নরসিংদী কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি নরসিংদী জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন। তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন।
কেননা এই আর্টিকেলে আমরা নরসিংদী জেলার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
নরসিংদী জেলার ইতিহাস?
নরসিংদী বাংলাদেশের একটি বি শ্রেণীভুক্ত জেলা। দেশের বিভিন্ন জ্ঞানী ইতিহাসবিদের মতে অনুমান করা হয়। নরসিংদী জেলার প্রায় অধিকাংশ অঞ্চল প্রাচীন সুবর্ণবীথি রাজ্যের অন্তর্গত ছিল।
এছাড়াও আরও জানা গেছে রাজা নরসিংহের নামে নরসিংদীর নামকরণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৭ খ্রিষ্টাব্দে নরসিংদীকে মহকুমা এবং এরপর ১৯৮৪ খ্রিষ্টাব্দে জেলা হিসেবে ঘোষণা করা হয়।
নরসিংদী জেলার নামকরণ?
একটা সময় ছিল যখন নরসিংদী পুরো অঞ্চলটি মহেশ্বরদী পরগনার অর্ন্তভূক্ত ছিল। রাজা ধনপদ সিংহের পুত্র নরসিংহী বাবার জমিদারিত্ব বৃদ্ধির লক্ষে প্রাচীন ব্রহ্মপুত্র নদের তীরে তার নাম অনুযায়ী নগর নরসিংহপুর একটি খুব ছোট শহর প্রতিষ্ঠা করেন।
এবং নিজের আবাসিক স্থান তৈরি করেন। বর্তমানে সেই শহরটি হচ্ছে পলাশ উপজেলার পারুলিয়া গ্রাম। নরসিংদী সাধারণত একটি উঁচু অঞ্চল।নরসিংদী জেলার নামকরণ নিয়ে আরও একটি ঘটনা পাওয়া যায়।
জানা যায়, সেন রাজারা শহরে বিষ্ণুর নরসিংহ অবতার রুপ একটি বড় মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে এই অঞ্চলের নাম হয়ে যায় নরসিংদী।
নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত?
নরসিংদী জেলা তার সাগর কলা ও লটকন এর জন্য বিখ্যাত। এজেলার সবচেয়ে বিখ্যাত কৃষিপণ্য বা ফল হচ্ছে কলা। এছাড়াও নরসিংদীতে দেশের সবচেয়ে বেশি লটকন উৎপাদিত হয়।
নরসিংদী জেলার এগুলো ছাড়াও আরও কিছু বিখ্যাত বিষয় রয়েছে। তবে আমরা আগে জেনে নিবো নরসিংদী জেলার কিছু বিখ্যাত দর্শনীয় স্থান সম্পর্কে। তাহলে চুলন শুরু করা যাক।
নরসিংদী জেলার দর্শনীয় স্থানসমূহ?
উয়ারী-বটেশ্বর
উয়ারী-বটেশ্বর নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। এটি একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। যা এ জেলার অন্যতম প্রাচীন নিদর্শন।
সোনাইমুড়ি টেক
সোনাইমুড়ি টেক এটি নরসিংদী জেলা শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের কুন্দারপাড়া বাজারের একদম পাশেই অবস্থিত। সোনাইমুড়ি টেকএ বিভিন্ন নাটক ও সিনেমার সুটিং হয়ে থাকে। এবং এটি অত্যন্ত মনোরম পরিবেশে হওয়ায় এখানে অনেকই পিকনিক করতেও যায়।
বালাপুর জমিদার বাড়ি
নরসিংদী জেলার একটি অন্যতম প্রাচীন নিদর্শন হচ্ছে এই বালাপুর জমিদার বাড়ি। এটি নরসিংদী জেলার বালাপুর গ্রামে অবস্থিত। এই জমিদার বাড়িটির কারুকার্য দেখলে আপনার মনে হবে। আপনি খনিকের জন্য প্রাচীন যুগে চলে গেছেন।
লক্ষণ সাহার জমিদার বাড়ি
এটি নরসিংদী জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান। এই জমিদার বাড়িটি পলাশ উপজেলার ডাংগা নামক এলাকায় অবস্থিত। এই ঐতিহাসিক জমিদার বাড়িটি স্থানীয়দের কাছে উকিল বাড়ি নামেও পরিচিত।
আমিরগঞ্জ জমিদার বাড়ি
অনেকের কাছে জানা যায় আমিরগঞ্জ জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তিন ভাই মিলে। কিন্তু এটা কতটা সত্যি আমরা নিশ্চিত ভাবে বলতে পারছি না। এটি বায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামে অবস্থিত।
নরসিংদী জেলার বিখ্যাত খাবার?
সাগর কলা
বাংলাদেশের প্রায় সব জেলায় সাগর কলা উৎপাদন করা হয়। কিন্তু নরসিংদী জেলার সাগর কলা একটু ভিন্ন। এখানকার সাগর কলা অনেক মিষ্টি হয়ে থাকে। এবং এই কলা সারা বাংলাদেশে সবাই বেশ পছন্দ করে।
নটকন
নরসিংদী জেলার অন্যতম একটি জনপ্রিয় খাবার হচ্ছে নটকন। এটি বাংলাদেশের মধ্যে এই জেলায় সবচেয়ে বেশি উৎপাদন করা হয়। আর একজনই নরসিংদী জেলাকে নটকন এর রাজধানী বলা হয়।
রসগোল্লা
নরসিংদী জেলার একটি অন্যতম বিখ্যাত খাবার হচ্ছে রসগোল্লা। আপনি এ জেলায় যেকোন মিষ্টির দোকানে এই রসগোল্লা পেয়ে যাবেন। নরসিংদী জেলা রসগোল্লার জন্য সারা দেশে বেশ পরিচিত।
পায়েস
নরসিংদী জেলার আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে পায়েস। এটি এ জেলার একটি ঐতিহ্যবাহী খাবার। নরসিংদী জেলায় পায়েস যেকোন উৎসব অনুষ্ঠানের তৈরি করা হয়।
নরসিংদী জেলার বিখ্যাত ব্যক্তি?
মোহাম্মদ নজরুল ইসলাম
মোহাম্মদ নজরুল ইসলাম হলেন নরসিংদী জেলার একজন বিখ্যাত ব্যক্তি। তিনি ৩ আগস্ট ১৯৫১ সালে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ডৌকার চর গ্রামে জন্মগ্রহন করেন।
শামীম কবির
শামীম কবির ১৯৪৪ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়কের দায়িত্ব পালন করেন। তার নাম আনোয়ারুল কবির হলেও তিনি শামীম কবির নামে পরিচিত।
আনোয়ারুল আশরাফ খান
আনোয়ারুল আশরাফ খান তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি নরসিংদী জেলার অন্যতম একজন বিখ্যাত ব্যক্তি।
আলাউদ্দিন আল আজাদ
আলাউদ্দিন আল আজাদ ছিলেন নরসিংদী জেলার একজন বিখ্যাত ব্যক্তি। তিনি একই সাথে বাংলাদেশের খ্যাতিমান ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রাবন্ধিক, গবেষক ও অধ্যাপক। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ১৯৩২ খ্রিষ্টাব্দের ৬ মে জন্মগ্রহণ করেন।
কবি শামসুর রাহমান
নরসিংদী জেলার আরেকজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন কবি শামসুর রাহমান। কবি শামসুর রাহমান তার সুনাম শুধু বাংলাদেশে নয়। তিনি বিশ্বের বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কবি ছিলেন।
নরসিংদী জেলার আয়তন কত?
নরসিংদী জেলার মোট আয়তন হচ্ছে ১,১৪০.৭৯ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ২৫,৮৪,৪৫২ জন।
নরসিংদী জেলার উপজেলা কয়টি?
নরসিংদী জেলায় মোট উপজেলা রয়েছে ৬টি। যেমনঃ
- নরসিংদী সদর
- রায়পুরা
- বেলাবো
- পলাশ
- শিবপুর
- মনোহরদী
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।
এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে গাজীপুর জেলা কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।
নরসিংদী জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ



