পিরোজপুর কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি পিরোজপুর জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।
তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা পিরোজপুর জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
পিরোজপুর জেলার ইতিহাস?
পিরোজপুর জেলা মূলত গড়ে উঠেছে বঙ্গোপসাগর এর ঔরসজাত জোয়ার ভাটার কারণে। এটি বাংলাদেশের নিষ্ক্রিয় ব-দ্বীপ অঞ্চলে অবস্থিত। এবং এটি উপকূলীয় প্লাবনভূমি।
তৎকালীন সম্রাট আকবরের শাসন আমলে এই অঞ্চলটি লবণ উৎপাদনের জন্য উৎকৃষ্ট ছিল। ১৯৮৪ সালে মহাকুমা গুলোকে জেলায় রুপান্তরিত করার হলে পিরোজপুর একটি পূর্ণাঙ্গা জেলা হিসেবে স্বীকৃতি পায়।
পিরোজপুর জেলার ভৌগোলিক অবস্থান?
বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে পিরোজপুর জেলা অন্যতম। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বরিশাল বিভাগের একটি জেলা হচ্ছে পিরোজপুর। পিরোজপুর জেলার পূর্বে ঝালকাঠি ও বরগুনা জেলা,
উত্তরে বরিশাল ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন অবস্থিত। পিরোজপুর জেলার মোট আয়তন হচ্ছে ১,২৭৭.৮০ বর্গ কিলোমিটার।
পিরোজপুর জেলার নামকরণ?
ধারণা করা হয়, তৎকালীন সুলতানি আমলের মুসলিম শাসক ফিরোজ শাহ। তার নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় ফিরোজপুর।
পরবর্তীতে এটি ভাষার মিশ্রণ ও সময়ের ব্যবধানে ফিরোজপুর থেকে পিরোজপুর হিসেবে পরিচিতি লাভ করে।
পিরোজপুর জেলা কিসের জন্য বিখ্যাত?
আবহমানকাল থেকে পিরোজপুরে ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা হয়ে আসছে। মূলত এটি পিরোজপুরের একটি বিখ্যাত হওয়ার অন্যতম কারণ।
বিভিন্ন ধরণের প্রবাদ প্রবচন এবং বিয়ের গান উৎপত্তি লাভ করেছে এই পিরোজপুর থেকে। যেগুলো বর্তমানে পুরো বাংলাদেশের মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত।
এছাড়াও পিরোজপুর জেলায় অসংখ্য ঐতিহাসিক দর্শনীয় স্থান রয়েছে। যা পিরোজপুর জেলার ইতিহাস সম্পর্কে জানান দেয়। তাহলে চলুন আমরা নিচে কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসি।
পিরোজপুর জেলার দর্শনীয় স্থানসমূহ?
হুলারহাট নদী বন্দর
এই নদী বন্দরটি বলেশ্বর নদীর একদম তীরে ঘেঁষে অবস্থিত। বন্দরটি এই অঞ্চলের মানুষের জন্য একটি প্রধান পরিবহন কেন্দ্র। এছড়াও বন্দরটিতে চাল, পাট এবং মাছের মতো পণ্য রপ্তানি করতে ব্যবহার করা হয়ে থাকে।
ডিসি পার্ক
এই পার্কটি বলেশ্বর নদীর তীরে ঘেঁষে অবস্থিত। এটি বলেশ্বর নদী ও তার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলের অত্যাশ্চর্য দৃশ্য দেখায়। এই পার্কটিতে একটি ওয়াচ টাওয়ার রয়েছে যা এলাকার মনোরম দৃশ্যগুলো প্রদান করে।
শাপলাজা কুঠিবাড়ি
১৯ শতকের এই ঐতিহাসিক স্থাপত্যটি মঠবাড়িয়া উপজেলায় অবস্থিত। প্রাসাদটি এখন একটি পর্যটক আকর্ষণ ও তার সুন্দর বাগানগুলোর জন্য পরিচিত।
কেন্দ্রীয় পিরোজপুর মসজিদ?
এই মসজিদটি ১৭ শতকে নির্মিত হয়েছিল এবং এটি বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন আমলের মসজিদ। মসজিদটি মুঘল স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন হয়ে এখনও দাড়িয়ে রয়েছে।
রায়েরকাটি জমিদার বাড়ি
১৯ শতকের এই প্রাসাদটি বাঙালি স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন। প্রাসাদটি এখন একটি জাদুঘর যেখানে অসংখ্য জমিদারি আমলের নিদর্শনগুলোর সংগ্রহ করা রয়েছে।
আরও পড়ুনঃ মানিকগঞ্জ জেলার ইতিহাস | মানিকগঞ্জ কিসের জন্য বিখ্যাত
পিরোজপুর জেলার বিখ্যাত খাবার?
চুই ঝালের মাংস
পিরোজপুর ও তার আশপাশের এলাকায় চুই ঝাল একটি বিশেষ মশলা হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। গরু কিংবা খাসির মাংসের সাথে রান্না করা চুই ঝালের মাংস খুবই জনপ্রিয়।
ইলিশ মাছের পদ
বরিশাল বিভাগের অন্যান্য জেলার মতো পিরোজপুর জেলাও পদ্মা ও মেঘনার ইলিশ খুব বিখ্যাত। এ জেলায় ইলিশ ভাজা, ইলিশ ভুনা, পোলাও বা সরষে ইলিশের মতো বিভিন্ন পদ তৈরি করা হয়ে থাকে।
পাটি সাপটা পিঠা
শীতের সময় এই মিষ্টি পিঠা পিরোজপুরের গ্রামীণ এলাকায় অত্যন্ত জনপ্রিয়। নারকেলের পুর ও গুড়ের মিশ্রণে এটি তৈরি করা হয়ে থাকে। এটি এ জেলায় অত্যন্ত সুস্বাদু ও মজাদার খাবার।
শুঁটকি মাছের তরকারি
পিরোজপুরে শুঁটকি মাছের তরকারি খুবই জনপ্রিয়। বিশেষ করে গ্রামের মানুষের দৈনন্দিন খাবার পাতে এই শুঁটকি মাছের তরকারি থাকে।
কাঁঠাল
বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। আর এই কাঁঠালেই পিরোজপুর জেলাকে বিখ্যাত করে তুলেছে। এ জেলায় উৎপাদিত কাঁঠাল অত্যন্ত সুস্বাদু ও সুগন্ধিময় হয়ে থাকে। আর এ কারণেই অন্যান্য জেলের থেকে এ জেলার কাঁঠাল সবাই পছন্দ করে থাকে।
পিরোজপুর জেলার বিখ্যাত ব্যক্তি?
জিয়াউদ্দিন আহমেদ
তিনি বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা ও ৯ নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি ১৯৫০ সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। এবং ২৮ জুলাই ২০১৭ সালে মৃত্যুবরণ করেন।
ফজলে রাব্বি
তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার। তিনি ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেট তালিকায় স্থান অর্জন করেন।
আবুল খান
তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি রকিংহাম ২০ নির্বাচনী এলাকা থেকে নিউ হ্যাম্পশায়ার হাইস অব রিপ্রেজেনটেটিভের সদস্য হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেন।
তফাজ্জল হোসেন মানিক মিয়া
তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯১১ সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন। এবং ১ জুন ১৯৬৯ সালে রাওয়ালপিন্ডি, পাকিস্তানে মৃত্যুবরণ করেন।
মেহেদী আলী ইমাম
তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার অদম্য সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে।
আরও পড়ুনঃ ময়মনসিংহ জেলার ইতিহাস | ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত
পিরোজপুর জেলার আয়তন কত?
পিরোজপুর জেলার মোট আয়তন হচ্ছে ১,২৭৭.৮০ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ১১,৯৮,১৯৫ জন।
পিরোজপুর জেলার উপজেলা কয়টি?
পিরোজপুর জেলায় মোট উপজেলা রয়েছে ৭টি। যেমনঃ
- পিরোজপুর সদর
- ইন্দুরকানী
- মঠবাড়িয়া
- ভান্ডারিয়া
- কাউখালী
- নেছারাবাদ
- নাজিরপুর
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।
এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ঝালকাঠি কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।
পিরোজপুর জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ



