বোরহানউদ্দিন উপজেলা বাংলাদেশের ভোলা জেলার একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল উপজেলা। এটি ১৯২৮ সালে থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে রূপ লাভ করে।
ভৌগোলিকভাবে এটি নদী ও খাল-বেষ্টিত একটি কৃষিপ্রধান এলাকা। এখানকার প্রধান জীবিকা কৃষিকাজ, মৎস্য শিকার এবং ছোটখাটো ব্যবসা। উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া লাগলেও এখনও এখানকার জনগণের জীবনধারা গ্রামীণ ও ঐতিহ্যবাহী।
বোরহানউদ্দিন উপজেলা মোট ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। প্রতিটি ইউনিয়ন নিজস্ব সামাজিক ও ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে গঠিত। চরাঞ্চল ও নদীতীরবর্তী ইউনিয়নগুলোতে চর জাগা,
নদীভাঙন, ও চরের জীবনধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে মূল ভূখণ্ডভুক্ত ইউনিয়নগুলোতে কৃষি, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন তুলনামূলকভাবে এগিয়ে আছে।
এ উপজেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ এখানকার আর্থসামাজিক উন্নয়নের অন্যতম বাধা হিসেবে রয়ে গেছে।
আরও পড়ুনঃ ভোলা জেলার ইতিহাস | ভোলা কিসের জন্য বিখ্যাত
বোরহানউদ্দিন উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে বোরহানউদ্দিন উপজেলার ১০টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- ১নং গংগাপুর ইউনিয়ন
- ২নং সাচড়া ইউনিয়ন
- ৩নং দেউলা ইউনিয়ন
- ৪নং কাচিয়া ইউনিয়ন
- ৬নং হাসাননগর ইউনিয়ন
- ৭নং টবগী ইউনিয়ন
- ৮নং পক্ষিয়া ইউনিয়ন
- ৯নং বড় মানিকা ইউনিয়ন
- ১০নং কুতুবা ইউনিয়ন



