চাঁদপুর কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি চাঁদপুর জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।
তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা চাঁদপুর জেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
চাঁদপুর জেলার ইতিহাস?
চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি এ শ্রেণি ভুক্ত জেলা। এই চাঁদপুর জেলায় পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থল অবস্থিত। এছাড়াও বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ এর অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামেও ডাকা হয়।
চাঁদপুর জেলা আগে বৃহত্তর কুমিল্লা জেলার অংশ ছিল। চাঁদপুর কে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় ১৯৮৪ সালে। এছাড়াও চাঁদপুর নামকরণ নিয়ে নানান মতোবাদ রয়েছে। একটি মত অনুযায়ী বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চলটি বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল।
সেসময় এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ঐতিহাসিক জে এম সেনগুপ্তের মতানুসারে চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর করা হয়।
চাঁদপুর জেলা কিসের জন্য বিখ্যাত?
আমরা বাঙালি, মাছে-ভাতে বাঙালি হিসেবে আমাদের সুনাম বিশ্ব জুড়ে রয়েছে। বাংলাদেশে এখন ৬৪টি জেলা রয়েছে, এই ৬৪টি জেলার মধ্যে চাঁদপুর জেলা একটি অন্যতম বিখ্যাত জেলা।
চাঁদপুর জেলা তার ইলিশ এর জন্য বিখ্যাত। এছাড়াও চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য সারাদেশে সুনাম অর্জন করছে। আমরা কিন্তু সবাই জানি ইলিশ সামুদ্রিক মাছ। এবং এ ও জানি ইলিশ মাছ তার জীবনের প্রায় সম্পূর্ণ অংশ সমুদ্রে থাকে।
কিন্তু আমরা অনেকেই জানিনা ইলিশ মাছ প্রজননের সময় সমুদ্র ছেড়ে নদীর মোহনায় ডিম পাড়তে আসে। যা পদ্মা নদী ও মেঘনা নদীতে ডিম পাড়তে আসে। যখন ইলিশ চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ডিম পাড়তে আসে, সে সময় চাঁদপুর নদীগুলোতে অনেক ইলিশ পাওয়া যায়।
এবং এই ইলিশ গুলো অনেক সুস্থ হয়ে থাকে। তাই চাঁদপুর তার ইলিশ এর জন্য বিখ্যাত এবং সবাই ইলিশ এর প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে ইলিশের বাড়ি নামেও ডাকা হয়।
চাঁদপুর জেলার দর্শনীয় স্থানসমূহ?
হযরত শাহরাস্তির মাজার
চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় শ্রীপুর গ্রামে ইসলামিক ঐতিহাসিক হযরত শাহরাস্তির মাজার অবস্থিত। প্রাচীন দিল্লির সুলতান ফিরোজ শাহ্-র আমলে হযরত শাহ্ জালালের সঙ্গে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই উপমহাদেশে আসা ১২ জন বিখ্যাত আউলিয়াদের মধ্যে হযরত শাহ্ রাস্তি ছিলেন অন্যতম।
অঙ্গীকার ভাস্কর্য
চাঁদপুর জেলার শহরের প্রাণকেন্দ্রে মুক্তিযোদ্ধা সড়কের পাশের লেকে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রতি এই অঙ্গীকার ভাস্কর্য নির্মাণ করা হয়েছে।
এই ভাস্কর্য ১৯৮৯ সালে চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক এসএম শামছুল আলমের প্রচেষ্টায় অন্তত চমৎকার দৃষ্টিনন্দন এই অঙ্গীকার ভাস্কর্যটি নির্মিত করা হয়।
রূপসা জমিদার বাড়ি
রূপসা জমিদার বাড়ি বাংলাদেশের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় রূপসা গ্রামে অবস্থিত একটি প্রাচীন বাড়ি। ধারণা করা হয় ১৮ শতকের মাঝামাঝি সময়ে আহম্মদ রাজা ইংরেজ ব্রিটিশদের কাছ থেকে জমিদারি কিনে উক্ত জমিদার বাড়ি নির্মাণ করছবলেন। যা বর্তমানে ঐতিহাসিক দর্শনীয় স্থান গুলোর মধ্যে একটি।
হাজীগঞ্জ বড় মসজিদ
চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থিত এই মসজিদটি অনেক সুন্দর ও শৈল্পিক কারুকার্যময়। যা হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ নামে পরিচিত। এছাড়াও এটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত বলে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদগুলোর তালিকায় এটিও ধরা হয়।
এছাড়াও চাঁদপুর জেলায় আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে। যেমনঃ মোহনপুর পর্যটন কেন্দ্র, শপথ চত্বর, ষাটনল পর্যটন কেন্দ্র, লোহাগড় মঠ, রক্তধারা স্মৃতিসৌধ ইত্যাতি। চাঁদপুরের এসব দর্শনীয় স্থান গুলোর কারণেও চাঁদপুর জেলার সারা বাংলাদশে বিখ্যাত।
চাঁদপুর জেলার বিখ্যাত খাবার?
ইলিশ মাছ
চাঁদপুরের বিখ্যাত খাবার গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। এই চাঁদপুর জেলাকে ইলিশের অন্যতম প্রজনন অঞ্চলও বলা হয়। চাঁদপুরে নানান উপায়ে ইলিশ মাছ রান্না করা হয়। যেমনঃ ইলিশের ঝোল, ইলিশ ভাজা, মালাইকারি, কাবাব, চচ্চড়ি ইত্যাদি।
চিতই পিঠা
চাঁদপুরে এই চিতই পিঠাও বেশ বিখ্যাত। বিশেষ করে শীতকালে চাঁদপুর শহর কিংবা গ্রাম সবখানেই এই পিঠা পাওয়া যায়। চিতই পিঠার সাথে চাঁদপুরের ইলিশের ঝোল যা খেতে। আপনারা যদি একবার খান কখনও এই স্বাদ ভূলবেন না।
রসগোল্লা
চাঁদপুরের একটি বিখ্যাত খাবার হলো রসগোল্লা। চাঁদপুরের এই রসগোল্লা অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আপনারা চাঁদপুরের যেকোন মিষ্টির দোকানে এই রসগোল্লা পেয়ে যাবেন।
চমচম
চাঁদপুরের আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে চমচম। চাঁদপুরের এই সুস্বাদু চমচম তৈরি হয় দুধ থেকে। যা প্রথমে দুধ জ্বাল দিয়ে ছানা তৈরি করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়।
চাঁদপুর জেলার বিখ্যাত ব্যক্তি?
জনাব ইয়াকুব আলী পাটওয়ারী
তিনি ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য প্রশাসন (সচিব )। তিনি একজন সৎ ও জ্ঞানি ব্যক্তি। তিনি পল্লী উন্নয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
জনাব গোলাম হোসেন
তিনি জাতীয় রাজস্ব বিভাগ NBR এর সাবেক চেয়ারম্যান। তিনি শুধু চাঁদপুর নয় সারাদেশের একজন বিখ্যাত ব্যক্তি।
জনাব মুনতাসীর উদ্দিন খান মামুন
তিনি একজন লেখক ও বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর দায়িত্ব পালন করেছেন। তিনি চাঁদপুরের একজন সৎ জ্ঞানী ব্যক্তিত্ব।
শাইখ সিরাজ
তিনি চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান এবং জনপ্রিয় গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত সৎ ও পরিশ্রম ব্যক্তি ছিলেন।
এসডি রুবেল
এসডি রুবেল একজন বিখ্যাত নন্দিত সংগীত শিল্পী। তিনি তার সংগীত এর মাধ্যমে সারা বাংলাদেশে পরিচিতি লাভ করে।
চাঁদপুর জেলার আয়তন কত?
চাঁদপুর জেলার মোট আয়তন হচ্ছে ১,৭০৪.০৬ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ২৬,৩৫,৭৪৮ জন।
চাঁদপুর জেলার উপজেলা কয়টি?
চাঁদপুর জেলায় মোট উপজেলা রয়েছে ৮টি। যেমনঃ
- চাঁদপুর সদর
- কচুয়া
- ফরিদগঞ্জ
- শাহরাস্তি
- হাইমচর
- হাজীগঞ্জ
- মতলব উত্তর
- মতলব দক্ষিণ
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।
এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ঢাকা জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।
চাঁদপুর জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ



