ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন সমূহ

দিনাজপুর জেলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত ফুলবাড়ী উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ঐতিহাসিক অঞ্চল। এর উত্তর-পূর্বে পার্বতীপুর, দক্ষিণে নবাবগঞ্জ এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সীমান্ত রয়েছে।

ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ ও কৃষিভিত্তিক অর্থনীতির কারণে ফুলবাড়ী উপজেলাটি এক বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া ফুলবাড়ী কয়লা খনি ও ভারত-বাংলাদেশ স্থলবন্দর এর পরিচিতিকে আরও বাড়িয়ে তুলেছে।ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন সমূহফুলবাড়ী উপজেলার প্রশাসনিক কাঠামোতে রয়েছে ৭টি ইউনিয়ন পরিষদ। প্রতিটি ইউনিয়নই স্থানীয় প্রশাসনের মূল ভিত্তি হিসেবে কাজ করে।

এবং জনগণের নিকটতম নাগরিক সেবা প্রদান করে থাকে। প্রতিটি ইউনিয়নের রয়েছে স্বতন্ত্র ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য, জনসংখ্যা, কৃষি ও অর্থনৈতিক অবস্থা এবং নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য।

অধিকাংশ ইউনিয়নে কৃষিই প্রধান জীবিকার মাধ্যম, তবে সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় সীমান্ত বাণিজ্যও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক দিক হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ দিনাজপুর জেলার থানা কয়টি ও কি কি

ফুলবাড়ী উপজেলার ইউনিয়ন সমূহ?

নিচে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ

  • ০১ নং এলুয়াড়ী ইউনিয়ন পরিষদ
  • ০২ নং আলাদীপুর ইউনিয়ন পরিষদ
  • ০৩নং কাজিহাল ইউনিয়ন পরিষদ
  • ০৪ নং বেতদিঘী ইউনিয়ন পরিষধ
  • ০৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ
  • ০৬ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ
  • ০৭ নং শিবনগর ইউনিয়ন পরিষদ
Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment