টাঙ্গাইল জেলার ইতিহাস | টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত

টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি টাঙ্গাইল জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।টাঙ্গাইল জেলাতবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা টাঙ্গাইল জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

টাঙ্গাইল জেলার ইতিহাস

টাঙ্গাইল সম্পর্কে ইতিহাস ঘাটলে খুঁজে পাওয়া যায়। আজ থেকে প্রায় পাঁচ বা সাড়ে পাঁচ হাজার বৎসর আগে বৃহত্তর ময়মনসিংহের অধিকাংশ অঞ্চলই সমুদ্রগর্ভে নিমজ্জিত ছিল। তবে কিছু অঞ্চল যেমনঃ মধুপুর ভাওয়াল বনাঞ্চল শৈল শিলার উচ্চতা করণে সেসব অঞ্চল পানিতে নিমজ্জিত হয়নি।

আর তাই অনেকেই ধারণা করে যে, বর্তমান সোমেশ্বরী নদীর পাড়ের গারো পাহাড় হতে ভাওয়াল গড় পর্যন্ত যে পাহাড়মালা অঞ্চল রয়েছে। তাই হচ্ছে বাংলাদেশের একটি প্রাচীনতম স্থলভাগ।

আর এই বহুলপরিচিত স্থলভাগের একটি বড় অংশ এই টাঙ্গাইল জেলার অন্তর্গত। কাজেই বলা যায় যে, এ জেলার জনবসতি, ইতিহাস ও ঐতিহ্য সু-প্রাচীন।

টাঙ্গাইল জেলার নামকরণ?

টাঙ্গাইল জেলার নামকরণ নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। ১৭৭৮ খ্রিস্টাব্দে ততকালীন রেনেল তার মানচিত্রে এই বাংলাদেশের এই অঞ্চলটিকে আটিয়া বলে দেখিয়েছেন। ১৮৬৬ খ্রিস্টাব্দের আগ পযন্ত এই অঞ্চলটি টাঙ্গাইল নামের কোন অস্তিত্ব ছিল না।

তবে এই অঞ্চলটি ১৫ নভেম্বর ১৮৭০ খ্রিস্টাব্দ এসে টাঙ্গাইল নামে পরিচিতি লাভ করে। সাধারণত টাঙ্গাইল জেলা প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরণের পাহাড়ের উঁচু ভূমি এবং পাহাড়ের নিকটবর্তী কৃষি জমির বিশাল এলাকার রয়েছে।

এই উঁচু ভূমি বা টং এবং জমির আইল মূলত এই দুইটি বিষয়ের সমন্বয়ের বিভিন্ন ঘটনা প্রবাহে কালের পরিক্রমায় এই এলাকার নাম টাঙ্গাইল হয়।

টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত?

টাঙ্গাইল জেলা তার পোড়াবাড়ির চমচম, আনারস, মধুপুরের গড়, যমুনা সেতু, টাঙ্গাইলের শাড়ি, জমিদার বাড়ি এবং গোপালপুরের ২০১টি গম্বুজ বিশিষ্ট মসজিদের জন্য বিখ্যাত। এছাড়াও বাংলাদেশের তাত শিল্পের ইতিহাসে প্রাচীন ঐতিহ্যবাহী অঞ্চল হচ্ছে এই টাঙ্গাইল জেলা।

এ জেলার মধুপুরে চাষ করা আনারস বাংলাদেশের অধিকাংশ আনারসের চাহিদা পূরণ করে থাকে। যা এই জেলাকে অন্য সব জেলার থেকে আলাদা করছে। এগুলো ছাড়াও কিছু দর্শনীয় স্থান রয়েছে। যেগুলো টাঙ্গাইল জেলাকে আরও বেশি বিখ্যাত করছে। চলুন তাহলে সেসব দর্শনীয় স্থান সম্পর্কে বিস্তারিত জেনে আসি।

টাঙ্গাইল জেলার দর্শনীয় স্থানসমূহ?

২০১টি গম্বুজ মসজিদ

২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদ টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি বর্তমানে সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ। মসজিদটি এখনও নির্মাণাধীন রয়েছে। আপনারা চাইলে মসজিদটির ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন।

দেলদোয়ার জমিদার বাড়ি

বাংলাদেশে এখনও যে কয়টি মুসলিম জমিদার বাড়ি রয়েছে। তার মধ্যে অন্যতম একটি দেলদোয়ার জমিদার বাড়ি। এটি প্রাচীন আমলের এই অন্যতম নিদর্শন। যা টাঙ্গাইলে এখনও অক্ষত অবস্থায় দাড়িয়ে রয়েছে।

যমুনা সেতু

দেশের যমুনা নদীর উপরে নির্মিত একটি সড়ক ও রেল সেতু। এটি ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় ১৮.৫ মিটার। এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘমত সেতু। প্রথম দীর্ঘমত সেতু হচ্ছে পদ্মা সেতু।

মধুপুর জাতীয় উদ্যান

বাংলাদেশের অন্যতম একটি জীব বৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত উদ্যান হচ্ছে মধুপুর জাতীয় উদ্যান। এটি টাঙ্গাইলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

টাঙ্গাইল জেলার বিখ্যাত খাবার?

টাঙ্গাইলের চমচম

চমচম টাঙ্গাইলের একটি জনপ্রিয় মিষ্টি জাতীয় খাবার। যা খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এটি শুধু বাংলাদেশ নয় ভারত, পাকিস্তান তথা সমগ্র ভারতীয় উপমহাদেশেই বিখ্যাত।

কাউনের পায়েস

কাউনের পায়েস এ জেলার একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবার আপনি এখন অন্য কোন জেলায় সহজে পাবেন। কিন্তু পুরোনো এই ঐতিহ্যবাহী খাবারটি এখনও টাঙ্গাইলে বেশ পরিচিত।

এমনকি শীতকালে টাঙ্গাইলের প্রতিটি ঘরে একবার হলেও এই পায়েস রান্না করা হয়। এই খাবারটি কাউন, দুধ এবং চিনি দিয়ে তৈরি করা হয়।

আমের পায়েস

আম বা পায়েস যেটার কথাই শুনে না কেন জিভে জল চলে আসে। এমন মনে হয়, যেন এখনই যদি পেতাম। উফফ কতই না মজা করে খেতাম। এই মজাদার খাবারটি টাঙ্গাইলের একটি অন্যতম বিখ্যাত খাবার।

আনারসের তরকারি

টাঙ্গাইলের আনারস সারা দেশে এতটাই বিখ্যাত যে, এ জেলার মধুপুর উপজেলাকে আনারসের রাজধানী বলা হয়। এখানকার আনসার একদম হলদে রঙের মতো হয়। যা অনেকটা লোভনীয় দেখতে এবং খেতেও বেশ মজাদার।

বেগুনের খাষি

শীতের সকালে গরম বেগুনির খাষি খেতে যেন অমৃত। এই বেগুনের খাষি টাঙ্গাইলের একটি পুরোনো ঐতিহ্যবাহী খাবার। আপনি যদি কখনও টাঙ্গাইলে যান অবশ্যই এই খাবারটি খেয়ে দেখবেন।

টাঙ্গাইল জেলার বিখ্যাত ব্যক্তি?

হাতেম আলি খান

তিনি ১৯০৪ সালের ২৪ এ নভেম্বর টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৪৬ সালের সেই ঐতিহাসিক তেভাগা আন্দোলনে তার গ্রামে আন্দোলনের নেতৃত্ব দেন। এছাড়াও তিনি রংপুর, দিনাজপুর, মুন্সীগঞ্জ ও রায়পুর অঞ্চলের তেভাগা আন্দোলনে কাজ করেন।

আবু সাইদ চৌধুরী

আবু সাঈদ চৌধুরী একজন বাংলাদেশের সাবেক বিচারপতি এবং রাষ্ট্রপতি। এছাড়াও তিনি তার কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

রফিক আজাদ

রফিক আজাদ একজন বিখ্যাত বাংলাদেশী আধুনিক কবি ছিলেন। তিনি ২০১৩ সালে সাহিত্যে একুশে পদক লাভ করেন। তিনি অত্যন্ত একজন সৎ ও ধার্মিক ছিলেন।

আশরাফ সিদ্দিকি

আশরাফ সিদ্দিকী একজন বিখ্যাত বাঙালি সাহিত্যিক ছিলেন। এছাড়াও তিনি একইসঙ্গে লোকগবেষক এবং বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন।

টাঙ্গাইল জেলার আয়তন কত?

টাঙ্গাইল জেলার মোট আয়তন হচ্ছে ৩,৪১৪.৩৮ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ৪০,৩৭,৬০৮ জন।

টাঙ্গাইল জেলার উপজেলা কয়টি?

টাঙ্গাইল জেলায় মোট উপজেলা রয়েছে ১২টি। যেমনঃ

  • টাঙ্গাইল সদর
  • কালিহাতি
  • ঘাটাইল
  • বাসাইল
  • গোপালপুর
  • মির্জাপুর
  • ভূঞাপুর
  • নাগরপুর
  • মধুপুর
  • দেলদুয়ার
  • ধনবাড়ী
  • সখিপুর

শেষ কথা

বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে। এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে।

এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে মানিকগঞ্জ জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন। টাঙ্গাইল জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন।

আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment