চুনারুঘাট উপজেলার ইউনিয়ন সমূহ

চুনারুঘাট উপজেলা হবিগঞ্জ জেলার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উপজেলা।

একদিকে চা-বাগান, পাহাড় ও বনভূমি, অপরদিকে কৃষিনির্ভর গ্রামীণ সমাজ চুনারুঘাটকে একটি বৈচিত্র্যময় জনপদে পরিণত করেছে। এ উপজেলার অর্থনীতি মূলত কৃষি ও চা-শিল্প নির্ভর।চুনারুঘাট উপজেলার ইউনিয়ন সমূহপ্রশাসনিকভাবে চুনারুঘাট উপজেলায় রয়েছে ১০টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা আছে। চুনারুঘাট উপজেলার ইউনিয়নসমূহ স্থানীয় জনগণের উন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, ও অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

প্রতিটি ইউনিয়নের রয়েছে নিজস্ব ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আর্থসামাজিক বৈশিষ্ট্য, যা এই উপজেলাকে সমৃদ্ধ করেছে। উল্লেখ্য, উপজেলার ইউনিয়ন পরিষদসমূহ স্থানীয় প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ স্তর হিসেবে কাজ করে।

ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের সমস্যা সমাধানে, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে, এবং অবকাঠামো নির্মাণে ভূমিকা পালন করে চলেছেন।

আরও পড়ুনঃ হবিগঞ্জ জেলার পোস্ট কোড

চুনারুঘাট উপজেলার ইউনিয়ন সমূহ?

নিচে চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ

  • ১নং গাজীপুর
  • ২নং আহম্মদাবাদ
  • ৩নং দেওরগাছ
  • ৪নং পাইকপাড়া
  • ৫নং শানখলা
  • ৬নং চুনারুঘাট
  • ৭নং উবাহাটা
  • ৮নং সাটিয়াজুরী
  • ৯নং রাণীগাঁও
  • ১০নং মিরাশী
Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment