ঘাটাইল উপজেলা বাংলাদেশের টাঙ্গাইল জেলার একটি অন্যতম বৃহৎ, প্রাচীন ও ঐতিহ্যবাহী উপজেলা। এটি টাঙ্গাইল জেলার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত এবং মধুপুর গড়ের অংশ হিসেবে এর ভূ-প্রাকৃতিক গঠন কিছুটা পাহাড়ি ও বনভূমিতে ঘেরা।
ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে ঘাটাইল উপজেলা এক বিশিষ্ট অবস্থান দখল করে আছে। এখানে রয়েছে বনবিভাগ, সেনা প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভিন্ন প্রাকৃতিক পর্যটন স্থান,
যা এলাকাটিকে করেছে বৈচিত্র্যময় ও গুরুত্বপূর্ণ। ঘাটাইল উপজেলায় রয়েছে ১৪টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা। প্রতিটি ইউনিয়নই নিজস্ব সংস্কৃতি, জীবনধারা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আলাদা পরিচয় বহন করে।
প্রত্যেকটি ইউনিয়নের রয়েছে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার, ধর্মীয় উপাসনালয়, পাকা-কাঁচা রাস্তা ও কৃষিনির্ভর অর্থনীতি। এখানকার মানুষ প্রধানত ধান, পাট, সবজি ও ফলমূল চাষের সঙ্গে জড়িত।
পাশাপাশি পশুপালন, মৎস্যচাষ এবং ছোট ব্যবসাও অর্থনীতির বড় খাত হিসেবে কাজ করে। ঘাটাইল উপজেলার ইউনিয়নসমূহ স্থানীয় প্রশাসন, অবকাঠামো উন্নয়ন
ও জনসেবামূলক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে, যা সার্বিকভাবে এ উপজেলা ও জেলার অগ্রগতিতে অবদান রাখছে।
আরও পড়ুনঃ কিশোরগঞ্জ জেলার ইতিহাস | কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত
ঘাটাইল উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে ঘাটাইল উপজেলার ১৪টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- লোকেরপাড়া ইউনিয়ন
- দেওলাবাড়ী ইউনিয়ন
- দিগড় ইউনিয়ন
- দেওপাড়া ইউনিয়ন
- সন্ধানপুর ইউনিয়ন
- রসুলপুর ইউনিয়ন
- ধলাপাড়া ইউনিয়ন
- সংগ্রামপুর ইউনিয়ন
- লক্ষিন্দর ইউনিয়ন
- সাগরদিঘী ইউনিয়ন
- ঘাটাইল ইউনিয়ন
- জামুরিয়া ইউনিয়ন
- আনেহলা ইউনিয়ন
- দিঘলকান্দি ইউনিয়ন



