চুয়াডাঙ্গা জেলার সংসদীয় আসন কয়টি

চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী জেলা, যা খুলনা বিভাগের অন্তর্গত। জেলার পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, উত্তরে ঝিনাইদহ, পূর্বে কুষ্টিয়া এবং দক্ষিণে মেহেরপুর জেলা অবস্থিত।চুয়াডাঙ্গা জেলার সংসদীয় আসন কয়টিভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য, সীমান্তবাণিজ্য, কৃষি উৎপাদন ও যোগাযোগব্যবস্থার কারণে চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক-প্রশাসনিক গুরুত্ব বিশেষভাবে লক্ষণীয়। বর্তমানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনিকভাবে ৪টি উপজেলা নিয়ে গঠিতঃ

  1. আলমডাঙ্গা উপজেলা
  2. চুয়াডাঙ্গা সদর উপজেলা
  3. জীবননগর উপজেলা
  4. দামুড়হুদা উপজেলা

এই ৪টি উপজেলা মিলিয়ে পুরো চুয়াডাঙ্গা জেলাকে ২টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়েছে, যেগুলো হলোঃ

  1. আলমডাঙ্গা উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, শংকরচন্দ্র, মোমিনপুর, কুতুবপুর ও পদ্মবিলা ইউনিয়ন নিয়ে চুয়াডাঙ্গা-১ আসনটি গঠিত হয়েছে।
  2. দামুরহুদা উপজেলা, জীবননগর উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন, নেহালপুর ইউনিয়ন এবং বেগমপুর ইউনিয়ন নিয়ে চুয়াডাঙ্গা-২ আসনটি গঠিত হয়েছে।

প্রতিটি আসন থেকে একজন করে জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হন। জেলার এই ২টি আসন স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, কৃষি ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরও পড়ুনঃ শেরপুর জেলার সংসদীয় আসন কয়টি

চুয়াডাঙ্গা জেলার সংসদীয় আসন কয়টি?

নিচে চুয়াডাঙ্গা জেলার সংসদীয় ২টি আসন তুলে ধরা হলোঃ

চুয়াডাঙ্গা-১ঃ আলমডাঙ্গা উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, শংকরচন্দ্র, মোমিনপুর, কুতুবপুর ও পদ্মবিলা ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত হয়েছে।

বি:দ্রঃ চুয়াডাঙ্গা-১ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা চুয়াডাঙ্গা জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ৭৯নং আসন।

চুয়াডাঙ্গা-২ঃ দামুরহুদা উপজেলা, জীবননগর উপজেলা ও চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন, গড়াইটুপি ইউনিয়ন, নেহালপুর ইউনিয়ন এবং বেগমপুর ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত হয়েছে।

বি:দ্রঃ চুয়াডাঙ্গা-২ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা চুয়াডাঙ্গা জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ৮০নং আসন।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment