সুনামগঞ্জ জেলার ইতিহাস | সুনামগঞ্জ কিসের জন্য বিখ্যাত

সুনামগঞ্জ কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি সুনামগঞ্জ জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।সুনামগঞ্জ জেলাতবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা সুনামগঞ্জ জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

সুনামগঞ্জ জেলার ইতিহাস?

ঠিক কোন সময়ে এই জনপদের উৎপত্তি হয়েছিল সেটি বলা খুবই মুশকিল। তবে হ্যাঁ, ধারণা করা হয় অষ্টম শতকের পূর্বে সুনামগঞ্জ তৎকালীন কামরূপ পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তীতে বিভিন্ন শাসকগোষ্ঠী বিশেষ করে মুসলিম শাসনের প্রভাবে এই অঞ্চল কামরূপ থেকে সরাসরি বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর সোনাম উদ্দিন নামের একজন মোগল সিপাহির অবিস্মরণীয় বীরত্বের জন্য তৎকালীন সময়ে ১৭ শতাব্দীর দিকে মোগল সম্রাট জাহাঙ্গীর অত্র সুনামগঞ্জ সোনাম উদ্দিন কে উপহার হিসেবে দেন। আর এরপর থেকে তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় সুনামগঞ্জ।

আরও পড়ুনঃ দিনাজপুর জেলার ইতিহাস | দিনাজপুর কিসের জন্য বিখ্যাত

সুনামগঞ্জ জেলার ভৌগোলিক অবস্থান?

বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে সুনামগঞ্জ জেলা অন্যতম। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল হলো সুনামগঞ্জ।

সুনামগঞ্জ জেলার পূর্বে সিলেট জেলা, পশ্চিমে নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলা, উত্তরে ভারতের মেঘালয় বাজ্য এবং দক্ষিণে হবিগঞ্জ জেলা অবস্থিত। সুনামগঞ্জ জেলার মোট আয়তন হচ্ছে ৩,৭৪৭.১৮ বর্গ কিলোমিটার।

সুনামগঞ্জ জেলার নামকরণ?

সুনামদি অর্থাৎ (সুনাম উদ্দিনের স্থানীয় একটি সিলেটি উচ্চারণ) নামক এক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জ জেলার নামকরণ করা হয়। এছাড়াও সুনামদি নামক মোগল সৈন্যের কোন একটি যুদ্ধে অবিস্মরণীয় কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু জমি উপহার হিসেবে দেওয়া হয়।

আর সেই উপহার প্রাপ্ত ভূমিতে তারই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়। এভাবে সুনামগঞ্জ নামের এবং স্থানের উৎপত্তি হয়েছিল বলে ধারণা করা হয়।

সুনামগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?

সুনামগঞ্জ জেলা সারা দেশে লোক সংগীত, দেশবন্ধুর মিষ্টি এবং পাথর শিল্পের জন্য বিখ্যাত। এছাড়াও সুনামগঞ্জ জেলা দর্শনীয় স্থান, বিখ্যাত খাবার এবং বিখ্যাত ব্যক্তিবর্গদের জন্য বিখ্যাত। তাহলে চলুন আমরা আগে সুনামগঞ্জ জেলার দর্শনীয় সম্পর্কে জেনে আসি।

আরও পড়ুনঃ জামালপুর জেলার ইতিহাস | জামালপুর কিসের জন্য বিখ্যাত

সুনামগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ?

শিমুল গাছের বাগান

সুনামগঞ্জ জেলায় কৃত্রিমভাবে গড়ে উঠেছে একটি সুন্দর শিমুল গাছের বাগান। এই বাগানটি প্রায় ২০০ বিঘা জমির উপর গড়ে উঠেছে। সারি সারি দাঁড়িয়ে থাকা শিমুল গাছ দেখলে মনে হবে। যেন আপনি সপ্নের কোন রাজ্যে আছেন।

লালঘাট ঝরনা

সুনামগঞ্জ জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে লালঘাট ঝরনা। এটি অসাধারণ সৌন্দর্যমন্ডিত পাহাড় দ্বারা ঘেরা। এই দৃষ্টিনন্দন লালঘাট ঝরনাটি সিলেট জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত।

সুখাইড় জমিদার বাড়ি

এটি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় অবস্থিত একটি ৪০০ বছরের পুরনো দৃষ্টিনন্দন নির্মাণশৈলীর স্থাপনা। এটি দেখলে আপনার মনে হবে আপনি প্রাচীন কোন যুগে ফিরে গেছেন।

টাঙ্গুয়ার হাওর

এটি বাংলাদেশের সবচেয়ে বড় জলাশয়। এর চারিদিকে রয়েছে নীল এবং সবুজ পাহাড়। টাঙ্গুয়ার হাওড়ে এলে মনে হবে যেন বাংলাদেশ নয়। চলে এসেছি নৈসর্গিক সৌন্দর্যমন্ডিত কোন এক অজানা রাজ্যে।

হাসন রাজার জাদুঘর

হাসন রাজার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে তৈরি হয়েছে একটি সংগ্রহশালা। যার নামকরণ করা হয়েছে হাসন রাজার জাদুঘর। এটি ঘুড়ে দেখলে মনে হবে যেন প্রাচীন কোন ঘরে আছি।

আরও পড়ুনঃ সিলেট জেলার ইতিহাস | সিলেট কিসের জন্য বিখ্যাত

সুনামগঞ্জ জেলার বিখ্যাত খাবার?

সুনামগঞ্জের চা

সুনামগঞ্জের চা সারা দেশ জুড়ে বিখ্যাত। এখানকার স্থানীয় মানুষের হাতে তৈরি চা সবার পছন্দের শীর্ষে থাকে। সকাল বেলা চায়ে চুমু দিয়ে এখানকার চা বাগানে ঘুরার মজাই আলাদা। আপনার মনে হবে যেন আপনি সপ্নের জগতে আছেন।

দেশবন্ধু মিষ্টান্ন

এটি এখানকার একমাত্র ভালো মিষ্টান্ন ভাণ্ডার। আপনারা এখানে প্রয়োজন মতো নানান রংবেরঙের মিষ্টি পাবেন। সুনামগঞ্জের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে এটি।

পায়েস

সুনামগঞ্জ জেলার আরেকটি বিখ্যাত খাবার হচ্ছে পায়েস। এই পায়েস এখানকার একটি ঐতিহ্যবাহী খাবার। এ জেলায় বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরণের উৎসবে এই পায়েস পরিবেশ করা হয়। এটি এখন সুনামগঞ্জের একটি ট্রেডিশনাল খাবার হয়ে দাড়িয়েছে।

কাঁঠাল

সুনামগঞ্জ জেলা জাতীয় ফল কাঁঠালের জন্য বিখ্যাত। এখানকার কাঁঠাল অন্য সব জেলার থেকে আলাদা। সুনামগঞ্জের কাঁঠাল অনেক মিষ্টি এবং লাল রঙের হয়ে থাকে।

আথনী পোলাও

আথনী পোলাও সুনামগঞ্জ জেলার একটি জনপ্রিয় ও প্রচলিত খাবার। কথিত আছে যে, এখানকার একজন সাধারণ লোক প্রতি সপ্তাহে অন্তত এক বর্তন আথনী খায়। এই আথনী চাল, ঘি সবজি, মাংস এবং বিভিন্ন ধরণের মসলা দিয়ে রান্না করা হয়।

আরও পড়ুনঃ কুড়িগ্রাম জেলার ইতিহাস | কুড়িগ্রাম জেলা কিসের জন্য বিখ্যাত

সুনামগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি?

শাহ আব্দুল করিম

বাউল সম্রাট খেতাবপ্রাপ্ত শাহ আব্দুল করিম, বাংলা বাউল সংগীতের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি বাউল সঙ্গীতকে সমগ্র পৃথিবীবাসীর কাছে একটি ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করেছেন।

কর্নেল মোহাম্মদ আতাউল গণি ওসমানী

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের কর্নেল মোঃ আতাউল গনি ওসমানীর ভূমিকা অনস্বীকার্য। তিনি দেশের জন্য সংগ্রাম করছেন, তাই তিনি শুধু সুনামগঞ্জ না পুরো বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তিত্ব।

নুরুল ইসলাম নাহিদ

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম বিশিষ্ট রাজনীতিবিদ। এবং তিনি সাবেক সফল শিক্ষা মন্ত্রী ছিলেন। তিনি দীর্ঘ সময় নবম ও দশম জাতীয় সংসদে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ সাদিক

তিনি একজন বাংলাদেশী কবি, রাজনীতিবিদ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ১৩ তম চেয়ারম্যান। তিনি বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

সৈয়দ শাহনুর

তিনি একজন বাংলাদেশের বিখ্যাত মরমী কবি ও সাহিত্যিক ছিলেন। তিনি মূলত সাধক কবি ও পীর হিসেবে সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। তিনি ১৭৩০ সালে জন্মগ্রহণ করেন। এবং ১৮৫৪ সালে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ মাদারীপুর জেলার ইতিহাস | মাদারীপুর কিসের জন্য বিখ্যাত

সুনামগঞ্জ জেলার আয়তন কত?

সুনামগঞ্জ জেলার মোট আয়তন হচ্ছে ৩,৭৪৭.১৮ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ২৬,৯৫,৪৯৫ জন।

সুনামগঞ্জ জেলার উপজেলা কয়টি?

সুনামগঞ্জ জেলায় মোট উপজেলা রয়েছে ১২টি। যেমনঃ

  • সুনামগঞ্জ সদর
  • ছাতক
  • জগন্নাথপুর
  • জামালগঞ্জ
  • তাহিরপুর
  • শান্তিগঞ্জ
  • দিরাই
  • দোয়ারাবাজার
  • ধর্মপাশা
  • বিশ্বম্ভরপর
  • শাল্লা
  • মধ্যনগর

শেষ কথা

বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে। এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে।

এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে মৌলভীবাজার জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন। সুনামগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন।

আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment