বাঘাইছড়ি উপজেলা রাঙামাটি জেলার সর্ববৃহৎ এবং আয়তনে বাংলাদেশের অন্যতম বৃহৎ উপজেলা। এটি পার্বত্য চট্টগ্রামের পূর্বাংশে অবস্থিত এবং ভারতের মিজোরাম রাজ্যের সীমান্তঘেঁষা একটি জনপদ।
পাহাড়, বন, নদী ও কাপ্তাই হ্রদের ছোঁয়ায় বাঘাইছড়ি এক অনন্য প্রাকৃতিক পরিবেশের অধিকারী। এখানকার অধিকাংশ এলাকা দুর্গম ও পাহাড়ি, যেখানে চাকমা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, লুসাই, খুমি এবং বাঙালি জনগোষ্ঠীর সহাবস্থান লক্ষ্য করা যায়।
বাঘাইছড়ি উপজেলায় মোট ৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রতিটি ইউনিয়নের নিজস্ব ভৌগোলিক গঠন ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। সাজেক ইউনিয়ন বর্তমানে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত,
যার অপরূপ পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য হাজারো পর্যটককে আকর্ষণ করে। উপজেলার জনগণের জীবিকা মূলত কৃষিভিত্তিক বিশেষ করে জুমচাষ, বাঁশ-কাঠভিত্তিক হস্তশিল্প, পশুপালন, মাছ ধরা
এবং পর্যটনকে কেন্দ্র করে নানা পেশা গড়ে উঠছে। এখানকার মানুষ ঐতিহ্যবাহী জীবনযাপন করে, যা ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস এবং উৎসব-পার্বণে স্পষ্ট।
বাঘাইছড়ির ইউনিয়নসমূহে এখনও যোগাযোগব্যবস্থা চ্যালেঞ্জের মুখে থাকলেও সরকার ও উন্নয়ন সংস্থাগুলোর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলছে।
আরও পড়ুনঃ চট্টগ্রাম জেলার ইতিহাস | চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
বাঘাইছড়ি উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- সারোয়াতলী ইউনিয়ন পরিষদ
- খেদারমারা ইউনিয়ন পরিষদ
- রূপকারী ইউনিয়ন পরিষদ
- বঙ্গলতলী ইউনিয়ন পরিষদ
- সাজেক ইউনিয়ন পরিষদ
- আমতলী ইউনিয়ন পরিষদ
- বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ
- মারিশ্যা ইউনিয়ন পরিষদ



