কিশোরগঞ্জ জেলার ইতিহাস | কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত

কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি কিশোরগঞ্জ জেলা বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।কিশোরগঞ্জ জেলাতবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা কিশোরগঞ্জ জেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

কিশোরগঞ্জ জেলার ইতিহাস?

বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তর জেলা হচ্ছে কিশোরগঞ্জ। এ জেলার ইতিহাস বেশ আকর্ষণীয় ও তথ্যবহুল। এখানে প্রাচীনকাল থেকেই মানুষ বসবাস করে আসছে বলে জানা যায়। একাদশ এবং দ্বাদশ শতাব্দীতে পাল, বর্মণ ও সেন শাসকরা এ অঞ্চলে দীর্ঘদিন রাজত্ব করে।

১৪৯১ সালে ময়মনসিংহের অধিকাংশ এলাকার ফিরোজ শাহ-এর অধীনে থাকলেও কিশোরগঞ্জ গোটা অঞ্চলটি সেই মুসলিম শাসনের বাইরে রয়ে যায়। ১৭৬৫ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যা জয়লাভ করে।

১৭৬৬ সালে কিশোরগঞ্জকে ময়মনসিংহ জেলার অন্তর্গত করা ছিল। এরপর ১৮৩১ সালে কিশোরগঞ্জকে একটি মহকুমা হিসেবে ঘোষণা করা হয়। এবং সবশেষে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার পর ১৯৮৪ সালে কিশোরগঞ্জকে একটি জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে কিশোরগঞ্জের অনেক যুবক প্রাণ হারান এবং গোটা বাংলার লাক্ষ শহীদের রক্তে এই দেশ স্বাধীন হয়।

কিশোরগঞ্জ জেলার নামকরণ?

কিশোরগঞ্জ জেলার নামকরণের উৎস সম্পর্কে নানান জনের নানান ধরণের মত রয়েছে। তবে সবচেয়ে প্রচলিত দুইটি মত বেশি শুনা যায়। প্রথমটি যেমনঃ কিশোরগঞ্জ জেলার নামকরণ হয়েছে নন্দকিশোর প্রামাণিক এর নামানুসারে।

জানা যায় ষষ্ঠ শতকে বত্রিশের বাসিন্দা কৃষ্ণদাস প্রামাণিক এর ছেলে নন্দকিশোর ব্রহ্মপুত্র নদের তীরে সেসময় একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। এই গঞ্জটিই ধীরে ধীরে একসময় কিশোরগঞ্জ নামে পরিচিতি লাভ করে। দ্বিতীয় মতটি হচ্ছে এই অঞ্চল বা জেলার নামকরণ হয়েছে কিশোর শব্দ থেকে।

কিশোর শব্দের অর্থ হচ্ছে যুবক। এই অঞ্চলে প্রাচীনকালে যুবকের সংখ্যা ছিল বেশি। আর এই যুবকদের কেন্দ্র করে এই অঞ্চলের নামকরণ করা হয় কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত?

কিশোরগঞ্জ জেলা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা। এই জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। আপনি জেনে অবাক হবেন যে, কিশোরগঞ্জ জেলা হাওর অঞ্চলের জন্য বিখ্যাত।

অনেকের মতে তো কিশোরগঞ্জকে হাওরের রাজধানীও বলা হয়। এ জেলায় মোট ছোট বড় মিলে প্রায় ১২২ টি হাওর রয়েছে। এছাড়াও কিশোরগঞ্জ জেলার প্রধান শিল্পগুলো হল খাদ্য প্রক্রিয়াকরণ, চামড়াজাত পণ্য, কৃষি যন্ত্রপাতি, পোশাক শিল্প, সিমেন্ট, ওষুধ ও রাসায়নিক শিল্প ইত্যাদি।

এগুলো ছাড়াও কিশোরগঞ্জ জেলা তার দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত। চলুন কিশোরগঞ্জ জেলার জনপ্রিয় কিছু দর্শনীয় স্থান সম্পর্কে জেনে আসি।

কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ?

নরসুন্দা লেকসিটি

এটি কিশোরগঞ্জ জেলায় অত্যন্ত মনোরম পরিবেশে প্রকৃতি সৌন্দর্যে আবৃত একটি লেক। জনপ্রিয় এই লেকটি দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় করে থাকে। বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা এর সময় এখানে থুতু ফেলার মতোও জায়গা থাকে না। সে সময় এত পরিমাণে পর্যটক এখানে ভিড় করে।

হাকালুকি হাওর

হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম একটি হাওর। এটি কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা সীমান্ত বরাবর অবস্থিত। হাকালুকি হাওরের আয়তন হচ্ছে প্রায় ২০,৪০০ হেক্টর। এটি অত্যন্ত মনোরম পরিবেষ্টিত এবং এর প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয়।

জঙ্গলবাড়ি দুর্গ

এটি ততকালীন বাংলার বারো ভুঁইয়াদের অন্যতম ঈশা খাঁর বাসস্থান ছিল। এই বাড়িটি প্রাচীনকালের অন্যতম একটি নিদর্শন হয়ে রয়েছে। প্রাচীন ইতিহাস যাদের ভালো লাগে, ইতিহাস সম্পর্কে যারা জানার চেষ্টা করে, তারা সকলেই এই বাড়িটিতে ঘুরে আসতে চায়।

শোলাকিয়া ঈদগাহ ময়দান

এটি আমাদের দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদগাহ ময়দান। এখানে একসাথে প্রায় তিন লক্ষ মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারে।

শহীদী মসজিদ

এটি বাংলাদেশ স্বাধীন হওয়ার ও আগে ১৭৮৮ সালে নির্মিত একটি ঐতিহাসিক মসজিদ। এখানে একসাথে অনেক মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারে। এটি অত্যন্ত সুন্দর ও দৃষ্টিনন্দন একটি মসজিদ।

কিশোরগঞ্জ জেলার বিখ্যাত খাবার?

প্রিয় পাঠক বন্ধুগণ, এতক্ষণে নিশ্চয় কিশোরগঞ্জ জেলার দর্শনীয় স্থান সম্পর্কে জানতে পেয়েছেন। এখন চলুন এই জেলার কিছু বিখ্যাত খাবার সম্পর্কে জেনে আসি। যেমনঃ

কিশোরগঞ্জের রসগোল্লা

এই রসগোল্লা কিশোরগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। এই রসগোল্লা তৈরি করা হয় মূলত ছানা, চিনি, দুধ ও মসলা দিয়ে। এটি একটি মিষ্টি জাতীয় খাবার যা খেতে অত্যন্ত মজাদার ও সুস্বাদু।

কিশোরগঞ্জের পনির

কিশোরগঞ্জের পনির একটি মজাদার ও সুস্বাদু খাবার। এটি কিশোরগঞ্জের একটি ঐতিহ্যবাহী খাবার, যা সারা বাংলাদেশে এখন বেশ পরিচিত। এই পনির তৈরির মূল উপকরণ হচ্ছে গরু ও মহিষের দুধ। মূলত গরু ও মহিষের দুধকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই উপনির তৈরি করা হয়।

মালাইকারি

মালাইকারি হচ্ছে একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার যা কিশোরগঞ্জে অত্যন্ত জনপ্রিয়। মালাইকারি তৈরির মূল উপকরণ হচ্ছে মাছ। এছাড়াও মালাই, মসলা ও লবণ দিয়ে সুস্বাদু করে তৈরি করা হয় এই বিখ্যাত মালাইকারি।

চ্যাপা

চ্যাপা হচ্ছে কিশোরগঞ্জ জেলার একটি মুখরোচক খাবার যা এই জেলার ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত। চ্যাপা তৈরির মূল উপকরণ হচ্ছে শুঁটকি এছাড়াও চালের গুঁড়ো, ময়দা এবং বিভিন্ন মসলা দিয়ে তৈরি করা হয় চ্যাপা। এটি মৃুলত তেলে ভাজা একটি মুখরোচক খাবার যা এ জেলার সকল বয়সের মানুষ খুব তৃপ্তি করে খান।

মৈশালি

মৈশালি হচ্ছে একটি সুস্বাদু ও পুষ্টিকর খাবার যা কিশোরগঞ্জে অত্যন্ত জনপ্রিয়। এটি তৈরি করতে প্রয়োজন হয় মাছ, মাংস, মসলা, আলু, ডাল, সবজি ইত্যাদি।

কিশোরগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি?

মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী

তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও বিপ্লবী। তিনি অত্যন্ত সাহসী ও জ্ঞান ব্যক্তি ছিলেন।

মরহুম জিল্লুর রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি হিসেবে প্রায় ৪ বছর দায়িত্ব পালন করেন। তিনি শুধু কিশোরগঞ্জ নয় সারাদেশের একজন বিখ্যাত ব্যক্তি।

কবি দ্বিজ বংশীদাস

তিনি মনসামঙ্গল কাব্যের রচয়িতা। তিনি তার লেখা কাব্য গুলো লেখেছেন, তার ভিতর থেকে তার অন্তর থেকে। কাব্য গুলোর ভাষা এতটা সুন্দর আপনি যদি কখনও পড়েন আপনি মুগ্ধ হয়ে যাবেন।

সুকুমার রায়

তিনি অন্তত সুন্দর ভাষায় সাহিত্য রচনা করছেন। তিনি মৃুলত তার কাব্যের মাধ্যমে শিশুদের ভাবনার রাজ্যের প্রসারতা বৃদ্ধি ও উন্নত চরিত্রের শিক্ষা দিয়েছেন।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম

তিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। তিনি মুক্তিযুদ্ধকালীন প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্টপতির দায়িত্ব পালন করেন।

কিশোরগঞ্জের জেলার আয়তন কত?

কিশোরগঞ্জের জেলার মোট আয়তন হচ্ছে ২,৬৮৯ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ৩২,৬৭,৬৩০ জন।

কিশোরগঞ্জের জেলার উপজেলা কয়টি?

কিশোরগঞ্জের জেলায় মোট উপজেলা রয়েছে ১৩টি। যেমনঃ

  • কিশোরগঞ্জ সদর
  • অষ্টগ্রাম
  • ইটনা
  • কটিয়াদী
  • করিমগঞ্জ
  • কুলিয়ারচর
  • তাড়াইল
  • নিকলী
  • পাকুন্দিয়া
  • বাজিতপুর
  • ভৈরব
  • মিঠানমইন
  • হোসেনপুর

শেষ কথা

বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে। এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে।

এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ঢাকা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন। কিশোরগঞ্জের জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন।

আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment