কুড়িগ্রাম জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা, যা রংপুর বিভাগের অন্তর্গত। ভৌগোলিক ও প্রশাসনিক দিক থেকে এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত।
জেলার উত্তরে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে গাইবান্ধা, পূর্বে জামালপুর এবং পশ্চিমে লালমনিরহাট ও রংপুর জেলা অবস্থিত। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীবিধৌত
কুড়িগ্রামের প্রাকৃতিক বৈশিষ্ট্য, কৃষি, সমাজ ও রাজনীতি বরাবরই এই অঞ্চলকে সক্রিয় রেখেছে। বর্তমানে প্রশাসনিকভাবে কুড়িগ্রাম জেলা ৯টি উপজেলা নিয়ে গঠিতঃ
- ভুরুঙ্গামারী উপজেলা
- রাজারহাট উপজেলা
- রৌমারী উপজেলা
- উলিপুর উপজেলা
- কুড়িগ্রাম সদর উপজেলা
- চিলমারী উপজেলা
- নাগেশ্বরী উপজেলা
- ফুলবাড়ী উপজেলা
- চর রাজিবপুর উপজেলা
এই ৯টি উপজেলা মিলিয়ে পুরো কুড়িগ্রাম জেলাকে ৪টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়েছে, যেগুলো হলোঃ
- ভুরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলা নিয়ে কুড়িগ্রাম-১ আসনটি গঠিত হয়েছে।
- রাজারহাট উপজেলা, ফুলবাড়ী উপজেলা এবং কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-২ আসনটি গঠিত হয়েছে।
- উলিপুর উপজেলা নিয়ে কুড়িগ্রাম-৩ আসনটি গঠিত হয়েছে।
- চর রাজিবপুর উপজেলা, রৌমারী উপজেলা, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়ন এবং নয়ারহাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার আলগা ইউনিয়ন নিয়ে কুড়িগ্রাম-৪ আসনটি গঠিত হয়েছে।
প্রতিটি আসন থেকে একজন করে জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হন। জেলার এই চারটি আসন স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, কৃষি ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুনঃ পাবনা জেলার ইতিহাস | পাবনা কিসের জন্য বিখ্যাত
কুড়িগ্রাম জেলার সংসদীয় আসন কয়টি?
নিচে কুড়িগ্রাম জেলার সংসদীয় ৪টি আসন তুলে ধরা হলোঃ
কুড়িগ্রাম-১ঃ ভুরুঙ্গামারী উপজেলা ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত হয়েছে।
বি:দ্রঃ কুড়িগ্রাম-১ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা কুড়িগ্রাম জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ২৫নং আসন।
কুড়িগ্রাম-২ঃ রাজারহাট উপজেলা, ফুলবাড়ী উপজেলা এবং কুড়িগ্রাম সদর উপজেলা নিয়ে গঠিত হয়েছে।
বি:দ্রঃ কুড়িগ্রাম-২ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা কুড়িগ্রাম জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ২৬নং আসন।
কুড়িগ্রাম-৩ঃ উলিপুর উপজেলা নিয়ে গঠিত হয়েছে।
বি:দ্রঃ কুড়িগ্রাম-৩ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা কুড়িগ্রাম জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ২৭নং আসন।
কুড়িগ্রাম-৪ঃ চর রাজিবপুর উপজেলা, রৌমারী উপজেলা, চিলমারী উপজেলার অষ্টমীরচর ইউনিয়ন এবং নয়ারহাট ইউনিয়ন এবং উলিপুর উপজেলার আলগা ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে।
বি:দ্রঃ কুড়িগ্রাম-৪ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা কুড়িগ্রাম জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ২৮নং আসন।



