গাইবান্ধা জেলার ইতিহাস | গাইবান্ধা কিসের জন্য বিখ্যাত

গাইবান্ধা কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি গাইবান্ধা জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।গাইবান্ধা জেলাতবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা গাইবান্ধা জেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

গাইবান্ধা জেলার ইতিহাস?

গাইবান্ধা জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি দেশের অন্যতম জনবহুল একটি জেলা। এই জেলার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। যেখানে মানব বসতির প্রমাণ রয়েছে এই প্যালিওলিথিক যুগ থেকে।

গাইবান্ধা জেলার বিভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য এটি বিখ্যাত জেলাতে পরিণত হয়েছে। যা এ জেলাকে প্রাণবন্ত সাংস্কৃতিক ল্যান্ডস্কেপে পরিণত করেছে। গাইবান্ধা জেলার উত্তরে রংপুর জেলা ও কুড়িগ্রাম জেলা অবস্থিত।

দক্ষিনে বগুড়া এবং জয়পুরহাট জেলা অবস্থিত। পূর্বে জামালপুর জেলা, তিস্তা ও যমুনা নদী অবস্থিত পশ্চিমে রংপুর জেলা, দিনাজপুর জেলা ও জয়পুরহাট জেলা অবস্থিত।

জেলাটি বেশিরভাগই গ্রামীণ কৃষি নির্ভর। এবং জেলার মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ শহরে বসবাস করে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগে অবস্থিত একটি জেলা যার নাম গাইবান্ধা একটি প্রশাসনিক অঞ্চল।

গাইবান্দা জেলা আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে গোবিন্দগঞ্জ এলাকায় বিরাট নামক রাজার একটি বাণিজ্যিক রাজধানী ছিল। এই বিরাট রাজার ৬০ হাজার গাভী ছিল।

গাভী বা গরু কে উত্তরাঞ্চলের মানুষজন গাই ও বলে থাকেন। সেই গাই বা গাভী বাধার স্থান হিসেবে এই অঞ্চলকে গাইবান্ধা নামকরণ করা হয়। ১৯৮৪ সালের ১৫ই আগস্ট গাইবান্ধা কে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

গাইবান্ধা জেলা কিসের জন্য বিখ্যাত?

গাইবান্ধা জেলা তার অনন্য সংস্কৃতি এবং এর প্রাণবন্ত ঐতিহ্যবাহী উৎসবের জন্য খুবই বিখ্যাত। গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী রসমঞ্জুরি এর জন্য বিখ্যাত।

গাইবান্ধার একটি প্রচলিত প্রবাদ রয়েছে সেটি হচ্ছে স্বাদে ভরা রসমন্জুরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা-মরিচ গাইবান্ধার প্রাণ। এছাড়াও এখানকার ছানা ও মিষ্টি অনেক জনপ্রিয়।

গাইবান্ধা জেলা তার সমৃদ্ধ সংস্কৃতি এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য সারাদেশে বেশ সুপরিচিত। এটি একটি জনপ্রিয় পর্যটন জেলা, যা ভ্রমন পিপাসু মানুষদের আকর্ষণ করে তুলে।

এমনিতেই এটি নদী তীরবর্তী গ্রাম, সেই সাথে সবুজ ধানের ক্ষেত যা এলাকাটিকে প্রাণবন্ত করে তুলেছে। এছাড়াও এই জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে যেমনঃ প্রাচীন মঠ, মসজিদ এবং মন্দির।

গাইবান্ধা জেলার দর্শনীয় স্থান সমুহ?

জামালপুর শাহী মসজিদ

গাইবান্ধা সদর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে সাদুল্লাপুর উপজেলায় জামালপুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। ৬০০ বছর আগে ইসলাম ধর্ম প্রচারে ইরাক থেকে আগত ৩৬০ জন দেউলিয়া বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন।

তাদের মধ্য থেকেই গাইবান্ধা অঞ্চলে আসেন সুফি হযরত শাহ জামাল (রাঃ)৷ তেনার তত্ত্বাবধানে এই ঐতিহাসিক মসজিদটি নির্মাণ করা হয়েছে। তার নাম অনুসারে ইউনিয়ন পরিষদ এবং এই মসজিদের নামকরণ করা হয়।

গাইবান্ধা ফ্রেন্ডশিপ সেন্টার

গাইবান্ধা সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে ফুলছরি উপজেলায় কোন্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামে এই ফ্রেন্ডশিপ সেন্টারটি অবস্থিত। এটি মূলত একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয়।

২০০২ সালে সুবিধা বঞ্চিত মানুষের মানন্নয়নের লক্ষ্যে মূলত এই ফ্রেন্ডশিপ সেন্টারটি তৈরি হয়। এই সেন্টারটি সুবিধা বঞ্চিত মানুষদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলা হয়।

এই ফ্রেন্ডশিপ সেন্টারটি সম্পূর্ণ মাটির নিচে অবস্থিত। এর নান্দনিক সৌন্দর্যের জন্য ইতিমধ্যো দেশ এবং বিদেশের বিভিন্ন আওয়ার্ডে ভুুষিত হয়েছে।

গাইবান্ধা ড্রিমল্যান্ড এডুকেসনাল পার্ক?

গাইবান্ধাজেলার পলাশবাড়ী উপজেলায় হরিণমারি গ্রামে ব্যক্তি উদ্যোগে তৈরি হয়েছে এই ড্রিমল্যান্ড এডুকেশনাল পার্ক। ১৯৯৫ সালে বিশিষ্ট ব্যবসায়ী রশিদু্ন্নবি চাঁদ সতেরো একর জমিতে এই পার্ক তৈরি করেন। গাইবান্ধা জেলা শহরের অন্যতম এই বিনোদন কেন্দ্রটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ।

এই পার্ক টিতে রয়েছে বিভিন্ন দেশি-বিদেশি গাছ গাছালি ফুলের বাগান, ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা,বাংলাদেশের বিশাল মানচিত্র, পলাশীর যুদ্ধ ক্ষেত্রের মানচিত্র এব বিভিন্ন ধরণের খেলাধুলার ব্যবস্থা। পার্ক টিতে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা।

গাইবান্ধা জেলার বিখ্যাত খাবার?

রসমঞ্জুরি

ভুট্টা ও মরিচের জন্য গাইবান্ধা যেমন সুপরিচিত। তেমনি রসমঞ্জুরির জন্যও এ জেলা বিশ্বব্যাপী পরিচিত। এই খ্যাতির প্রধান কারণ হচ্ছে রসমঞ্জুরি খেতে অসাধারণ স্বাদের হয়ে থাকে।

অর্থাৎ এটি রসমালাইের থেকেও বেশি সুস্বাদু এবং রসালো হয়ে থাকে। এটি তৈরি করার সময় এতে ব্যবহার করা ছানার রস। রসমঞ্জুরির বিখ্যাত হওয়ার পেছনে এই ছানার রস অনেক বেশি গুরুত্ব রাখে।

রসমালাই

রসমঞ্জুরির পাশাপাশি গাইবান্ধা জেলার আরেকটি বিখ্যাত মিষ্টি হচ্ছে রসমালাই। এটি মূলত চালের গুঁড়া, দুধ, চিনি এবং এলাচ দিয়ে তৈরি করা হয়ে থাকে।

রসমালাই দেখতে অনেকটা ক্ষীরের মতো হলেও এটি অনেক সুস্বাদু। এবং এই রসমালাই প্রায় সকল বাঙালী পছন্দ করে থাকে।

মুড়কি

গাইবান্ধা জেলার মুড়কি একটি জনপ্রিয় মুখরোচক খাবার। এটি মুড়ি, তেল, পেঁয়াজ, রসুন এবং মরিচ দিয়ে তৈরি করা হয়ে থাকে। এই মুড়কি খেতে অনেক ভাল লাগে বিশেষ করে মুখে তেতো ভাব থাকলে তা ভাল হয়ে যায়।

সিরাজগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ?

  • আখতারুজ্জামান ইলিয়াস
  • শেখ মোহাম্মদ আব্দুল্লাহ
  • নাজীর মোহাম্মদ সরকার
  • তুলসী লাহোরী
  • শামসুল হক
  • সদর উদ্দিন
  • মোঃ কছির উদ্দিন
  • আবুল হাসান শামসুদ্দিন
  • দৌলাতুন্নেসা খাতুন
  • মকবুলার রহমান সরকার
  • ফজলে রাব্বি মিয়া এবং
  • আহমেদ হোসেন।

এছাড়াও কাজী মুহাম্মদ বদরুদ্দোজামান, মাহমুদুজ্জামান বাবু, বদিউল আলম, কবি শাকের মাহমুদ এবং কবি হরিশচন্দ্র। তারা তাদের কৃত কর্মের জন্য যুগ যুগ ধরে গাইবান্ধার বিখ্যাত হয়ে আছেন।

গাইবান্ধা জেলার আয়তন কত?

গাইবান্ধা জেলায় মোট জনসংখ্যা ২৫,৬২,২৩২ জন। তার মধ্যে নারীর সংখ্যা ১৩,১৭৯৪৪ জন এবং পুরুষের সংখ্যা ১২,৩৮৬২১ জন।

গাইবান্ধা জেলার থানা কয়টি?

গাইবান্ধা জেলার সাতটি উপজেলা বা থানা রয়েছে। যেমনঃ

  • গাইবান্ধা সদর উপজেলা
  • পলাশবাড়ী উপজেলা
  • ফুলছরি উপজেলা
  • গোবিন্দগঞ্জ উপজেলা
  • সাঘাটা উপজেলা
  • সুন্দরগঞ্জ উপজেলা এবং
  • সাদুল্লাপুর উপজেলা

শেষ কথা

বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।

এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে সিরাজগঞ্জ কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।

গাইবান্ধা জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment