মাদারীপুর কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি মাদারীপুর জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন। তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন।
কেননা এই আর্টিকেলে আমরা মাদারীপুর জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
মাদারীপুর জেলার ইতিহাস?
মাদারীপুর অঞ্চলটি প্রাচীনকালে এর পূর্বাংশ ছিল ইদিলপুর নামে পরিচিত। এবং পশ্চিম অংশ ছিল কোটালীপাড়া নামে পরিচিত। প্রাচীনকালে সেন রাজাদের পতনের পর চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠিত হয়। আর এই চন্দ্রদ্বীপ রাজ্যের অংশ ছিল বরিশাল, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং বাগেরহাট।
চতুর্দশ শতকে এ অঞ্চল ফরিদপুর সুলতানদের শাসনাধীনে চলে যায়। সে সময় ফরিদপুর এবং মাদারীপুরের প্রথম ঐতিহাসিক নাম ছিল ফতেহাবাদ। আর এই ফতেহাবাদ অঞ্চলের জনপ্রিয় শাসক ছিল সুলতান হুসেন শাহ। সুলতান হুসেন শাহ (১৪৯৩-১৫১৯ খ্রিঃ) পর্যন্ত ফতেহাবাদ অঞ্চল শাসন করেন।
এরপর ১৫৩৮ হতে ১৫৬৩ সাল পর্যন্ত শেরশাহ এবং তার বংশধরগণ বাংলা শাসন করেন। ১৫৬৪ সাল থেকে ১৫৭৬ সাল পর্যন্ত কররানি বংশ বাংলা শাসন করেন। এরপর ১৫৭৬ সালে বাংলা বার ভূঁইয়ারদের অধীনে চলে যায়। এবং তারা এই বাংলা ১৬১১ পর্যন্ত শাসন করেন।
এরপর মোগল ও নবাবী শাসন চলে ১৭৬৫ খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সবশেষে পূর্ব পাকিস্তানের সাথে মহান স্বাধীনতার মধ্য দিয়ে ১৯৮৪ সালে মাদারীপুর জেলা সৃষ্টি হয়।
মাদারীপুর জেলার নামকরণ?
মাদারীপুর দেশের একটি ইতিহাস সমৃদ্ধ প্রাচীন শহর। প্রাচীনকালে মাদারীপুরের নাম ছিল ইদিলপুর। এরপর পঞ্চদশ শতাব্দীর ধর্মীয় সাধক হযরত বদরুদ্দিন শাহ্ মাদার (র.) এর নামানুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় মাদারীপুর।
মাদারীপুর জেলা কিসের জন্য বিখ্যাত?
মাদারীপুর তার সুস্বাদু খেজুর গুড়ের জন্য বিখ্যাত। এছাড়াও এখানকার ঐতিহ্যবাহী কাবাডি খেলা জেলাকে পরিচিত করে তুলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এজেলার দর্শনীয় স্থান। যা জেলার অন্যতম বিখ্যাত হওয়ার কারণ। তাহলে চলুন জেলার কিছু বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসা যাক।
মাদারীপুর জেলার দর্শনীয় স্থানসমূহ?
মিঠাপুর জমিদার বাড়ি
মাদারীপুর সদর উপজেলায় অবস্থিত ঐতিহাসিক মিঠাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটিতে একসময় বসবাস করতেন মুসলমান জমিদার গোলাম মাওলা চৌধুরী ও গোলাম ছত্তার চৌধুরী এবং তাদের বংশধর।
পর্বতের বাগান
মাদারীপুর জেলার অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান হচ্ছে পর্বতের বাগান। এটি মাদারীপুর জেলার মস্তফাপুর ইউনিয়নে কুমার নদীর দক্ষিণ তীর ঘেঁষে অবস্থিত। এই পর্বতের বাগানটি মাদারীপুরের অন্যতম পিকনিক স্পট।
হযরত শাহ মাদারের দরগাহ
মাদারীপুর জেলার আড়িয়াল খাঁ নদীর তীর ঘেঁষে হযরত শাহ মাদারের দরগাহ অবস্থিত। এটি যেহেতু প্রাচীন আমলে নির্মাণ করা হয়েছে। তাই এর ততকালীন মালিক বা কে নির্মাণ করছে এ সম্পর্কে কিছু জানা যায়নি।
কাজী বাড়ি মসজিদ
মাদারীপুর জেলার অন্যতম একটি ঐতিহাসিক মসজিদ হচ্ছে আলগী কাজী বাড়ি মসজিদ। ধারণা করা হয়, এই মসজিদটি প্রাচীন আমলে নির্মাণ করা হয়। এবং এটি বহুবার সংস্কার করা হয়। এই মসজিদটি মাদারীপুর জেলার বাহাদুরপুর ইউনিয়নে আলগী গ্রামে অবস্থিত।
ঝাউদি গিরি
ইতিহাস ও ঐতিহ্যে পরিপূর্ণ মাদারীপুর জেলার ঝাউদিতে অবস্থিত এ গিরিকে মাদারীপুর জেলার সবচেয়ে প্রাচীন প্রত্নসম্পদ বলে ধারণা করা হয়। এটি ব্রিটিশ যুগের বহু আগে নির্মিত হয়।
আউলিয়াপুর নীলকুঠি
মাদারিপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে আউলিয়াপুর নীলকুঠি। এটি মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আওলিয়াপুর গ্রামে অবস্থিত।
মাদারীপুর জেলার বিখ্যাত খাবার?
আমের আচার
মাদারীপুর জেলার জনপ্রিয় একটি খাবার হচ্ছে টক মসলাদার যুক্ত আমের আচার। এ জেলায় আমের মৌসুম আসলেই এই আচার তৈরির ধুম পড়ে যায়। আহ্ কি যে স্বাদ, এই আমের আচারের, ভাষায় প্রকাশ করতে পারবো না।
পায়েস
মাদারীপুর জেলার আরেকটি বিখ্যাত খাবার হচ্ছে পায়েস। এই পায়েস এখানকার এই ঐতিহ্যবাহী খাবার। এ জেলায় বিয়ে অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরণের উৎসবে এই পায়েস পরিবেশ করা হয়। এটি এখন মাদারীপুরের একটি ট্রেডিশনাল খাবার হয়ে দাড়িয়েছে।
মাদারীপুরের মিষ্টি
মিষ্টি খেতে কে না ভালবাসে! মাদারীপুরের একটি আনকমন খাবার হচ্ছে মিষ্টি। এই মিষ্টি তৈরি করা হয় দুধ, চিনি আরও বিভিন্ন ধরণের উপকরণ মিশিয়ে। এখানকার সব মিষ্টান্ন ভাণ্ডারে আপনারা গেলেই এই সুস্বাদু মিষ্টি পেয়ে যাবেন।
পেয়ারা
মাদারীপুরের অধিকাংশ পেয়ারা বেশ বড় আকৃতির হয়ে থাকে। বলাই যায় এ জেলায় পেয়ারার চাষ বেশ ভাল হয়। আর এ কারণেই সবার কাছে এ জেলার পেয়া এত জনপ্রিয়। আপনারা মাদারীপুর জেলার যেকোন বাজারে গেলে এই পেয়ারা খেতে পারবেন।
চমচম
মাদারীপুরের চমচমও বেশ সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। এ জেলায় অনেক ঐতিহ্যবাহী মিষ্টি জাতীয় খাবার হয়েছে। যার মধ্যে একটি অন্যতম খাবার হচ্ছে এই চমচম।
মাদারীপুর জেলার বিখ্যাত ব্যক্তি?
পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া
মাদারীপুর জেলার একজন অন্যতম বিখ্যাত ব্যক্তি হচ্ছে পীর মুহসীনউদ্দীন দুদু মিয়া। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ফরায়েজী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। তিনি ততকালীন বাহাদুরপুর অঞ্চলে ১৮১৯ সালে জন্ম গ্রহণ করেন। এবং ২৪ সেপ্টেম্বর ১৮৬২ সালে মূত্যুবরণ করেন।
আলাওল
আলাওল, এনার পূর্ণনাম হচ্ছে সৈয়দ আলাওল। তিনি মধ্যযুগের একজন বিখ্যাত বাঙালি কবি। তিনি মূলত কবি হিসেবে পরিচিত পান কাব্যগ্রন্থ পদ্মাবতীর জন্য।
আবা খালেদ রশীদ উদ্দিন
তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কার ছিলেন। আবা খালেদ রশীদ উদ্দিন নাম হলেও তিনি পীর বাদশা মিয়া নামে বেশি পরিচিত ছিলেন।
মুন্সী মোজাহারুল হক
তিনি মাদারীপুরের একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং মাদারীপুরের প্রথম লঞ্চ ব্যবসায়ী। বলা হয়, মুন্সী মোজাহারুল হকের হাত ধরেই মাদারীপুরে প্রথম লঞ্চ ব্যবসায় শুরু হয়।
ড. কাজী গিয়াসউদ্দিন
তিনি শুধু মাদারীপুর নয় পুরো বাংলাদেশের একজন বিখ্যাত ব্যক্তি। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র শিল্পী, জাপান কর্তৃক অর্ডার অব দ্য রাইজিং সান (২০১৮) সম্মাননায় ভূষিত হন।
মাদারীপুর জেলার আয়তন কত?
মাদারীপুর জেলার মোট আয়তন হচ্ছে ১১৪৪.৯৬ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ১২,১২,১৯৮ জন।
মাদারীপুর জেলার উপজেলা কয়টি?
মাদারীপুর জেলায় মোট উপজেলা রয়েছে ৫টি। যেমনঃ
- মাদারীপুর সদর
- শিবচর
- কালকিনি
- রাজৈর
- ডাসার
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।
এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে গাজীপুর জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।
মাদারীপুর জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ



