রাজবাড়ী জেলার ইতিহাস | রাজবাড়ী কিসের জন্য বিখ্যাত

রাজবাড়ি কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি রাজবাড়ি জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।রাজবাড়ী জেলাতবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা রাজবাড়ি জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

রাজবাড়ী জেলার ইতিহাস?

রাজবাড়ি জেলার ইতিহাস বেশ প্রাচীন ও তথ্যবহুল। ইতিহাস থেকে যানা যায় যে, এই জেলাটির বর্তমান উপজেলাগুলো পূর্বে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলার অন্তর্ভুক্ত ছিল। রাজবাড়ি জেলাটির পাংশা থানা এক সময় পাবনা জেলার অংশ ছিল। এরপর ১৮৫৯ সালে পাংশা এবং বালিয়াকান্দিকে নবগঠিত কুমারখালী মহকুমার অধীনে উন্নীত করা হয়।

১৮০৭ সালে ঢাকা জালালপুর এর হেড কোয়ার্টার ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। এবং পাংশা থানা তখন ফরিদপুরের অন্তর্ভুক্ত হয়। ১৮৫০ সালে লর্ড ডালহৌসির শাসন আমলে ঢাকা জালালপুর ভেঙ্গে ফরিদপুর জেলা গঠিত হয়। এবং গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। আর সে সময় পাংশা ও বালিয়াকান্দি পাবনা জেলার অধিনে ছিল।

এরপর পশ্চিম পাকিস্তানের শাসন থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। ১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে দেশের প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে। রাজবাড়ীকে মান উন্নীত থানা হিসেবে ঘোষণা করা হয়। এবং এর কিছু দিন পর ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারী করে।

সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপান্তরিত করে। ফলে সেদিন থেকে রাজবাড়ী উপজেলা হিসেবে গঠিত হয়। এবং সবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ রাজবাড়ী জেলা হিসেবে ঘোষণা করা হয়।

রাজবাড়ি জেলার নামকরণ?

রাজবাড়ী জেলাটি মূলত রাজার বাড়ীর নামানুসারে নামকরণ করা হয়েছে। আর এই বিষয়টি নিয়ে আপনি কোন রকম সন্দেহ করতে পারবেন না। রাজবাড়ীর সেই বিখ্যাত রাজা আর নেই। কিন্তু রাজার সেই পূর্বের ইতিহাস ও ঐতিহ্য আজও ধারণ করে আছে আজকের রাজবাড়ি জেলাটি।

পদ্মা, চত্রা, গড়াই, হড়াই, চন্দনা, কুমার ইত্যাদি নদীগুলো একসময় পলিবাহিত বাংলার প্রবেশদ্বার বলে পরিচিত গোয়ালন্দ মহকুমা আজকের এই রাজবাড়ী জেলা।

রাজবাড়ি জেলা কিসের জন্য বিখ্যাত?

রাজবাড়ী জেলা বিখ্যাত হওয়ার কারণ ব্যাখ্যা দিতে গেলে, বলতেই হবে চমচম এর কথা। এজেলা বিখ্যাত হওয়ার পিছনে মূল মন্ত্রই হচ্ছে চমচম। এই জনপ্রিয় মিষ্টিটি প্রথমে প্রস্তুত করেছিলেন ভাদু সাহা নামক একজন বিখ্যাত ব্যক্তি। যিনি এই চমচমের জন্য সারা দেশে নিজে বিখ্যাত হয়েছেন।

এবং বিখ্যাত করে গেছেন রাজবাড়ি জেলাকেও। এছাড়াও রাজবাড়ি জেলা বিখ্যাত হওয়ার পিছনে আর অনেক কারণ রয়েছে। তবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ আমরা নিচে আলোচনা করবো।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এ জেলার কিছু দর্শনীয় স্থান। যেগুলো সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে জাবেন। তাহলে চলুন রাজবাড়ী জেলার কিছু দর্শনীয় স্থান সম্পর্কে যেনে নেওয়া যাক।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment