তুর্কমেনিস্থান যাওয়ার উপায় | তুর্কমেনিস্থান যেতে কত টাকা লাগে

তুর্কমেনিস্থান হল মধ্য এশিয়ার একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র। তুর্কমেনিস্তান দেশটির উত্তরে রয়েছে কাঁজাখস্থান ও উজবেকিস্তান, পূর্বে রয়েছে উজবেকিস্তান ও আফগানিস্তান, দক্ষিনে আফগানিস্তান ও ইরান এবং পশ্চিমে কাম্পিয়ান সাগর।তুর্কমেনিস্থান যাওয়ার উপায় | তুর্কমেনিস্থান যেতে কত টাকা লাগেতুর্কমেনিস্থানে বিশ্বের চতুর্থ বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের সম্ভার রয়েছে। তুর্কমেনিস্থান এমন একটি দেশ যে দেশে পানি বিদ্যুৎ ও গ্যাসের সেবা বিনামূল্যে পাওয়া যায়। তুর্কমেনিস্তানে সারা বিশ্ব থেকে অনেকেই কাজের জন্য এসে থাকেন।

এই পোস্টে আপনাদের জানাবো তুর্কমেনিস্থান কাজের ভিসা কিভাবে পাবেন ও তুর্কমেনিস্থানে কোন কাজের চাহিদা কেমন এবং বেতন কত। তাছাড়া আরো জানতে পারবেন তুর্কমেনিস্থান যেতে কত টাকা খরচ হয় বা বর্তমানে ভিসা খরচ কত লাগবে।

তুর্কমেনিস্থান কাজের ভিসা পাওয়ার উপায়?

তুর্কমেনিস্থানে কাজে যেতে হলে অবশ্যই আপনাদেরকে একটি বৈধ ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে। সহজ ভাবে যদি বলি তুর্কমেনিস্থান যেতে হলে সেখানকার কোন কোম্পানি থেকে আপনাকে চাকরির অফার লেটার পেতে হবে।

অর্থাৎ ওখানকার কোনো কোম্পানি কাজের জন্য কত সংখ্যক লোক নেবে তার একটি অফার লেটার পাওয়া লাগবে। তারপরে কোম্পানি বা নিয়োগ কর্তা তুর্কমেনিস্তান অভিবাসন অফিসে ভিসার অনুমোদনের জন্য আবেদন করবেন।

তুর্কমেনিস্থান ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি লাগে?

তুর্কমেনিস্থান কাজের ভিসা পেতে কিছু কাগজপত্র বা ডকুমেন্ট প্রয়োজন হবে। কাজের ভিসা পাওয়ার জন্য যে সকল ডকুমেন্ট লাগবে তার নিচে উল্লেখ করা হলোঃ

  • একটি বৈধ পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টে অবশ্যই ৬ মাসের বেশি মেয়াদ থাকতে হবে।
  • আপনি যে ওয়ার্ক পারমিট বা স্পন্সারশিপ পেয়েছেন তার ডকুমেন্ট লাগবে।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর ফটোকপি লাগবে।
  • মেডিকেল টেস্টের সঠিক রিপোর্ট লাগবে।
  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে ও ভিসা আবেদন ফরম লাগবে।
  • দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড ছবি লাগবে।
  • ভিসা ফি জমার রশিদ লাগবে

আপাতত এই ডকুমেন্টগুলো হলেই ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করা যায়। যেহেতু বাংলাদেশের তুর্কমেনিস্থানের কোন দূতাবাস নেই তাই এজন্য আপনাকে ভারতে দিল্লিতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে আবেদন করতে হবে।

পরবর্তীতে নিয়োগ করতে আপনাকে অন এরাইভাল ভিসা বা ই ভিসার মাধ্যমে তুর্কমেনিস্থানে ঢোকার জন্য অনুমতি প্রদান করবে।

তুর্কমেনিস্থান ভিসা খরচ | তুর্কমেনিস্থান যেতে কত টাকা লাগে

তুর্কমেনিস্থান যারা ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসায় যেতে চান তাদের অবশ্যই জানতে হবে সেখানে গেলে কত টাকা খরচ হচ্ছে।

তুর্কমেনিস্থানে যদি কাজের ভিসা নিয়ে যেতে চান তাহলে পাসপোর্ট থেকে শুরু করে তুর্কমেনিস্থানে যাওয়া পর্যন্ত কত টাকা খরচ হবে বিস্তারিত নিচে দেওয়া হবেঃ

ভিসা প্রসেসিং ফি যেতে পারে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। এয়ার টিকিট খরচ বা বিমানের টিকিট খরচ যাবে ৬০ থেকে ৭০ হাজার টাকা। পাসপোর্ট যাতায়াত ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট খরচ হবে ২০ হাজার টাকা।

মেডিকেলের জন্য খরচ হবে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা। ডকুমেন্ট প্রসেসিং ও অন্যান্য ট্রান্সলেশন ফি ৪ হাজার থেকে ৫ হাজার টাকা লাগবে। এজেন্ট ও দালাল ফি লাগবে ৫০ হাজার থেকে ১ লাখ টাকার কাছাকাছি। সেখানে গিয়ে এক দুই মাসের থাকা খাওয়া খরচ লাগবে ৩০ হাজার টাকা।

সব মিলিয়ে তুর্কমেনিস্থানে যাওয়া পর্যন্ত আপনার খরচ আসতে পারে ২ লাখ ৫০ হাজার টাকা থেকে ৩ লাখ টাকার কাছাকাছি। প্রতারণার ঝুকি এড়নোর জন্য কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা করাটাই অনেক ভালো।

তুর্কমেনিস্থানে কোন কাজের চাহিদা বেশি?

আপনি যখন কোন দেশে যাবেন তখন অবশ্যই সেই দেশের কোন কাজের চাহিদা বেশি সেটা সম্পর্কে জানবেন। তেমনি তুর্কমেনিস্থান ভিসা করতে হলে আগে এই সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে।

তুর্কমেনস্থানে বর্তমানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কাজ এর ব্যাপক চাহিদা রয়েছে। অনেকে এই সেক্টরে সাইট লেবার, ইলেকট্রিশিয়ান , প্লাম্বার, ওয়েলডার, মেশিন অপারেটর ও সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ করে থাকেন।

তাছাড়া তুর্কমেনিস্থানে তেল গ্যাস ও খনিজ খাতে টেকনিশিয়ান, রিগ অপারেটর, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ার এই ধরনের কাজ অনেকে করে থাকেন। প্রবাসী শ্রমিকরা হোটেল ও রেস্টুরেন্টে অনেকে কাজ করেন।

কেননা এই কাজগুলোতে তারা বেতনের পাশাপাশি ওভার ইনকাম করার সুযোগ পেয়ে থাকেন। এসব কাজে কুক, পরিছন্নতা কর্মী, ওয়েটার, হাউসকিপার ও হোটেল সহকারী হিসেবে ওনাকে কাজ করে থাকেন।

তাছাড়া ডেলিভারি ওয়ার্কার, গুদাম ম্যানেজমেন্ট স্টাফ হিসেবে আরও অনেকে কাজ করেন। তুর্কমেনিস্তানে যদি বাংলাদেশী শ্রমিকরা কাজ করতে চান রাজমিস্ত্রি প্লাম্বার, ইলেক্ট্রিশিয়ান,

ওয়েল্ডার, খামারে পশুপালন, সবজি প্যাকিং ও ফসল সংগ্রহ ও কিছু কোম্পানি রয়েছে এগুলোতে কাজ করা যায়।

তুর্কমেনিস্তানে কাজের বেতন কত?

তুরকমেনিস্তানে বাংলাদেশী শ্রমিক যারা যায় তাদের বেতনের পরিমাণটা নির্ভর করে থাকে তাদের দক্ষতা অনুযায়ী কোন ধরনের কাজ করছে এর উপর। রাজমিস্ত্রি ও নির্মাণ শ্রমিক শুরুতে ৩৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৬০ থেকে ৭০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।

যারা ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারের কাজ করে থাকেন তারা শুরুতে ৪০ হাজার এবং দক্ষতা বাড়লে ৬০০০০ এর উপরে বেতন পেয়ে থাকেন। পরিচ্ছন্নতা কর্মী ও হাউস কিপারের কাজ যারা করে থাকেন তারা প্রথম অবস্থায় ত্রিশ হাজার টাকা

এবং কাজের দক্ষতা বাড়লে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পাবে। যারা কৃষির কাজ ও খামারে কাজ করে থাকেন তারা প্রথম অবস্থায় ২৫ হাজার টাকা এবং পরবর্তীতে দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে ৫০ থেকে ৬০ হাজার টাকাও অনেকে পেয়ে থাকেন।

যারা বিভিন্ন কোম্পানির অধীনে কারখানায় কাজ করে থাকেন তারা প্রথম অবস্থায় ত্রিশ হাজার এবং পরে দক্ষতা ও অভিজ্ঞতা বাড়লে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।

আরও পড়ুনঃ ব্রাজিল ভিসা বাংলাদেশ | ব্রাজিল যেতে কত টাকা লাগে

তুর্কমেনিস্থানের এক টাকা বাংলাদেশের কত | তুর্কমেনিস্থানের মুদ্রার নাম কি

তুর্কমেনিস্থানের মুদ্রার নাম হল মানাত। বর্তমানে তুর্কমেনিস্থানের এক টাকা বাংলাদেশের ৩৪.৬০ টাকার কাছাকাছি। তুর্কমেনিস্তানের ১০০ টাকা বাংলাদেশের ৩৪৬০ টাকার কাছাকাছি।

শেষ কথা

আশা করি ইতিমধ্যে তুর্কমেনিস্তান কাজের ভিসা কিভাবে পাবেন ও তুর্কমেনিস্থান কাজের ভিসা সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন।

তারপরেও যদি এই নিয়ে আর কোন ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment