ভিন্নজগত পার্ক

বিভাগীয় শহর রংপুরের গঙ্গাচড়া উপজেলার খলেয়া গুঞ্জিপুর এলাকার প্রায় একশত একর জায়গা জুড়ে ২০০১ সালে স্থাপিত হয়েছে ভিন্নজগত বিনোদন কেন্দ্র (Vinnojogot Amusement Park)।

ভিন্নজগৎ এ দেশি বিদেশি হাজারো গাছে নানান প্রজাতির পশু পাখির কোলাহলে মুখর হয়ে থাকে পুরো ভিন্নজগৎ। ভিন্নজগতে রয়েছে বাংলাদেশের প্রথম প্লানেটোরিয়াম, রোবট স্ক্রিল জোন, জল তরঙ্গ, আজব গুহা,

স্পেস জার্নি, সি প্যারাডাইস, নৌকা ভ্রমণ, ওয়াক ওয়ে, শাপলা চত্বর, বীরশ্রেষ্ঠ এবং ভাষা সৈনিকদের ভাস্কর্য, থ্রিডি মুভি, ফ্লাই হেলিকপ্টার, মেরি গো রাউন্ড, লেক ড্রাইভ, সুইমিং পুল, মাছ ধরার ব্যবস্থা এবং স্পিনিং হেড।ভিন্নজগত পার্কএগুলো ছাড়াও শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ক্যাঙ্গারু, ঘোড়া, হাতিসহ বিভিন্ন প্রাণির মুর্তি। ভিন্নজগৎ এ রয়েছে একই সঙ্গে পাঁচশত জনের বিভিন্ন পৃথক দলের আলাদা পিকনিক করার ব্যবস্থা।

প্রায় নয়শত গাড়ির পার্কিংয়ের সুবিধা, সাতটি কটেজ, থ্রি স্টার মানের ড্রিম প্যালেস হোটেল। এছাড়াও ভিন্নজগৎ এর জলাশয়গুলোতে নৌভ্রমণের সুবিধা এবং নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

যা ভিন্নজগতকে আমাদের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে।

ভিন্নজগতে প্রবেশ মূল্য কত?

ভিন্নজগতে প্রবেশ করতে জনপ্রতি ত্রিশ টাকা দিয়ে প্রবেশ টিকেট সংগ্রহ করতে হয়। এছাড়া ভেতরের প্রতিটি রাইড উপভোগের জন্য বিভিন্ন প্যাকেজ চালু রয়েছে।

আবাসিক ব্যবস্থা

চাইলে সহজেই ভিন্নগজতের ড্রিম প্যালেসে রাত্রি যাপন করতে পারবেন। থ্রি স্টার মানের ড্রিম প্যালেসে প্রতি রাত যাপনের জন্য আপনাকে ২০০০ থেকে ৫০০০ টাকা গুনতে হবে।

এছাড়াও থাকতে পারেন রংপুরের বিভিন্ন আবাসিক হোটেলে। রংপুরে আবাসিক বিভিন্ন হোটেলে মৌসুমের চাহিদা অনুযায়ী মূল্য নেওয়া হয়ে থাকে।

ভিন্নজগত পার্ক কিভাবে যাবেন?

বাসে রাজধানী ঢাকার মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী এবং কল্যাণপুর থেকে রংপুর যাওয়ার এসি ও নন-এসি বাস যাতায়াত করে। ঢাকা থেকে রংপুর যেতে বাসে ছিট ভেদে ৫০০ থেকে ১০০০ টাকা ভাড়া পর্যন্ত লাগে।

ট্রেনে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন সোমবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন সকাল নয় টায় রংপুরের উদ্দেশ্য ছেড়ে যায়। রংপুর যেতে ২০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ট্রেন ভাড়া লাগে।

খাবার-দাবার

ভিন্নজগতে অবস্থিত রেস্টুরেন্টে আপনি সব ধরণের খাবার পাবেন। আর চাইলে আপনি রংপুর শহরে বিভিন্ন মানের হোটেল/রেস্টুরেন্ট থেকে নিজের উদরপূর্তিটুকূ সেরে নিতে পারবেন।

তবে হ্যাঁ আমের সিজনে রংপুর গেলে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম খেতে ভুল করবেন না।

রংপুর থেকে ভিন্নজগত?

রংপুর থেকে মাইক্রোবাস, প্রাইভেটকার কিংবা ইজিবাইকে সরাসরি ভিন্নজগতে যাওয়ার ব্যবস্থা রয়েছে। ভিন্নজগত যেতে প্রাইভেটকারের ভাড়া ৩৫০ থেকে ৫০০ টাকা এবং মাইক্রোবাসের ভাড়া ৭০০ থেকে ১০০০ টাকা।

আর ব্যাটারি চালিত ইজিবাইকে ভিন্নজগতে যেতে ১৫০ থেকে ২০০ টাকা লাগে। চাইলে রংপুরের পাগলাপীর বাস স্ট্যান্ড হইতে সৈয়দপুর কিংবা দিনাজপুরগামী গাড়িতে চড়ে ভিন্নজগতে যেতে পারবেন।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment