আফগানিস্তান যাওয়ার উপায় | আফগানিস্তান যেতে কত টাকা লাগে

আফগানিস্তান দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত। আফগানিস্তান দেশটি চারদিকে পাহাড় দিয়ে বেষ্টিত। আফগানিস্তানের পূর্ব ও দক্ষিণ দিকে রয়েছে পাকিস্তান। আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল।আফগানিস্তান যাওয়ার উপায় | আফগানিস্তান যেতে কত টাকা লাগেএবং এটি আফগানিস্তানের একটি বৃহত্তম নগরী। আফগানিস্তান দেশটির মোট আয়তন ৬ লক্ষ ৫২৮৬৭ বর্গ কিলোমিটার। দেশটি অর্থনৈতিক দিক থেকে তেমন শক্তিশালী অবস্থানে এখনো যেতে পারিনি।

আফগানিস্তান ভ্রমণ কিভাবে করবেন বা আফগানিস্তান যাওয়ার উপায় বা আফগানিস্তান ভ্রমণ ভিসায় যেতে কত টাকা লাগে এই নিয়েই থাকছে আজকের আলোচনা।

আফগানিস্তান যাওয়ার উপায়?

বাংলাদেশ থেকে আফগানিস্তানে যাওয়ার জন্য কয়েক ধরনের ভিসা পাওয়া যায়। যেমন: ওয়ার্কিং এন্ট্রি ভিসা, পর্যটন ভিসা, ব্যবসায়িক ভিসা, ভিজিট ভিসা, ছাত্র ও গবেষণা ভিসা,কূটনৈতিক ভিসা ও অফিশিয়াল ভিসা।

যেহেতু আফগানিস্তান অর্থনৈতিক দিক থেকে তেমন ভালো অবস্থানে নেই তাই বিশ্বের অন্যান্য দেশ থেকে আফগানিস্তানে মানুষ কাজের জন্য যায় না। যারা পর্যটন ভিসায় যান তারা আফগানিস্তানের ঐতিহাসিক স্থানসমূহ দেখতে পান।

ভিজিট ভিসায় যারা যান তারা একটি নির্দিষ্ট সময় আফগানিস্তানের ভ্রমণ করে সময় কাটাতে পারেন। ছাত্র ও গবেষণা ভিসা নিয়ে যে সকল ছাত্র-ছাত্রীরা যাই তারা আফগানিস্তানের ঐতিহাসিক স্থানসমূহ নিয়ে গবেষণা করার জন্য যান।

যারা ব্যবসায়ী রয়েছেন এবং আফগানিস্তানে ব্যবসা রয়েছে তারা ব্যবসায়িক ভিসা নিয়ে যান। তাছাড়া কূটনৈতিক ও অফিসিয়াল ভিসা নির্দিষ্ট সরকারি কর্মকর্তারা যেতে পারেন।

যাইহোক আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আফগানিস্তানে টুরিস্ট ভিসায় কিভাবে যাওয়া যাবে।

বাংলাদেশ থেকে আফগানিস্তান ভ্রমণ ভিসা পেতে কি কি করতে হবে?

বাংলাদেশ থেকে আফগানিস্তান ভ্রমণ ভিসা পেতে হলে ঢাকায় অবস্থিত আফগানিস্তানের দূতাবাসের মাধ্যমে ভিসা আবেদন করতে হবে।

এক্ষেত্রে প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই ভিসা আবেদন করতে পারবেন।

যারা আফগানিস্তানের টুরিস্ট ভিসা বা ভ্রমণ ভিসার মাধ্যমে যেতে চান তাদের ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে তার নিচে উল্লেখ করা হলোঃ

১. আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টে কমপক্ষে ছয় মাসের মেয়াদ থাকতে হবে।

২.দুই থেকে তিন কপি পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি লাগবে।

৩. ভিসা আবেদন পত্রটি সঠিকভাবে ঠিকঠাক তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৪. দূতাবাস থেকে অতিরিক্ত কোন ডকুমেন্টস চাইলে সেগুলো আবেদনপত্রটির সাথে দিতে হবে।

এই কাগজপত্র গুলো যখন আপনার সংগ্রহ করা হয়ে যাবে তখন দূতাবাসের মাধ্যমে নির্দিষ্ট একটি ফি প্রদান করে ভ্রমণ ভিসার জন্য আবেদন করা যাবে।

সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ১৫ থেকে ২০ কার্য দিবসের মধ্যে আপনি ভিসাটি হাতে পেয়ে যাবেন।

আরও পড়ুনঃ গ্রীস কাজের ভিসা | গ্রীস যেতে কত টাকা লাগে

বাংলাদেশ থেকে আফগানিস্তান ভিজিট ভিসায় যেতে কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে আফগানিস্তানে ভিজিট ভিসায় যেতে ফি কত টাকা লাগে এই বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে। ভিজিট ভিসা দুই ধরনের। (১) সিঙ্গেল এন্ট্রি (২) মাল্টিপল এন্ট্রি।

কেউ যদি একক ভাবে টুরিস্ট ভিসা আফগানিস্তানে যান সেটা হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা। আর মাল্টিপল এন্ট্রি হচ্ছে কেউ যদি কয়েকজন মিলে আফগানিস্তানে ভিজিট ভিসা যান।

সিঙ্গেল এন্ট্রি ভ্রমণ ভিসার জন্য আবেদন ফি দিতে হবে ৬০ ডলার এবং মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন ফি জমা দিতে হবে ৯০ ডলার।

আফগানিস্তানের ভ্রমণ ভিসা হাতে পেতে কতদিন লাগে?

আফগানিস্তান কনসুলেট বা দূতাবাসে আবেদন ফি জমা দেওয়ার পর ভিসা হাতে পেতে ১৫ থেকে ২০ দিনের মতো সময় লেগেছে। তবে কারো কারো ক্ষেত্রে সময়টা বেশিও লাগতে পারে।

কেননা এখানে যাচাই-বাছাই এর একটি ব্যাপার আছে। তাছাড়া অনেক ক্ষেত্রে দূতাবাসে আবেদনপত্র অনেক বেশি হয়ে যাওয়ার কারণে ২৫ থেকে ৩০ দিনও লেগে যেতে পারে।

বাংলাদেশীদের জন্য কি আফগানিস্তান ভিসা লাগে?

হ্যাঁ অবশ্যই। বাংলাদেশীদের যদি আফগানিস্তানে যেতে হয় তাহলে ভিসা প্রয়োজন হবে। ভিসা ছাড়া কোন বাংলাদেশী নাগরিক আফগানিস্তানে প্রবেশ করতে পারবে না। ভিসা ছাড়া কেউ যদি আফগানিস্তানে প্রবেশ করতে যান তাহলে সে অবৈধ হিসেবে গণ্য হবে।

ভিসা ছাড়া আফগানিস্তান কারা যেতে পারবে?

আফগানিস্তানে ভিসা ছাড়া যেতে পারবে শুধুমাত্র চীন, ভারত, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, ইরান ও তুরস্কের কূটনৈতিক ও কর্মজীবীরা। এরা শুধুমাত্র পাসপোর্ট নিয়েই কোন ধরনের ভিসা ছাড়াই আফগানিস্তান যেতে পারবেন।

বাংলাদেশ টু আফগানিস্তান বিমান ভাড়া কত?

বাংলাদেশ থেকে আফগানিস্তানের বিমান ভাড়া সম্পর্কে সঠিক তথ্য জানাটা খুবই জরুরী। কিছুদিন আগেও বাংলাদেশ থেকে আফগানিস্তানে ইকোনমিক ক্লাসে যাওয়ার জন্য বিমান ভাড়া ৪০ হাজার টাকার কাছাকাছি ছিল।

আরও পড়ুনঃ মরিশাস ভিসার দাম কত | মরিশাস যেতে কত টাকা লাগে

যারা ফার্স্ট ক্লাসে টিকিট করে বাংলাদেশ থেকে আফগানিস্তান যেতে চান তাদের বিমান ভাড়া ৮০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।

বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব?

বাংলাদেশ থেকে আফগানিস্তানের দূরত্ব কত কিলোমিটার এটা জানাও খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ থেকে আফগানিস্তানের মোট দূরত্ব ২৪৭৪ কিলোমিটারের কাছাকাছি।

আফগানিস্তান যেতে কত টাকা লাগে?

আফগানিস্তান ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে যেতে কত টাকা লাগে, তা নির্ভর করে আপনি কীভাবে যাচ্ছেন, কোন ধরনের ভিসা নিচ্ছেন, এবং যাত্রার ধরন ও মাধ্যমের ওপর।

বর্তমানে আফগানিস্তানও একটি রাজনৈতিকভাবে অস্থির দেশ, ফলে সেখানে ভ্রমণ করতে কিছু অতিরিক্ত সতর্কতা ও খরচ বিবেচনায় রাখতে হয়। ভিসা নিতে চাইলে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য আফগানিস্তান দূতাবাস

বা কনস্যুলেট থেকে আবেদন করতে হয়। সাধারণত ভিসা ফি ৩০ থেকে ১০০ মার্কিন ডলার পর্যন্ত হতে পারে, যা টাকায় প্রায় ৩,৫০০ থেকে ১১,৫০০ টাকা। তবে কেউ যদি কাজের জন্য যাচ্ছেন, তাহলে নিয়োগদাতা প্রতিষ্ঠান অনেক সময় এই ভিসার খরচ বহন করে।

বাংলাদেশ থেকে আফগানিস্তানে সরাসরি কোনো ফ্লাইট নেই। সাধারণত ট্রানজিট হিসেবে দুবাই, ইস্তাম্বুল বা ইসলামাবাদ হয়ে যেতে হয়। ফলে ওয়ান ওয়ে এয়ার টিকিটের খরচ হতে পারে ৬০,০০০ থেকে ১,১০,০০০ টাকার মধ্যে।

যদি ট্রাভেল এজেন্ট বা কোনো মাধ্যমে যান, তাহলে এজেন্ট ফি ও প্রসেসিং খরচ আলাদাভাবে দিতে হয়, যা হতে পারে ১৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত।

সব মিলিয়ে আফগানিস্তান যেতে আনুমানিক মোট খরচ হতে পারে ৯০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত, যেটি আপনার যাত্রার ধরণ, ফ্লাইট, ভিসা প্রক্রিয়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের ওপর ভিত্তি করে বাড়তে বা কমতে পারে।

আরও পড়ুনঃ বেলজিয়াম বেতন কত | বেলজিয়াম যেতে কত টাকা লাগে

আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস কোথায়?

বাংলাদেশ থেকে যারা আফগানিস্তানে বিভিন্ন কাজের জন্য বা পর্যটন ভিসায় যান তাদের কোন সমস্যা হলে তারা কোথায় যোগাযোগ করবেন অর্থাৎ দূতাবাসের ঠিকানা জানতে চান।

কোন দেশের নাগরিকরা যদি কোন দেশে গিয়ে ভিসা জটিলতায় পড়ে থাকেন তাহলে উক্ত দেশের দূতাবাসে যোগাযোগ করলে সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যায়। আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস কোথায় রয়েছে তাই ঠিকানাটা জানা খুবই জরুরী।

বাংলাদেশে আফগানিস্তানের দূতাবাস থাকলেও এখনো আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নেই। বাংলাদেশের দূতাবাস রয়েছে আফগানিস্তানের নিকটবর্তী দেশ পাকিস্তানের ইসলামাবাদে।

আরও পড়ুনঃ মালটা ভিসা পাওয়ার সহজ উপায় | মাল্টা যেতে কি কি লাগে

শেষ কথা

আফগানিস্তান ভ্রমণ ভিসা বা ভিজিট ভিসা কিভাবে পাবেন ও ভিসা আবেদন করার জন্য ফি কত টাকা লাগবে আশা করি এই বিষয়ে আর জানার বাকি নাই।

তারপরেও যদি আফগানিস্তান ভিসা সম্পর্কিত কোন প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনার প্রশ্নটির দ্রুততম সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment