রংপুর কালেক্টরেট সুরভী উদ্যান

রংপুর শহরে রাধাবল্লভ মৌজায় পাঁচ একর জমির উপর অবস্থিত রংপুর কালেক্টরেট মাঠ যাতে দক্ষিণে ক্রিকেট গার্ডেন ও উত্তরে ক্রিকেট গার্ডেন অবস্থিত। উদ্যানের মধ্যস্থানে হচ্ছে সুরভী উদ্যান অবস্থিত।রংপুর কালেক্টরেট সুরভী উদ্যানবর্তমানে উদ্যানে আনুমানিক পাঁচ থেকে ছয় শত বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এ সকল গাছগাছালির মধ্যে উল্লেখযোগ্য হল দেবদারু, আকাশমনি, নিম, নাগেশ্বর, পাম, রাবার, জাম ইত্যাদি। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রয়েছে।

উদ্যানের উত্তর প্রান্তে একশত ফুট দৈর্ঘ্য ও তেষট্টি ফুট প্রস্থ একটি পুকুর রয়েছে। ১৯৯০ সালে এর ভিত্তি প্রস্ত্তর স্থাপন করেন জেলা প্রশাসক জনাব এ এস এম মোবাইদুল ইসলাম।

বৃক্ষরোপন ও শ্রীবৃদ্ধি করেন ১৯৯৮ সালে জেলা প্রশাসক জনাব মোয়াজ্জেম হোসেন। ২০১৪ সালের জানুয়ারী মাসে এর প্রধান ফটক নির্মাণ করেন এবং এতে খেলার সামগ্রী সংযোজন করেন জেলা প্রশাসক জনাব ফরিদ আহাম্মদ।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment