মুরাদনগর উপজেলার ইউনিয়ন সমূহ

মুরাদনগর উপজেলা বাংলাদেশের কুমিল্লা জেলার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি বৃহৎ ও জনবহুল প্রশাসনিক এলাকা। এটি আয়তন, জনসংখ্যা ও ইউনিয়ন সংখ্যার দিক থেকে কুমিল্লা জেলার অন্যতম বৃহত্তম উপজেলা হিসেবে পরিচিত।

প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন, কৃষিভিত্তিক অর্থনীতি এবং প্রবাসী আয়ের মাধ্যমে মুরাদনগর উপজেলাটি ধারাবাহিকভাবে আর্থসামাজিকভাবে সমৃদ্ধ হয়েছে।মুরাদনগর উপজেলার ইউনিয়ন সমূহমুরাদনগর উপজেলায় রয়েছে ২২টি ইউনিয়ন পরিষদ এবং একটি পৌরসভা। প্রতিটি ইউনিয়নই গ্রামীণ প্রশাসন, উন্নয়ন কার্যক্রম, কৃষি উৎপাদন, শিক্ষা, সংস্কৃতি এবং জনসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউনিয়ন পরিষদসমূহ মুরাদনগরের প্রশাসনিক কাঠামোর মূল ভিত্তি এবং গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সরকারের সরাসরি সংযোগের মাধ্যম।

এছাড়া রয়েছে মুরাদনগর পৌরসভা, যা শহরাঞ্চলের নাগরিকদের প্রশাসনিক সেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত সুবিধা প্রদান করে। মুরাদনগরের প্রতিটি ইউনিয়ন তার নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব,

প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে উপজেলাটিকে একটি সুসংগঠিত ও উন্নয়নমুখী প্রশাসনিক অঞ্চল হিসেবে গড়ে তুলেছে।

আরও পড়ুনঃ জামালপুর জেলার ইতিহাস | জামালপুর কিসের জন্য বিখ্যাত

মুরাদনগর উপজেলার ইউনিয়ন সমূহ?

নিচে মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ

  • ১ নং শ্রীকাইল
  • ২ নং আকুবপুর
  • ৩ নং আন্দিকোট
  • ৪ নং পূর্বধইর (পূর্ব)
  • ৫ নং পূর্বধইর (পশ্চিম)
  • ৬ নং বাংগরা(পূর্ব)
  • ৭ নং বাংগরা(পশ্চিম)
  • ৮ নং চাপিতলা
  • ৯ নং কামাল্লা
  • ১০ নং যাত্রাপুর,
  • ১১ নং রামচন্দ্রপুর (দক্ষিণ)
  • ১২ নং রামচন্দ্রপুর (উত্তর)
  • ১৩ নং মুরাদনগর
  • ১৪ নং নবীপুর (পূর্ব)
  • ১৫ নং নবীপুর (পশ্চিম)
  • ১৬ নং ধামঘর
  • ১৭ নং জাহাপুর
  • ১৮ নং ছালিয়াকান্দি
  • ১৯ নং দারোরা
  • ২০ নং পাহাড়পুর
  • ২১ নং বাবুটিপাড়া
  • ২২ নং টনকী
Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment