মুন্সিগঞ্জ কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।
তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা মুন্সিগঞ্জ জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
মুন্সিগঞ্জ জেলার ইতিহাস?
মুন্সীগঞ্জ জেলা নানান ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর। এই জেলায় বহু কীর্তিমান মনীষীর পদচারণ রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। এই মুন্সীগঞ্জের মোঘল শাসনামলে নাম ছিল ইদ্রাকপুর।
এই জেলা সুপ্রাচীন চন্দ্ররাজাদের তাম্রশাসনের অঞ্জলি থেকে শুরু করে মোগল, পাল, সেন, বার ভূঁইয়াদের কীর্তিতে সমুজ্জ্বল বিক্রমপুরের কীর্তিময় অংশ।
মুন্সীগঞ্জ জেলার নামকরণ?
আপনারা এখন যে মুন্সীগঞ্জ জেলা সম্পর্কে জানতেছেন। প্রাচীন আমলে এই মুন্সীগঞ্জের নাম ছিল ইদ্রাকপুর। ইতিহাস পাতা খুঁজলে জানা যায় যে, মোগল শাসনামলে ইদ্রাকপুরে মুন্সী হায়দার হোসেন নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন।
মোগল শাসকরা সেসময় তাকে ফৌজদার হিসেবে নিযুক্ত করেছিলেন। অত্যন্ত সজ্জন ও জনহিতৈষী মুন্সী হায়দার হোসেনের নামে ইদ্রাকপুরের নামকরণ করা হয় মুন্সীগঞ্জ।
আবার কেউ কেউ বলে যে, জমিদার এনায়েত আলী মুন্সীর নামানুসারে মুন্সীগঞ্জ রাখা হয়। পরবর্তী সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সালে মুন্সীগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয়।
মুন্সিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?
মুন্সিগঞ্জ জেলা তার উচ্চ ফলনশীল আলু ও ভাগ্যকুলের মিষ্টির জন্য বিখ্যাত। এই জেলার খ্যাতি শুধুমাত্র মিষ্টি ও আলুর জন্য নয়। এগুলো ছাড়াও দর্শনীয় স্থান, ব্যক্তিবর্গ এবং নামকরণ নিয়েও সারা দেশে খ্যাতি রয়েছে। তাহলে চলুন আমরা আগে মুন্সিগঞ্জের বিখ্যাত কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসি।
মুন্সিগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ?
ইদ্রাকপুর কেল্লা
ইদ্রাকপুর কেল্লা এটি মুন্সীগঞ্জ জেলার ব্যস্তমত অঞ্চলে অবস্থিত। এই কেল্লাটি এজেলার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য বহন করে। এটি মোঘল আমলের একটি অন্যতম স্থাপত্য।
পোলঘাটা সেতু
পোলঘাটা সেতু মুন্সিগঞ্জ জেলার একটি ঐতিহাসিক সেতু। এই সেতু জেলাকে বিখ্যাত করেছে তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। অনেকেই তো এই সেতুকে গায়েবী সেতু নামেও আখ্যা দিয়েছে। সবচেয়ে বড় বিষয় যে এই পুলঘাটা সেতুটি এখনো রহস্যে পরিপূর্ণ।
সোনারং জোড়া মন্দির
বাংলাদেশের অষ্টাদশ শতাব্দীর একটি ঐতিহাসিক নিদর্শন হচ্ছে এই সোনারং জোড়া মঠ। এই ঐতিহাসিক স্থাপনা দুটি মূলত মঠ নামে পরিচিতি। মন্দিরের একটি নামফলক থেকে জানা যায়। ততকালীন রূপচন্দ্র নামে এক হিন্দু বণিক জোড়া মঠের (সোনারং জোড়া মন্দির) নির্মাতা।
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট
মেঘনা ভিলেজ হলিডে রিসোর্টটি মুন্সিগঞ্জের একটি অন্যতম দর্শনীয় স্থান। যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ প্রায়শই এখানে ঘরতে আসে। এটি মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রায় ৩০ বিঘা জমির উপর নির্মিত।
বাবা আদমের মসজিদ
বাবা আদম শহীদ মসজিদটি মুন্সিগঞ্জের দরগাবাড়ি গ্রামে অবস্থিত। এটি এজেলার একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি ১৪৮৩ সালে নির্মিত করা হয়।
মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত খাবার?
মুন্সিগঞ্জের মিষ্টি
মুন্সিগঞ্জে পদ্মার পার ঘেঁসে দাঁড়িয়ে থাকা বিখ্যাত ভাগ্যকুল বাজারে তৈরি হয় ঐতিহাসিক এই মিষ্টি। এটি স্বাদে অনন্য ও গুণগত মান ভাল থাকায়। প্রতিদিন এখনে হাজার হাজার মানুষ চলে আসে এই মিষ্টি খেতে।
মুন্সিগঞ্জের পাতক্ষীরা
সারা দেশে যখন আমের মৌসুম শুরু হয়। সবাই যখন পাকা আম খাওয়া নিয়ে ব্যস্ত থাকে। তখন দেশের অন্যতম জেলা মুন্সিগঞ্জে পাতক্ষীরা খাওয়ার ধুম পড়ে যায়। এসময় জামাই আদর থেকে শুরু করে দূর দূরান্ত থেকে আসা আত্মীয়-স্বজন। সবাইকে এই ঐতিহ্যবাহী পাতক্ষীরা খেতে দেওয়া হয়।
আলুর বৌয়া
মুন্সিগঞ্জ তার উচ্চ ফলনশীল আলুর জন্য বিখ্যাত। এই বিখ্যাত আলু এবং খুদের মিশ্রনে একটি খাবার তৈরি হয়। যার নাম হচ্ছে আলুর বৌয়া। এটাকে অনেকেই খুদের ভাত, বউয়া কিংবা বউখুদিও বলে থাকে।
বিবিখানা পিঠা
মুন্সিগঞ্জ জেলার এই পিঠা প্রাচীনকাল থেকেই বিখ্যাত। এ অঞ্চলে অনেক আগে থেকে এই পিঠা বিভিন্ন উৎসবে তৈরি করা হয়। এখন তো এমন হয়ে গেছে আপনি যেকোন সময় মুন্সিগঞ্জ গেলে এই ঐতিহাসিক পিঠা খেতে পারবেন।
মুন্সিগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি?
জগদীশ চন্দ্র বসু
জগদীশ চন্দ্র বসু তিনি ৩০ নভেম্বর ১৮৫৮ সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন বিখ্যাত বাঙালি পদার্থবিদ, জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা। তার পরিচিতি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়। ভারত পাকিস্তানসহ প্রায় বিশ্বের অনেক দেশে তিনি সুনাম অর্জন করছে।
অতীশ দীপঙ্কর
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন মুন্সিগঞ্জ জেলার একজন প্রখ্যাত পণ্ডিত, বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন। তিনি মুন্সীগঞ্জের পরগণার বজ্রযোগিণী গ্রামে ৯৮২ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ ।
আব্দুল হাকিম বিক্রমপুরী
আব্দুল হাকিম বাংলাদেশী রাজনীতিবিদ ও সাহিত্যিক ছিলেন। তিনি মুন্সীগঞ্জ শহরের কোর্টগাঁও গ্রাম ৫ই মার্চ ১৮৯৩ সালে জমগ্রহণ করেন।
জগদীশ চন্দ্র বসু
জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী। তিনি দেশ এবং দেশের বাহিরে বিজ্ঞানী হিসেবে পরিচিত লাভ করে।
সরোজিনী নায়ড়ু
সরোজিনী নায়ড়ু ছিলেন একজন বিখ্যাত কবি ও রাজনীতিবিদ। তিনি তার জীবনের বেশিরভাগ সময় কবিতা লেখেছেন। তার কবি হওয়ার পিছনে তিনি অনেকে সাধন করছেন।
মুন্সিগঞ্জ জেলার আয়তন কত?
মুন্সিগঞ্জ জেলার মোট আয়তন হচ্ছে ৯৫৪.৯৬ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ১৫,০২,৪৪৯ জন।
মুন্সিগঞ্জ জেলার উপজেলা কয়টি?
মুন্সিগঞ্জ জেলায় মোট উপজেলা রয়েছে ৬টি। যেমনঃ
- মুন্সিগঞ্জ সদর
- গজারিয়া
- শ্রীনগর
- লৌহজং
- টংগীবাড়ি
- সিরাজদিখান
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।
এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।
মুন্সিগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ



