চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহ

শিবগঞ্জ উপজেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সর্ববৃহৎ উপজেলা হিসেবে পরিচিত। এটি ভৌগোলিক, জনসংখ্যাগত ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি উপজেলা,

যার পশ্চিম সীমানা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার সাথে সংযুক্ত। শিবগঞ্জ উপজেলা তার ঐতিহাসিক নিদর্শন, সীমান্ত বাণিজ্য, কৃষি উৎপাদন এবং আম বাগানের জন্য সুপরিচিত।

এখানকার প্রাচীন গৌড়নগরী বা গৌড় (Gaur) ছিল বাংলার একটি প্রাচীন রাজধানী, যা শিবগঞ্জ উপজেলার মধ্যে অবস্থিত। শিবগঞ্জ উপজেলায় মোট ১৫টি ইউনিয়ন পরিষদ রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহপ্রতিটি ইউনিয়নের রয়েছে নিজস্ব ইতিহাস, জনসংখ্যা, জীবনধারা ও অর্থনৈতিক কার্যক্রমের বৈচিত্র্য। কৃষি নির্ভর এ উপজেলায় আম, ধান ও গম উৎপাদনের পাশাপাশি সীমান্ত বানিজ্যের সুবাদে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হয়েছে।

এই ইউনিয়নগুলোর মধ্যে বিনোদপুর ও সন্নিকটবর্তী এলাকাগুলো স্থলবন্দর (সোনামসজিদ স্থলবন্দর) সংলগ্ন হওয়ায় বৈদেশিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ।

অন্যদিকে মনাকষা, দাইপুকুরিয়া ও শাহবাজপুর সীমান্তবর্তী হওয়ায় সীমানা ব্যবস্থাপনা ও নিরাপত্তার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। শিবগঞ্জ উপজেলার ইউনিয়নসমূহে রয়েছে

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, কৃষি ফার্ম, আম বাগান এবং ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এখানকার প্রতিটি ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক উন্নয়নের অংশীদার।

আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার পোস্ট কোড

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন সমূহ?

নিচে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ

  1. শাহাবাজপুর ইউনিয়ন
  2. শ্যামপুর ইউনিয়ন
  3. কানসার্ট ইউনিয়ন
  4. উজিরপুর ইউনিয়ন
  5. চককির্তী ইউনিয়ন
  6. দাইপুকুরিয়া ইউনিয়ন
  7. ধাইনগর ইউনিয়ন
  8. দুর্লভপুর ইউনিয়ন
  9. ঘোড়াপাখিয়া ইউনিয়ন
  10. মোবারকপুর ইউনিয়ন
  11. মনাকষা ইউনিয়ন
  12. বিনোদপুর ইউনিয়ন
  13. নয়ালাভাঙ্গা ইউনিয়ন
  14. পাঁকা ইউনিয়ন
  15. ছত্রাজিতপুর ইউনিয়ন
Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment