লালমনিরহাট জেলা বাংলাদেশের রংপুর বিভাগের অন্তর্গত একটি সীমান্তবর্তী জেলা, যা প্রশাসনিক, ভৌগোলিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে।
জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম এবং পশ্চিমে নীলফামারী জেলা অবস্থিত। ঐতিহাসিকভাবে তিস্তা নদী ও এর উপনদীগুলোর তীরে গড়ে ওঠা
এই অঞ্চলের রাজনীতি ও সমাজব্যবস্থা দীর্ঘদিন ধরেই সক্রিয়। বর্তমানে প্রশাসনিকভাবে লালমনিরহাট জেলা ৫টি উপজেলা নিয়ে গঠিতঃ
- লালমনিরহাট সদর
- আদিতমারী
- কালীগঞ্জ
- হাতীবান্ধা ও
- পাটগ্রাম।
এই ৫টি উপজেলা মিলিয়ে পুরো জেলাকে ৩টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়েছে, যেগুলো হলোঃ
- পাটগ্রাম উপজেলা এবং হাতীবান্ধা উপজেলা নিয়ে লালমনিরহাট-১ আসনটি গঠিত হয়েছে।
- আদিতমারী উপজেলা এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে লালমনিরহাট-২ আসনটি গঠিত হয়েছে।
- লালমনিরহাট সদর উপজেলা নিয়ে লালমনিরহাট-৩ আসনটি গঠিত হয়েছে।
প্রতিটি আসন থেকে একজন করে জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হন। জেলার এই তিনটি আসন স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, কৃষি ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুনঃ বরিশাল জেলার পৌরসভা কয়টি
লালমনিরহাট জেলার সংসদীয় আসন কয়টি?
নিচে লালমনিরহাট জেলার সংসদীয় ৩টি আসন তুলে ধরা হলোঃ
- লালমনিরহাট-১ঃ পাটগ্রাম উপজেলা এবং হাতীবান্ধা উপজেলা নিয়ে গঠিত।
- লালমনিরহাট-২ঃ আদিতমারী উপজেলা এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত।
- লালমনিরহাট-৩ঃ লালমনিরহাট সদর উপজেলা নিয়ে গঠিত।
বিঃদ্রঃ লালমনিরহাট-৩ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা লালমনিরহাট জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১৮নং আসন।



