ইয়েমেন ভিসার দাম কত | ইয়েমেন যেতে কত টাকা লাগে

ইয়েমেন মধ্যপ্রাচ্যের একটি দেশ। ইয়েমেন দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের তুলনায় ইয়েমেনের জনসংখ্যা খুবই সীমিত।ইয়েমেন ভিসার দাম কত | ইয়েমেন যেতে কত টাকা লাগেইয়েমেন দেশটিতে বাসযোগ্য জমির পরিমান খুবই কম। ইয়েমেন দরিদ্র একটি দেশ হওয়ায় এখানে কাজের উদ্দেশ্যে যাওয়া লোকের সংখ্যা খুবই কম। ইয়েমেনের পর্যটকদের জন্য অনেক আকর্ষণীয় জায়গা রয়েছে।

যার কারণে অনেক দেশ থেকে প্রতিবছর পর্যটক ইয়েমেনে যায়। আজকের পোস্টে ইয়েমেন যাওয়ার উপায়, ও ইয়েমেন যেতে কি ভিসা লাগবে ও কিভাবে যাবেন এসব নিয়েই থাকছে গুরুত্বপূর্ণ তথ্য।

ইয়েমেন যেতে কি ভিসা লাগবে?

ইয়েমেন যেতে হলে আপনার অবশ্যই একটি বৈধ ভিসা লাগবে। ভিসা না থাকলে কোনভাবেই ইয়েমেন প্রবেশ করতে পারবেন না।

ইয়েমেন ভিসা পাওয়ার জন্য নিকটস্থ ইয়েমেনের দূতাবাসের মাধ্যমে নির্দিষ্ট কিছু ডকুমেন্ট জমা দিয়ে ভিসা আবেদন করতে হবে। নিম্নে ইয়েমেন ভিসা করার জন্য কি কি ডকুমেন্ট লাগে তা উল্লেখ করা হবেঃ

১. একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে অবশ্যই ছয় মাসের বেশি মেয়াদ থাকতে হবে।

২. ভিসা আবেদনপত্র লাগবে যা ইয়েমেনের দূতাবাসের ওয়েবসাইটে পাওয়া যাবে। তারপরে ভিসা আবেদন পত্রটি আপনাকে পূরণ করতে হবে।

৩. আবেদনকারী ব্যক্তির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

৪. স্বাস্থ্য সার্টিফিকেটের ফটোকপি লাগবে।

৫. ভ্রমণের উদ্দেশ্য কি সেটা উল্লেখ করতে হবে।

এই ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তাহলে খুব সহজেই ইয়েমেনে টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ থেকে ইয়েমেনের ভিসা কিভাবে পাওয়া যায় | Yemen visa for Bangladeshi

বাংলাদেশ থেকে ইয়েমেনে যেতে চান তারা বর্তমানে খুব সহজেই বাংলাদেশের বসেই ইয়েমেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। উপরে যে ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করা হয়েছে।

এগুলো যদি আপনার কাছে থাকে তাহলে https://embassy-of-yemen.pl/en/contact/ ঢাকায় অবস্থিত ইয়েমেনের এম্বাসির মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন।

অতীতে ইয়েমেন যাওয়ার জন্য দিল্লিতে গিয়ে ভিসা আবেদন করা লাগলেও এখন ঢাকায় এম্বাসি থাকার কারণে ইয়েমেন ভিসা পাওয়া খুব সহজ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ব্রুনাই ভিসার দাম কত | ব্রুনাই যেতে কত টাকা লাগে

ইন্ডিয়ানদের কি ইয়েমেনে যেতে ভিসা লাগবে?

ভারতীয়দের ইয়েমেন যাওয়ার জন্য অবশ্যই ভিসা প্রয়োজন হবে। অনেক ভারতীয় ইয়েমেনে যেতে চান ঐতিহাসিক স্থানসমূহ ও ইয়েমেনের ঐতিহ্য দেখার জন্য।

ভারত থেকে ইয়েমেন যেতে হলে দিল্লিতে অবস্থিত ইয়েমেন এ্যাম্বাসির মাধ্যমে পর্যটন ভিসার জন্য আবেদন করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে পর্যটন ভিসার জন্য আবেদন করলে ১৫ থেকে ২০ কার্য দিবসের মধ্যে ইয়েমেন পর্যটন ভিসা ভারতে বসে পাওয়া যাবে।

ইয়েমেন ভিসার দাম কত?

যারা এককভাবে পর্যটন ভিসায় ইয়েমেন যেতে চান তাদেরকে ৩৫০০ টাকা খরচ করে ভিসা আবেদন করতে হবে। ভিসা হাতে পেলে একটানা ৩০ দিন পর্যন্ত ইয়েমেনে ভ্রমণ করতে পারবেন।

যারা একাধিকবার ভ্রমণ ভিসা করবেন তাদের খরচ হবে ৭০০০ টাকার কিছু বেশি। এই ভিসা করার মাধ্যমে আপনারা একটানা ৬০ দিন পর্যন্ত ইয়েমেনে থাকতে পারবেন।

ইয়েমেন যেতে কত টাকা লাগে?

ইয়েমেন ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যেতে চাইলে মোট কত টাকা খরচ হতে পারে, তা নির্ভর করে আপনার যাত্রার ধরন, ভিসার প্রকার, এয়ার টিকিট, এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের ওপর।

বর্তমানে ইয়েমেন একটি যুদ্ধবিধ্বস্ত ও রাজনৈতিকভাবে অস্থির দেশ হওয়ায় সেখানে সরাসরি ভ্রমণ করা বেশ জটিল এবং ঝুঁকিপূর্ণ। তবুও যদি কেউ সেখানে যেতে চান, তাহলে প্রথমেই ভিসা নিতে হয়,

যার খরচ সাধারণত ৫০ থেকে ১৫০ মার্কিন ডলারের মধ্যে হয়ে থাকে। টাকার অঙ্কে এটি প্রায় ৫,৫০০ থেকে ১৬,৫০০ টাকা পর্যন্ত হতে পারে। অনেক সময় স্পন্সর বা নিয়োগকারী প্রতিষ্ঠান এই ভিসা খরচ বহন করে থাকেন।

এয়ার টিকিটের খরচ অন্যতম বড় অংশ। বাংলাদেশ থেকে ইয়েমেনে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় সাধারণত দুবাই, কায়রো বা অন্য মধ্যপ্রাচ্য রুট হয়ে যেতে হয়।

আরও পড়ুনঃ কাজাকিস্তান যাওয়ার উপায় | কাজাকিস্তান যেতে কত টাকা লাগে

এ কারণে ওয়ান ওয়ে টিকিটের খরচ পড়তে পারে আনুমানিক ৭০,০০০ থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত। অনেক সময় যাত্রীরা কোনো ট্রাভেল এজেন্ট বা ভিসা প্রসেসিং এজেন্সির সাহায্য নিয়ে থাকেন, যা

র জন্য ২০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত ফি লাগতে পারে। সব মিলিয়ে ইয়েমেন যাওয়ার জন্য একজন বাংলাদেশি নাগরিকের মোট খরচ দাঁড়াতে পারে আনুমানিক ১,০০,০০০ থেকে ২,০০,০০০ টাকার মধ্যে,

যদিও এই খরচ আরও বাড়তে বা কমতে পারে নির্দিষ্ট পরিস্থিতি ও সুযোগ-সুবিধার ওপর নির্ভর করে। এজন্য যাত্রার পূর্বে সব খরচ ও প্রক্রিয়া সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরের নাগরিকরা কি ইয়েমেনে যেতে পারবে?

ইয়েমেন রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি দেশ। তাছাড়া ইয়েমেনের নিরাপত্তা ব্যবস্থা তেমন ভালো নয়। ইয়েমেনে প্রায় সকল সময় যুদ্ধ লেগে থাকে।

যার কারণে সিঙ্গাপুর গভারমেন্ট তাদের নাগরিকদের ইয়েমেনে যাওয়ার জন্য স্থগতাদেশ জারি করেছে। যার কারণে সিঙ্গাপুরের নাগরিকরা চাইলেও সরাসরি ইয়েমেনে যেতে পারবে না।

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়া বেতন কত | ইন্দোনেশিয়া যেতে কত টাকা লাগে

শেষ কথা

ইয়েমেন আরবের একটি দেশ হলেও এটি অর্থনৈতিক ও সামরিক দিক থেকে দুর্বল একটি দেশ। ইয়েমেন দেশটিতে বছরে প্রায় সকল সময় যুদ্ধ লেগে থাকে।

যার কারণে বিশ্বের অনেক দেশ থেকে ইয়েমেন যাওয়ার জন্য সরাসরি ভিসা দেওয়া হয় না। তারপরেও ইয়েমেনে অনেক পর্যটন স্থান থাকার কারণে সারা বিশ্ব থেকে কম বেশি অনেকেই ইয়েমেনে পর্যটন হিসেবে যায়।

ইয়েমেন ভিসা সম্পর্কিত আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment