তাজিকিস্তান ভিসা কিভাবে পাওয়া যায় | তাজিকিস্তান যেতে কত টাকা লাগে

তাজিকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার একটি দেশ। তাজিকিস্তান দেশটির উত্তরে রয়েছে কিরগিজস্থান, পশ্চিমে উজবেকিস্তান, পূর্বেচিন এবং দক্ষিণে আফগানিস্তান।

তাজিকিস্তান দেশটির ৯৪.৬ শতাংশ মানুষ মুসলিম ধর্মাবলম্বী। তাজিকিস্তান দেশটির রাজধানী দুশানবে। তাজিকিস্তান ভ্রমণের জন্য অনেকে যেতে চান।তাজিকিস্তান ভিসা কিভাবে পাওয়া যায় | তাজিকিস্তান যেতে কত টাকা লাগেকিন্তু তাজিকিস্তান কিভাবে যাবেন ও তাজিকিস্তান যাওয়ার জন্য ভিসা কিভাবে পাবেন এই বিষয়ে অনেকের পরিপূর্ণ ধারণা নেই। তাই আজকের পোস্টে তাজিকিস্তানের ভিসা কিভাবে পাওয়া যায়,

তাজিকিস্তানে ই ভিসার দাম কত, তাজিকিস্তানের ভিসার মেয়াদ বাড়ানোর উপায় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হবে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাকঃ

তাজিকিস্তান ভিসা কিভাবে পাওয়া যায় | তাজিকিস্তানের টুরিস্ট ভিসা কিভাবে পাওয়া যায়

আরব আমিরাত, উজবেকিস্তান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে তাজিকিস্তান ভিসা পাওয়া যতটা সহজ বাংলাদেশ থেকে ভিসা পাওয়া খুবই কঠিন। বাংলাদেশ থেকে যদি তাজিকিস্তান যেতে হয় তাহলে সরাসরি কেউ যেতে পারবে না।

কেননা সরাসরি যেতে হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেননা তাজিকিস্তানে যাওয়ার জন্য ট্যুরিজমের একটি পারমিশন লেটার লাগে যেটা সাধারণ কোন ব্যক্তির পক্ষে ম্যানেজ করা সম্ভব না।

তাই যারা বাংলাদেশ থেকে তাজিকিস্তান ই ভিসা করবেন বলে ভাবছেন তারা কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাজিকিস্তান ই ভিসা করতে পারেন। বাংলাদেশ থেকে যদি তাজিকিস্তান যাওয়ার জন্য স্টিকার ভিসা পেয়ে যান তাহলে খুবই ভালো হয়।

বাংলাদেশ থেকে যখন তাজিকিস্তান ভিসা পাবেন তখন ফ্লাইটের টিকিট কেটে সরাসরি উজবেকিস্তান চলে যেতে হবে। উজবেকিস্তান যাওয়ার পরে এম্বাসিতে যোগাযোগ করলে ১ থেকে ২ ঘণ্টার মধ্যে আপনাকে তাজাকিস্থান যাওয়ার জন্য ভিসা দিয়ে দিবে।

ওখানে গিয়ে ভিসা করলে আপনাদের ১৬০ ডলারের মতো খরচ হবে। সহজ উপায় হচ্ছে আপনার যদি পাসপোর্ট সহ প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্টগুলো থাকে। তাহলে সরাসরি বাংলাদেশ সরকার অনুমোদিত কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে

তাজাকিস্তান ই ভিসা বা স্টিকার ভিসার জন্য আপনি আবেদন করবেন। তারপরে যা কিছু করা লাগবে সব কিছু তাদের এজেন্সি করে দিবে।

তাজিকিস্তান ই ভিসার দাম কত?

তাজিকিস্তান যারা ভ্রমণ ভিসায় যেতে চান তারা অনেকেই তাজিকিস্তান ই ভিসার দাম কত এটা জানেন না। আপনি যখন কোন দেশের ভিসা করবেন তখন অবশ্যই ভিসার দাম সম্পর্কে সঠিক ধারণাটা রাখা খুবই জরুরী।

আরও পড়ুনঃ কম্বোডিয়া ভিসার দাম কত | কম্বোডিয়া যেতে কত টাকা লাগে

এতে করে আপনি কারো মাধ্যমে প্রতারণার শিকার হবেন না এবং খরচও অনেক কম হবে। বাংলাদেশ থেকে তাজিকিস্তান ই ভিসা পাওয়ার জন্য ৯ হাজার থেকে ১০ হাজার টাকার মতো খরচ আসতে পারে।

এর মাধ্যমে আপনি তাজিকিস্তান ৬০ দিন ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ থেকে যদি খুবই দ্রুততম সময়ের মধ্যে তাজিকিস্তান যেতে হয় তাহলে অবশ্যই ই ভিসা নিতে হবে।

তাজিকিস্তানে কত দিন অবস্থান করা যায়?

তাজিকিস্তানে কতদিন অবস্থান করা যায় ভ্রমনের আগে জানাটা খুবই জরুরী। কেউ যদি তাজিকিস্তানে ই ভিসার মাধ্যমে যেতে চান তাহলে সেখানে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

তবে এর বেশি সময় যদি আপনি তাজিকিস্তানে থাকতে চান তাহলে আপনাকে সরাসরি তাজিকিস্তানের এম্বাসিতে গিয়ে যোগাযোগ করতে হবে এবং বিকল্প কোন ভিসা রয়েছে কিনা সেটা এম্বাসি থেকে জানতে হবে।

তাজাকিস্তান ই ভিসা পেতে কতদিন লাগে?

তাজিকিস্তান ই ভিসা পেতে আবেদনের সময় কাল হতে ১৫ কার্য দিবস পর্যন্ত সময় লাগতে পারে। অনেকের ক্ষেত্রে ১৫ কার্যদিবসের আগেই ভিসা হাতে পেয়ে যায়।

তবে কারো কারো ক্ষেত্রে ভিসা হাতে পেতে ২০ দিবস বা ২০ কার্যদিবস লেগে যায়। তবে যত দেরি হোক না কেন ৩০ দিনের মধ্যে অবশ্যই আবেদন করলে তাজাকিস্তান ই ভিসা হাতে পেয়ে যাবেন।

তাজিকিস্তান ভিসার মেয়াদ বাড়ানোর উপায়?

তাজিকিস্তান ই ভিসা যারা করে থাকেন তারা সর্বোচ্চ ৬০ দিনের মেয়াদ পাবেন। কোন কারনে যদি তাজাকিস্তানে অবস্থান করেন এবং মেয়াদ যদি ৬০ দিনের বেশি হয়ে যায় নতুন করে মেয়াদ বাড়ানো লাগে তাহলে সরাসরি কনস্যুলেটে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুনঃ ব্রাজিল ভিসা বাংলাদেশ | ব্রাজিল যেতে কত টাকা লাগে

তাজিকিস্তান প্রজাতন্ত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগ পূর্ববর্তী ভিসার ভিত্তিতে ও ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কনস্যুলার অফিসার কর্তৃক প্রয়োজনীয় নথি জমা দেওয়ার মাধ্যমে ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবেন।

অর্থাৎ আপনি কি কারণে ভিসার মেয়াদ বাড়াতে চাচ্ছেন সবকিছু যাচাই-বাছাই করে যদি তাদের মনে হয় ভিসার মেয়াদ বাড়াবে তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে ভিসার মেয়াদ বাড়ানো যাবে।

ভারত থেকে তাজিকিস্তান যেতে কি ভিসা লাগবে?

ভারত থেকে যদি টুরিস্ট হিসেবে তাজিকিস্তান যেতে হয় তাহলে ই ভিসার জন্য আবেদন করতে হবে। তবে ভারত থেকে তাজিকিস্তান গেলে বাংলাদেশের তুলনায় কম খরচ হবে।

অর্থাৎ বাংলাদেশে ৯০ ডলারের কাছাকাছি খরচ চলে গেলেও ভারতে ৪০ ডলার দিয়েই ই ভিসার জন্য আবেদন করতে পারবেন।

তাজিকিস্তান যেতে কত টাকা লাগে?

তাজিকিস্তান ভ্রমণের জন্য খরচ বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন আপনার যাত্রা, আবাসন, খাদ্য এবং অন্যান্য খরচ। প্রথমেই, তাজিকিস্তানে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রয়োজন।

আপনি যদি ই-ভিসা নিয়ে যান, তবে তার খরচ প্রায় ৫০-৭০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫,৮০০ থেকে ৮,২০০ টাকা হতে পারে। ফ্লাইটের খরচের কথা বললে, বাংলাদেশ থেকে সরাসরি তাজিকিস্তান যাওয়ার কোনো ফ্লাইট নেই।

সাধারণত, দুবাই, ইস্তানবুল বা আলমাটি হয়ে দুশানবেতে পৌঁছানো যায়। এমন ফ্লাইটের খরচ প্রায় ৭০,০০০ থেকে ১,২০,০০০ টাকার মধ্যে হতে পারে (রিটার্ন টিকিট সহ)।

আবাসনের খরচ তুলনামূলকভাবে কম, এবং আপনি বাজেট হোটেল হলে প্রতি রাত ১,৫০০ থেকে ৩,০০০ টাকার মধ্যে থাকতে পারেন। যদি কিছুটা ভালো হোটেলে থাকতে চান, তবে খরচ হবে ৩,৫০০ থেকে ৬,০০০ টাকা প্রতি রাতে।

খাবারের জন্য প্রতিদিন আনুমানিক ১,০০০ থেকে ২,০০০ টাকা প্রয়োজন হতে পারে, এবং স্থানীয় যাতায়াতের খরচও প্রায় একই পরিমাণ হতে পারে। মোটামুটি ৭ দিনের সফরের জন্য, আপনার মোট খরচ প্রায় ১,২৭,০০০ টাকা হতে পারে,

যা ভিসা, ফ্লাইট, হোটেল এবং অন্যান্য খরচ একত্রে ধরা হয়েছে। তবে আপনার পরিকল্পনা যদি বিশেষ কোনো উদ্দেশ্যে (যেমনঃ পড়াশোনা বা ব্যবসা) হয়ে থাকে, তবে খরচে কিছু পার্থক্য আসতে পারে।

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়া বেতন কত | ইন্দোনেশিয়া যেতে কত টাকা লাগে

তাজিকিস্তানে কাজের ভিসায় কি যাওয়া যায়?

তাজিকিস্তানে কাজের ভিসায় যাওয়া যায় কিনা এই নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন রয়েছে। তাজিকিস্তান হচ্ছে মধ্য এশিয়ার একটি দরিদ্র দেশ।

অর্থাৎ তাজিকিস্তানের অর্থনীতি এখনো এমন পর্যায়ে পৌঁছায়নি বা সেখানে এমন কোন বড় বড় ইনভেস্টার নেই যারা বাইরে থেকে এসে কলকারখানা বা অন্যান্য উন্নয়নমূলক কাজ করছেন।

তাজিকিস্তানে কনস্ট্রাকশনের কাজের চাহিদা রয়েছে তবে এই কাজগুলো তাজিকিস্তানের নিজের দেশের শ্রমিকরাই করে ফেলতে পারেন।

যদি কেউ অবৈধভাবে তাজিকিস্তানে গিয়ে কনস্ট্রাকশনের কাজ করেন তবুও তার চলা খুব কষ্ট হয়ে যাবে। তাজিকিস্তানে শ্রমিকদের নিয়ে যাওয়া হয় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাজের আশায়।

অর্থাৎ দুবাই, সৌদি আরব, কাতার ও ওমানে সরাসরি যখন ভিসা পাওয়া যায় না তখন অনেককে তাজাকিস্তানে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে এসব দেশে নিয়ে আসার জন্য।

তাই যদি কেউ কাজের ভিসা নিয়ে তাদের স্থান যাওয়ার জন্য কোন দালালের কাছে টাকা দিয়ে থাকেন তাহলে সে প্রতারণার শিকার হবেন।

আরও পড়ুনঃ উজবেকিস্তান ভ্রমণ খরচ | উজবেকিস্তান কাজের ভিসা

শেষ কথা

তাজিকিস্তান টুরিস্ট ভিসা কিভাবে পাবো ও তাজাকিস্তান ই ভিসার দাম কত নিবন্ধনটিতে এই বিষয়ে যতটুকু সম্ভব পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তারপরেও যদি তাজাকিস্তান ভিসা নিয়ে কোন প্রশ্ন থাকে বা কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment