গোপালগঞ্জ জেলার স্থানীয় কারিগররা এই রসগোল্লা দীর্ঘ সময় নিয়ে তৈরি করে। যা খেতে অতুলনীয় স্বাদ এবং মনে হয় যেন রসগোল্লা না অমৃত খেলাম।
ছানার জিলাপি
মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ছানার জিলাপি অন্যতম। এটি ছানা, চিনি, ঘি এবং প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয়। যা খেতে মুচমুচে এবং অনেক সুস্বাদু হয়ে থাকে।
দানোর সন্দেশ
বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটি প্রখ্যাত মিষ্টান্ন হচ্ছে দানোর সন্দেশ। এই সুস্বাদু সন্দেশ শুধু গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী কিছু জেলাতেই পাওয়া যায়। এই দানোর সন্দেশ দুধ, চিনি দিয়ে তৈরি করা হয়ে থাকে।
গোপালগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি?
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত
তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন অন্যতম বাংলা ধারাভাষ্যকার। তিনি মূলত সতন্ত্র বসনভঙ্গি ও ধারাভাষ্যের জন্য সারাদেশে বেশ পরিচিতি লাভ করে।
মোল্লা জালাল উদ্দীন আহমেদ
তিনি একজন আইনজীবী এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি ১ ফেব্রুয়ারি ১৯২৬ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। এবং ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জামিল উদ্দিন আহমেদ
ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ তিনি কর্নেল জামিল নামেই বেশি পরিচিত ছিলেন। ২০০৯ সালে সরকার কর্তৃক বীর উত্তম খেতাবে তিনি ভূষিত হন।
শারফুদ্দিন আহমেদ
শারফুদ্দিন আহমেদ একজন বাংলাদেশী বিখ্যাত চক্ষুরোগ বিশেষজ্ঞ। এছাড়াও তিনি একজন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।
নরেন বিশ্বাস
তিনি বাংলাদেশের লেখক, গবেষক, আবৃত্তি শিল্পী এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৬ ই নভেম্বর ১৯৪৫ সালে মাঝিগাতি, গোপালগঞ্জ (ব্রিটিশ ভারত) জন্মগ্রহণ করেন। এবং ২৭ নভেম্বর ১৯৯৮ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
গোপালগঞ্জ জেলার আয়তন কত?
গোপালগঞ্জ জেলার মোট আয়তন হচ্ছে ১,৪৬৮.৭৪ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ১১,৭২,৪১৫ জন।
গোপালগঞ্জ জেলার উপজেলা কয়টি?
গোপালগঞ্জ জেলায় মোট উপজেলা রয়েছে ৫টি। যেমনঃ
- গোপালগঞ্জ সদর
- টুঙ্গিপাড়া
- কোটালীপাড়া
- কাশিয়ানী
- মুকসুদপুর
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।
এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ফরিদপুর জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।
গোপালগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ



