লালমনিরহাট জেলার ইতিহাস | লালমনিরহাট কিসের জন্য বিখ্যাত

লালমনিরহাট হলো বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। বাংলাদেশের এই জেলার আয়তন হলো ১,২৪০.৯৩ বর্গ কিলোমিটার।লালমনিরহাট জেলালালমনিরহাট জেলার মোট পাঁচটি উপজেলা নিয়ে গঠিত। আসুন আমরা লালমনিরহাট জেলা সম্পর্কে বিস্তারিত জেনে নেইঃ

লালমনিরহাট জেলা সম্পর্কে?

পাঁচটি উপজেলার সমন্বয়ে লালমনিরহাট জেলা গঠিত। লালমনিরহাট জেলার আয়তন ৪৭৯.১৩ বর্গমাইল বা ১,২৪০.৯৩ বর্গকিলোমিটার। লালমনিরহাট জেলার পূর্ব দিকে কুড়িগ্রাম জেলা, পশ্চিম দিকে নীলফামারী জেলা জেলা ও উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ দিকে রংপুর জেলা।

স্থানাঙ্কঃ

২৬°০′ উত্তর ৮৯°১৫′ পূর্ব

লালমনিরহাট জেলার ইতিহাস?

ঐতিহাসিক ইতিহাস অনুযায়ী, লালমনিরহাট জেলায় মাটির নিচে লাল পাথর দেখতে পাওয়া যায়। যার নাম অনুসারে তখনকার মানুষেরা এ অঞ্চলের নাম রাখেন লালমনি।

আবার আরেকটি তথ্য অনুযায়ী সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় তৎকালীন ১৭৮৩ সালের সময়ে লালমনি নামের একজন মহিলা নেতা নুরুলদিনকে সাথে নিয়ে ব্রিটিশদের সাথে লড়ই করে নিজেদের জীবন উৎসর্গ করেন।

আর এই থেকে এই অঞ্চলের নাম লালমনি রাখা হয়। যা বর্তমানে কালের বিবর্তনে তথা সময়ের সঙ্গ সঙ্গে লালমনিরহাট হিসেবে পরিচিতি পেয়েছে।

লালমনিরহাট জেলার উপজেলা কয়টি?

লালমনিরহাট জেলা মোট পাঁচটি উপজেলার সমন্বয়ে গঠিত। আর এই পাঁচটি উপজেলা হলোঃ

  • লালমনিরহাট সদর
  • আদিতমারী
  • কালীগঞ্জ
  • হাতীবান্ধা
  • পাটগ্রাম

লালমনিরহাট জেলার দর্শনীয় স্থান সমূহ?

লালমনিরহাট জেলায় রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। নিচে সকল দর্শনীয় স্থান সমূহের নাম দেওয়া হলোঃ

  • বুড়িমারী স্থলবন্দর
  • ৬৯ হিজরীর হারানো মসজিদ
  • তিন বিঘা করিডোর
  • তিস্তা ব্যারেজ
  • তিস্তা রেল সেতু
  • তুষভান্ডার জমিদার বাড়ি
  • লালমনিরহাট রেলওয়ে স্টেশন
  • নিদাড়িয়া মসজিদ
  • লালমনিরহাট বিমানবন্দর
  • কাকিনা জমিদার বাড়ি

এছাড়াও লালমনিরহাট জেলায় ভ্রমণকালে আরও কিছু দর্শনীয় স্থান দেখতে পাবেন।

রংপুর থেকে লালমনিরহাট কত কিলোমিটার?

রংপুর থেকে লালমনিরহাট এর দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।

ঢাকা থেকে লালমনিরহাট কত কিলোমিটার?

ঢাকা থেকে লালমনিরহাট প্রায় ৩৩১ কিলোমিটার।

লালমনিরহাট জেলার উপজেলার সংখ্যা কয়টি?

লালমনিরহাট জেলার উপজেলার সংখ্যা মোট পাঁচটি।

লালমনিরহাট জেলার ওয়েবসাইট ঠিকানা?

লালমনিরহাট জেলার ওয়েবসাইট ঠিকানা হলঃ https://www.lalmonirhat.gov.bd

লালমনিরহাট কিসের জন্য বিখ্যাত?

বুড়িমারী স্থল বন্দর, তিনবিঘা কড়িডোর, লালপাথর এবং তিস্তা নদীর জন্য লালমনিরহাট জেলা বিখ্যাত। এছাড়াও লালমনিরহাট জেলা আদা ও শোলকা এর জন্য ব্যাপক জনপ্রিয়।

তবে লালমনিরহাট জেলার দর্শনীয় স্থান সমূহ ও লালমনিরহাট জেলার বিখ্যাত খাবার লালমনিরহাট জেলাকে সমগ্র বাংলাদেশ এবং বিশ্বে পরিচিতি লাভ করিয়েছে।

লালমনিরহাট কোন খাবারের জন্য বিখ্যাত?

সিদল ভর্তা হলো লালমনিরহাট জেলার জনপ্রিয় একটি বিখ্যাত খাবার। বিভিন্ন মশলা এবং শুকটি বেটে এই খাবার তৈরি করা হয়। তাছাড়া আখ, হাড়িভাঙ্গা আম, নাপা শাকের শোলকা রয়েছে এই তালিকায়।

এছাড়াও লালমনিরহাট জেলার আঞ্চলিক পদ্ধতিতে রান্না করা খাবার আপনাকে খুবই মুগ্ধ করবে। লালমনিরহাট জেলার খাবারের হোটেলে সুস্বাদু এ সকল খাবার পাওয়া যায়। এছাড়াও লালমনিরহাট জেলার মানুষের আত্মীয়তা আপনাকে মুগ্ধ করবে।

শেষ কথা

আশা করি আমরা আপনাকে, লালমনিরহাট জেলা সম্পর্কে বিস্তারিত জানাতে পেরেছি। আর এই পোস্টটি সম্পর্কে আপনার যদি কোন ধরনের প্রশ্ন থাকে। তাহলে আপনি আমাদের এই পোস্টটিতে কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment