লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি লক্ষ্মীপুর জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।
তবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা লক্ষ্মীপুর জেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
লক্ষ্মীপুর জেলার ইতিহাস?
লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি উন্নয়নশীল জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এবং এই জেলার উত্তরে চাঁদপুর জেলা, দক্ষিণে নোয়াখালী ও ভোলা জেলা, পূর্বে নোয়াখালী এবং পশ্চিমে বরিশাল জেলা একসঙ্গে মেঘনা নদীর অবস্থান।
এখানে মুঘল এবং বৃটিশ আমলের অনেক স্থাপত্য নির্দশন রয়েছে। লক্ষ্মীপুর নামে আগে সর্বপ্রথম থানা প্রতিষ্ঠিত হয় ১৮৬০ সালে। এরপর ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর তখনকার ৫নং বাঞ্ছানগর ইউনিয়ন লক্ষ্মীপুর পৌরসভা হিসেবে রূপান্তরিত করা হয়।
এরপর এই পৌরসভাটির বিস্তৃতি ঘটে, রামগতি, রামগঞ্জ, রায়পুর ও লক্ষ্মীপুর সদর উপজেলা নিয়ে ১৯৭৯ সালের ১৯ জুলাই লক্ষ্মীপুর মহকুমা তৈরি হয়। এবং একই এলাকা নিয়ে পরে তা ১৯৮৪ সালের ২৮ ফেব্রুয়ারি গঠিত হয় লক্ষ্মীপুর জেলা। এই লক্ষ্মীপুর জেলার পূর্ব নাম ছিল লক্ষ্মীদাহ পরগনা।
লক্ষ্মীপুর শব্দটি মূলত দুটি শব্দের সমষ্টি। এক লক্ষ্মী এবং দুই পুর। অর্থাৎ লক্ষ্মী শব্দের অর্থ হল ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী। আর পুর শব্দটির অর্থ হল শহর কিংবা নগর। তাহলে লক্ষ্মীপুর এর অর্থ হচ্ছে সম্পদ সমৃদ্ধ শহর কিংবা সৌভাগ্যের নগরী।
লক্ষ্মীপুর জেলা কিসের জন্য বিখ্যাত?
লক্ষ্মীপুর জেলা তার উচ্চ ফলনশীল সুপারি ও নারিকেল এর জন্য বিখ্যাত। এমনকি এই জেলাকে সুপারির রাজধানী হিসেবেও বলা হয়ে থাকে। এছাড়াও এই লক্ষ্মীপুর জেলা তার দর্শনীয় স্থান ও ঐতিহ্যের জন্য সারাদেশে বেশ পরিচিত।
কারণ এই লক্ষ্মীপুর জেলায় রয়েছে প্রাচীন বহু ইতিহাসও ঐতিহ্য। যা এ জেলাকে অন্যান্য জেলা থেকে আলাদা করেছে। লক্ষ্মীপুর যেহেতু এটি একটি সমুদ্র উপকূলীয় অঞ্চল তাই এখানে ব্রিটিশ থেকে শুরু করে প্রাচীন অনেক নির্দশন রয়েছে।
যা অন্তত ঘটনা বহুল ও অবাক করার মতো বিষয়। লক্ষ্মীপুর জেলার প্রধান অর্থনৈতিক খাতগুলো হচ্ছে কৃষি, মৎস্য, ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন।
ফেনী জেলার দর্শনীয় স্থানসমূহ?
কমলনগরের ইলিশের হাট
এটি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় অবস্থিত একটি বিখ্যাত ইলিশের হাট। বঙ্গোপসাগর থেকে ধরা ইলিশ মাছসহ স্থানীয় বিভিন্ন মাছ বিক্রি হয় এই হাটে।
তিতা খাঁ জামে মসজিদ
এটি লক্ষ্মীপুর জেলা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি ১৭ শতকে নির্মিত হয়েছিল এবং এটি একটি সুন্দর স্থাপত্য নিদর্শন। যা প্রাচীন আমলের ইতিহাসের সাক্ষী হওয়া যায়। আপনারাও চাইলে এটা ঘুরে দেখতে পারেন এবং এর ইতিহাসে আরও জ্ঞান ভাল করতে পারেন
কামানখোলা জমিদার বাড়ি
কামানখোলা জমিদার বাড়ি লক্ষ্মীপুর জেলার কামানখোলা গ্রামে অবস্থিত। এই বাড়িটি আনুমানিক ১৮ শতকে নির্মিত হয়েছিল। এটি প্রাচীন স্থাপত্যের অন্যতম প্রতীক হিসেবে রয়েছে। যা এখনকার কোন ভ্রমণ পিপাসু মানুষ দেখলে আবেগ আপ্লুত হয়ে পরে।
দালাল বাজার জমিদার বাড়ি
এটি লক্ষ্মীপুর শহরের একটি প্রাচীন ঐতিহাসিক জমিদার বাড়ি। এটি প্রাচীন কালের সাক্ষীর নিদর্শন হিসেবে আমাদের দেশের ঐতিহ্য ও সৌন্দর্যের এক অনন্য প্রতীক।
জ্বীনের মসজিদ
জ্বীনের মসজিদ লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডারে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটি একটি মাটির ঢিবির উপর নির্মিত এবং এখন এটি একটি রহস্যময় স্থান হিসেবে পরিচিত।
খোয়া সাগর দিঘী
খোয়া সাগর দিঘী মূলত লক্ষ্মীপুর শহরের একটি বিশাল দিঘি। এই দিঘিটি ১৮ শতকে নির্মিত হয়েছিল বলে যানা যায়। এখন এটি একটি জনপ্রিয় সুন্দর পর্যটন স্থান হিসেবে গড়ে উঠেছে। এবং এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক ঘুরতে যায়।
লক্ষ্মীপুর জেলার বিখ্যাত খাবার?
সুপারি
লক্ষ্মীপুর জেলা তার সুপারির জন্য বিখ্যাত। বর্তমানে এ জেলায় প্রায় ৬ হাজার ৩৫৫ হেক্টর জমিতে সুবিশাল সুপারি বাগান রয়েছে। লক্ষ্মীপুরের সুপারির ফলন ভাল হওয়ায় এ জেলাকে সারা দেশে বিখ্যাত এবং এ জেলাকে সুপারির রাজধানী হিসেবে পরিচিত করেছে।
নারিকেল
লক্ষ্মীপুর জেলা নারিকেলের জন্যও সারাদেশে বিখ্যাত। এ জেলাতে প্রচুর পরিমাণে নারিকেলের গাছ রয়েছে এবং নারিকেল উৎপাদনে লক্ষ্মীপুর জেলা বাংলাদেশের অন্যতম প্রধান জেলা।
গিগজ ধানের মুড়ি
গিগজ ধানের মুড়ি একটি ঐতিহ্যবাহী খাবার যা লক্ষ্মীপুর ও নোয়াখালীর চরাঞ্চলে উৎপন্ন হয়ে থাকে। গিগজ ধানের মুড়ি দেখতে অনেকটা গোলাপি রঙের হয়। যা খেতে অত্যান্ত মচমচে ও সুস্বাদু হয়ে থাকে।
গলদা চিংড়ি ও চিংড়ি শুটকি
লক্ষ্মীপুরের মেঘনা নদীতে প্রতিবছর প্রচুর পরিমাণে গলদা চিংড়ি পাওয়া যায়। আমাদের দেশে নদী থাকবে আর মাছ থাকবে না তাকি করে হয়। লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে ধরা চিংড়ি মাছ দিয়ে তৈরি শুটকি অনেক সুস্বাদু হয়ে থাকে।
মহিষের মাংসের ঝোল
লক্ষ্মীপুরের মহিশের মাংস স্থানীয় ভাবে বিভিন্ন মসলা দিয়ে রান্না করা হয়ে থাকে। আর এই রান্নার পর এর মাংসের ঝোল যাহা সুস্বাদু হয় বলে শেষ করা যাবে না। আপনারা এই লোভনীয় খাবার একবার দেখলে আপনাদের জিভে জল চলে আসবে।
রসমালাই
এটি একটি জনপ্রিয় মিষ্টি যা লক্ষ্মীপুরের স্থানীয় বিভিন্ন উপায়ে তৈরি করা হয়। এটা যেমন দেখতে রসালো, এটি মুখে নিয়ে যখন খাবেন তখন বুঝবেন এর স্বাদ কি রকম। যারা মিষ্টি পছন্দ করে তারা এটি একবার খেলে জীবনেও আর ভূলবে না।
লক্ষ্মীপুর জেলার বিখ্যাত ব্যক্তি?
কাজী গোলাম মোস্তফা
তিনি ছিলেন একজন দেশের অন্যতম লেখক, কবি, সাংবাদিক, সম্পাদক এবং রাজনীতিবিদ। তার লেখা কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগতো, তিনি তার কবিতার মাঝে সৎ এবং অসৎ মানুষের চরিত্র ফুটিয়ে তুলতো।
রুহুল আমিন
রুহুল আমিন তিনি ছিলেন বাংলাদেশের ১৫তম প্রধান বিচারপতি। তিনি লক্ষ্মীপুরের একজন অন্যতম বিখ্যাত ব্যক্তি।
আবদুর রশিদ
তিনি ১৯৬২ সালে কেন্দীয় আওয়ামী লীগের সাঙ্গঠনিক সম্পাদক, ১৯৬২ সালে এমপি, ১৯৭০, ১৯৭৩ সালে এমপি ও ১৯৭৫ সালে লক্ষ্মীপুরের গভর্নর হিসেবে নিযুক্ত।
মুহাম্মদ আবদুল হামিদ
মুহাম্মদ আবদুল হামিদ বাংলাদেশের একজন অন্যতম লেখক ছিলেন। তিনি তার জীবন চরিত্রে সত্যিকারের যুদ্ধা ছিলেন। তার জীবন ছিল শত কষ্টে ভরা, তিনি নানান চরা-উতরা পেয়ে একজন বিশ্ব মানের লেখক হয়েছেন।
লক্ষ্মীপুর জেলার আয়তন কত?
লক্ষ্মীপুর জেলার মোট আয়তন হচ্ছে ১,৪৫৬ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ১৭,২৯,১৮৮ জন।
লক্ষ্মীপুর জেলার উপজেলা কয়টি?
লক্ষ্মীপুর জেলায় মোট উপজেলা রয়েছে ৫টি। যেমনঃ
- লক্ষ্মীপুর সদর
- রামগঞ্জ
- রামগতি
- রায়পুর
- কমলনগর
শেষ কথা
বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।
এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে ফেনী কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।
লক্ষ্মীপুর জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষনে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ



