সাতক্ষীরা জেলার সংসদীয় আসন কয়টি

সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা, যা খুলনা বিভাগের অন্তর্গত। ভৌগোলিক ও প্রশাসনিক দিক থেকে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত।সাতক্ষীরা জেলার সংসদীয় আসন কয়টিজেলার দক্ষিণে বঙ্গোপসাগর, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে যশোর জেলা এবং পূর্বে খুলনা জেলা অবস্থিত। সুন্দরবন, ইছামতি, কালিন্দী, কপোতাক্ষ, বেতনা ও মরিচাপ নদীবিধৌত এই অঞ্চল প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত।

প্রাচীনকাল থেকে সাতক্ষীরা ছিল বাণিজ্য, কৃষি ও সংস্কৃতির সমৃদ্ধ কেন্দ্র। বর্তমানে প্রশাসনিকভাবে সাতক্ষীরা জেলা ৭টি উপজেলা নিয়ে গঠিতঃ

  1. দেবহাটা উপজেলা
  2. শ্যামনগর উপজেলা
  3. সাতক্ষীরা সদর উপজেলা
  4. আশাশুনি উপজেলা
  5. কলারোয়া উপজেলা
  6. কালীগঞ্জ উপজেলা
  7. তালা উপজেলা

এই ৭টি উপজেলা মিলিয়ে পুরো সাতক্ষীরা জেলাকে ৪টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়েছে, যেগুলো হলোঃ

  1. কলারোয়া উপজেলা ও তালা উপজেলা নিয়ে সাতক্ষীরা-১ আসনটি গঠিত হয়েছে।
  2. সাতক্ষীরা সদর উপজেলা এবং দেবহাটা উপজেলা নিয়ে সাতক্ষীরা-২ আসনটি হয়েছে।
  3. আশাশুনি উপজেলা ও কালিগঞ্জ উপজেলা নিয়ে সাতক্ষীরা-৩ আসনটি গঠিত হয়েছে।
  4. শ্যামনগর উপজেলা নিয়ে সাতক্ষীরা-৪ আসনটি গঠিত হয়েছে।

প্রতিটি আসন থেকে একজন করে জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হন। জেলার এই ৪টি আসন স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, কৃষি ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ নেত্রকোণা জেলার সংসদীয় আসন কয়টি

সাতক্ষীরা জেলার সংসদীয় আসন কয়টি?

নিচে সাতক্ষীরা জেলার সংসদীয় ৪টি আসন তুলে ধরা হলোঃ

সাতক্ষীরা-১ঃ কলারোয়া উপজেলা ও তালা উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে।

বি:দ্রঃ সাতক্ষীরা-১ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা সাতক্ষীরা জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১০৫নং আসন।

সাতক্ষীরা-২ঃ সাতক্ষীরা সদর উপজেলা এবং দেবহাটা উপজেলা নিয়ে আসনটি হয়েছে।

বি:দ্রঃ সাতক্ষীরা-২ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা সাতক্ষীরা জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১০৬নং আসন।

সাতক্ষীরা-৩ঃ আশাশুনি উপজেলা ও কালিগঞ্জ উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে।

বি:দ্রঃ সাতক্ষীরা-৩ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা সাতক্ষীরা জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১০৭নং আসন।

সাতক্ষীরা-৪ঃ শ্যামনগর উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে।

বি:দ্রঃ সাতক্ষীরা-৪ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা সাতক্ষীরা জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১০৮নং আসন।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment