নওগাঁ জেলার ইতিহাস | নওগাঁ কিসের জন্য বিখ্যাত

নওগাঁ কিসের জন্য বিখ্যাত তা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরী। আপনি যদি নওগাঁ জেলার বিখ্যাত হওয়ার কারণ গুলো জেনে না থাকেন।নওগাঁ জেলাতবে দুশ্চিন্তা না করে এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পডুন। কেননা এই আর্টিকেলে আমরা নওগাঁ জেলা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, বিখ্যাত খাবার ও দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

নওগাঁ জেলার ইতিহাস?

বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত রাজশাহী বিভাগের অন্তর্গত একটি জেলা হচ্ছে নওগাঁ। প্রাচীন ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ এ জেলাটির আয়তন হচ্ছে ৩৪০৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৭৬০ জন।

জেলাটির উত্তরে ভারতের দক্ষিণ দিনাজপুর, দক্ষিণে বাংলাদেশের নাটোর ও রাজশাহী জেলা, পূর্বে জয়পুরহাট ও বগুড়া জেলা এবং পশ্চিমে চাপাইনবাবগঞ্জ এবং ভারতের মালদহ জেলা। নওগাঁ জেলার উপর দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়েছে। এদের মধ্যে যমুনা ও আত্রাই অন্যতম।

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত?

নওগাঁ নামটির উৎপত্তি হয়েছে নও (যার অর্থ নতুন, এটি ফারসি শব্দ) এবং গাঁ (যার অর্থ গ্রাম)। অর্থাৎ এর অর্থ দাঁড়ায় নতুন গ্রাম। আত্রাই নদীর অববাহিকায় নদীবন্দর ঘিরে যে নতুন জনবসতি গড়ে উঠেছিল তাই ঐ সময় নওগাঁ নামে পরিচিতি লাভ করে।

অনেক ছোট বড় নদীর মিলনমেলা এ নওগাঁ জেলায়। অনেক আগে থেকেই এ এলাকায় জনবসতি গড়ে উঠেছিল। বেশ কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসও রয়েছে এ জেলায়। এদের মধ্যে মাল, পাহাড়িয়া এবং কুর্মি অন্যতম।

নদী অববাহিকতায় হওয়ার কারণে এ অঞ্চলের অর্থনীতি বহু পূর্ব থেকেই প্রতক্ষ্যভাবে ক্রিষির উপর নির্ভরশীল। ধ্বংসপ্রাপ্ত পাহাড়পুর বিহারের অস্তিত্ব মূলত এটাই প্রমান করে যে এ অঞ্চলে একসময় বৌদ্ধ ধর্মের লোকদের আধিপত্য ছিল।

১৯৮৪ সালের এক মার্চ জেলা হিসাবে স্বীকৃতি পাওয়ার আগ পর্যন্ত এটি অবিভক্ত রাজশাহীর একটি মহকুমা ছিল।

নওগাঁ জেলার দর্শনীয় স্থান সমুহ?

পাহাড়পুর বৌদ্ধবিহার

নওগাঁর সবচেয়ে বড় জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছর পাহাড়পুর। এটি মূলত ধ্বংসপ্রাপ্ত বৌদ্ধ মন্দির। একে অনেকে সোমপুর বিহার বা মহাবিহারও বলে থাকে।

পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের একদম শেষের দিকে এ বিহার নির্মাণ করেছিলেন। এছাড়াও এখন এটি ইউনেস্কো স্বীকৃতিপ্রাপ্ত একটি বিশ্ব ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান।

পতিসর রবীন্দ্র কুঠিবাড়ি

নওগাঁ থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে আত্রাই উপজেলার পতিসর গ্রামে এটি অবস্থিত। বাড়িটি প্রায় ১০ একর জায়গা জুড়ে এবং দ্বিতল ভবন বিশিষ্ট। এটি দেখতে প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে ভির করে থাকে।

কুসুম্বা মসজিদ

নওগাঁ সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে প্রাচীন এই মসজিদ অবস্থিত। মসজিদটি প্রায় সাড়ে চারশ বছরের পুরোনো বলে লোকমুখে শুনা যায়। এমনকি এই মসজিদটি বাংলাদেশের পাঁচ টাকার নোটে মুদ্রিত রয়েছে।

শালবন জাতীয় উদ্যান

প্রাকৃতির সাথে মিসে যেতে কার না ভাল লাগে। আমরা সকলেই প্রাকৃতির অপরূপ সৌন্দর্য দেখে অনেক আনন্দ পাই।প্রাকৃতিক সৌন্দর্যে সবুজে ঘেরা নওগাঁর শালবন একবার দেখলে মনে হবে এখানে থেকে যেতে। এই অপরুপ শালবনকে ২০১২ সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।

নওগাঁ জেলার বিখ্যাত খাবার?

নওগাঁর বিরিয়ানি

নওগাঁর বিরিয়ানি গোটা উত্তরবঙ্গে বিখ্যাত, এমনি কি ঢাকা থেকে ও অনেকে আসে এই বিরিয়ানি খেতে। নওগাঁয় আপনারা সাব্বীর হোটেল এন্ড রেষ্টুরেন্টে গেলে এই বিরিয়ানি খেতে পারবেন।

প্যারা সন্দেশ

যুগ যুগ ধরে বাঙালিরা অতিথি আপ্যায়নে মিষ্টান্ন পরিবেশন করেন। এর থেকে নওগাঁও ব্যতিক্রম নয়, নওগাঁয় অতিথি আপ্যায়নে খাবারের শেষ পাতে অনন্য মিষ্টান্নের সাথে প্যারা সন্দেশও থাকে।

নওগাঁর প্যারা সন্দেশ শহরের প্রতিটি দোকানে পাওয়া যায়। আপনারা কখনও নওগাঁয় গেলে এই সন্দেশ খেতে ভুলবেন না।

শিক কাবাব

কাবাব খেতে কে না ভালোবাসে। ওপরটায় স্মোকি স্বাদ আর ভেতরে নরম মশলাদার মাংসের এক মজাদার কাবার। এটি নওগাঁর একটি ঐতিহ্যবাহি খাবার

আলুর চপ

আলুর চপ এটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উভয় বাংলার একটি জনপ্রিয় খাবার। বাঙালী ঘরানার প্রতিটি ফাস্টফুডের দোকানে এবং হোটেলে আলুর চপ পাওয়া যায়।

রমজান মাসে বাঙালির ইফতারিতে আলুর চপ অপরিহার্য উপাদানে পরিণত হয়েছে। এটি পুরো বাংলাদেশ এমনকি ভারতে ও বিখ্যাত।

নওগাঁ জেলার বিখ্যাত ব্যক্তি?

মোহাম্মদ বায়তুল্লাহ

মোহাম্মদ বায়তুল্লাহ তিনিবাংলাদেশের জাতীয় সংসদের প্রথম এবং সাবেক ডেপুটি স্পিকার।

শহীদুজ্জামান সরকার

তিনি জাতীয় সংসদের সাবেক হুইপ এবং বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি। তিনি অন্তত জ্ঞান এবং সৎ ব্যক্তি ছিলেন।

মোজাফফর রহমান চৌধুরী

মোজাফফর রহমান তিনি পাকিস্তান জাতীয় পরিষদের গভর্নর উপদেষ্টার সদস্য ছিলেন। ততকালীন সময় তিনি আমাদের দেশের এক নক্ষত্র ছিলেন।

এনামুল হক

তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড় ছিলেন। তিনি সেসময় আমাদের দেশের অন্যতম খেলোয়াড় ছিল। আমাদের দেশের ফটবলে ছোট এই অর্জনে তিনি অনেক কিছু এনে দিয়েছে।

নওগাঁ জেলার আয়তন কত?

নওগাঁ জেলার মোট আয়তন হচ্ছে ৩,৪৩৫,৬৭ বর্গ কিলোমিটার। এবং মোট জনসংখ্যা হচ্ছে ২৩,৮৫,৯০০ জন।

নওগাঁ জেলার উপজেলা কয়টি?

নওগাঁ জেলায় মোট উপজেলা রয়েছে ১১টি। যেমনঃ

  • নওগাঁ সদর
  • পত্নীতলা
  • ধামইরহাট
  • মহাদেবপুর
  • পোরশা
  • সাপাহার
  • বদলগাছী
  • মান্দা
  • নিয়ামতপুর
  • আত্রাই
  • রাণীনগর

শেষ কথা

বাংলাদেশ সৌন্দর্যের এক অপরূপ উদাহরণ। এখানে ৬৪ জেলার মধ্যে সৌন্দর্যের দিক থেকে কোন জেলা এগিয়ে আবার কোন জেলা তুলনামূলক কম জনপ্রিয় রয়েছে।

এসব কিন্তু নির্ভর করে ব্যক্তি মনের চাহিদা এবং সেই জেলার সার্বিক অবস্থার উপর ভিত্তি করে। এছাড়াও আপনার জ্ঞানকে প্রসারিত করতে চাঁপাইনবাবগঞ্জ কিসের জন্য বিখ্যাত এ সম্পর্কে পড়তে পারেন।

নওগাঁ জেলা কিসের জন্য বিখ্যাত তা হয়তো এতক্ষণে স্পষ্টরূপে বুঝে গেছেন। আপনাদের কোন প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ্ হাফেজ

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment