প্রতিনিয়ত হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের কাজের উদ্দেশ্য নিয়ে সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। অনেকে আবার লেখাপড়ার উদ্দেশ্যে কিংবা হজ্জ্ব করার উদ্দেশ্য নিয়েও সৌদি আরবে ভ্রমণ করেন।
আমাদের আজকের এই আর্টিকেলটিতে সৌদি আরবের ভিসা কত প্রকার ও কি কি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সৌদি ভিসা কত প্রকার?
অন্যান্য সকল দেশের ক্ষেত্রে সৌদি আরবের বিভিন্ন প্রকারের ভিসা চালু রয়েছে। তবে আমাদের বাংলাদেশের জন্য সৌদি আরবের যে সকল ভিসার প্রকারভেদ আছে, সেগুলো হচ্ছেঃ
- হজ্জ ভিসা
- ট্যুরিষ্ট ভিসা
- ব্যবসায় ভিসা
- শিক্ষা ভিসা
- কাজের ভিসা
- ফ্যামিলি ভিসা
সৌদি আরব হজ্জ ভিসা কি?
হজ্জ করার উদ্দেশ্য যদি সৌদি আরবে যেতে চান, তাহলে হজ্জ ভিসায় আবেদন করে সৌদি আরবের সরকার কর্তৃক এ ধরনের ভিসা সংগ্রহ করতে পারেন। হজ্জ ভিসায় গিয়ে আপনি সৌদি আররের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করতে পারেন।
আরও পড়ুনঃ সৌদি আরব ভিসা দাম কত | সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
সৌদি আরব ট্যুরিষ্ট ভিসা কি?
আপনি যদি কখনো সৌদি আরবে ভ্রমন করার উদ্দেশ্যে যেতে চান। তাহলে অবশ্যই আপনাকে সৌদি আরবের ট্যুরিষ্ট ভিসা সংগ্রহ করতে হবে। আর এই ভিসার মাধ্যমে আপনি সৌদি আরবের বিভিন্ন স্থান ভ্রমন করতে পারবেন।
তবে আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তুু ট্যুরিষ্ট ভিসায় মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবেন না।
সৌদি আরব ব্যবসায় ভিসা কি?
আপনি যদি সৌদি আরবে বিনিয়োগ করে বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান। তাহলে সৌদি সরকার আপনাকে ব্যবসা করার সুযোগ প্রদান করবে। তবে আপনাকে তার পূর্বে সৌদি আরবের ব্যবসায় ভিসার জন্য আবেদন করতে হবে।
সৌদি আরব শিক্ষা ভিসা কি?
আপনি যদি উচ্চ শিক্ষার জন্য সৌদি আরবে যেতে চান। তাহলে আপনার এই ইচ্ছাকে পূরণ করার সুযোগ দিয়েছে সৌদি আরব সরকার। কেননা, আপনি একজন বাংলাদেশি নাগরিক হয়ে স্কলারশীপের মাধ্যমে সৌদি আরব যেতে পারবেন।
সেক্ষেত্রে এখানে একটা সমস্যা আছে, সেটি হল আপনি যদি শিক্ষা ভিসায় সৌদি আরব যান। তাহলে পড়াশোনা ব্যতিত অন্য কোন কাজ করার সুযোগ সুবিধা পাবেন না।
আরও পড়ুনঃ তুরস্ক কাজের বেতন | তুরস্ক যেতে কত টাকা লাগে
সৌদি আরব কাজের ভিসা কি?
প্রত্যেক বছর হাজার হাজার মানুষ বাংলাদেশ থেকে বিভিন্ন কাজের উদ্দেশ্য সৌদি আরব যায়। আপনি যদি সৌদি আরবে কাজ বা জব করার জন্য যেতে চান তাহলে সৌদি কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন।
সৌদি আরব ফ্যামিলি ভিসা কি?
সাধারণত সৌদি আরবের ফ্যামিলি ভিসার মেয়াদ সর্বোচ্চ তিন মাস মেয়াদী হয়। তবে আমাদের মধ্যে যে সকল মানুষ তাদের পুরো ফ্যামিলি নিয়ে সৌদি আরব ভ্রমন করতে চান।
আরও পড়ুনঃ লিবিয়া বেতন কত | লিবিয়া যেতে কত টাকা লাগে
তাদের জন্য এই ধরনের ফ্যামিলি ভিসা করার প্রয়োজন হয়। যার মাধ্যমে আপনি আপনার পরিবারের সকল সদস্যদের সৌদি আরবের দর্শনীয় স্থান গুলো খুব সহজে ভ্রমন করতে পারেন।
শেষ কথা
আপনারা যারা সৌদি আরব ভিসা কত প্রকার ও কি কি সে সম্পর্কে জানতে চেয়েছেন। আশা করি আপনারা সঠিক উত্তরটি জানতে পেরেছেন।
আপনার সৌদি আরবের পাসপোর্ট বা ভিসা সংক্রান্ত আরও কোন অজানা তথ্য জানার থাকে। তাহলে আপনার প্রশ্নটি নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।



