নীলফামারী জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত একটি সীমান্তবর্তী ও ঐতিহাসিক জেলা, যা প্রশাসনিকভাবে রংপুর বিভাগের অন্তর্গত। জেলার উত্তর দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে রংপুর জেলা,
পূর্বে লালমনিরহাট ও দিনাজপুর জেলা এবং পশ্চিমে পঞ্চগড় জেলা অবস্থিত। তিস্তা নদী এই জেলার প্রধান নদী, যা জেলার ভূপ্রকৃতি ও কৃষি অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করেছে।
নীলফামারী তার কৃষিভিত্তিক অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান, রেল সংযোগ ও ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিশেষভাবে পরিচিত। বর্তমানে প্রশাসনিকভাবে নীলফামারী জেলা ৬টি উপজেলা নিয়ে গঠিতঃ
- নীলফামারী সদর উপজেলা
- সৈয়দপুর উপজেলা
- জলঢাকা উপজেলা
- কিশোরগঞ্জ উপজেলা
- ডোমার উপজেলা
- ডিমলা উপজেলা
এই ৬টি উপজেলা মিলিয়ে পুরো নীলফামারী জেলাকে ৪টি সংসদীয় আসনে বিভক্ত করা হয়েছে, যেগুলো হলোঃ
- ডিমলা উপজেলা ও ডোমার উপজেলা নিয়ে নীলফামারী-১ আসনটি গঠিত হয়েছে।
- নীলফামারী সদর উপজেলা নিয়ে নীলফামারী-২ আসনটি গঠিত হয়েছে।
- জলঢাকা উপজেলা নিয়ে নীলফামারী-৩ আসনটি গঠিত হয়েছে।
- সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে নীলফামারী-৪ আসনটি গঠিত হয়েছে।
প্রতিটি আসন থেকে একজন করে জনপ্রতিনিধি বাংলাদেশ জাতীয় সংসদে নির্বাচিত হন। জেলার এই চারটি আসন স্থানীয় উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, কৃষি ও সীমান্ত নিরাপত্তা বিষয়ক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আরও পড়ুনঃ খুলনা বিভাগের জেলা ও উপজেলা সমূহ
নীলফামারী জেলার সংসদীয় আসন কয়টি?
নিচে নীলফামারী জেলার সংসদীয় ৪টি আসন তুলে ধরা হলোঃ
নীলফামারী-১ঃ ডিমলা উপজেলা ও ডোমার উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে।
বি:দ্রঃ নীলফামারী-১ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা নীলফামারী জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১২নং আসন।
নীলফামারী-২ঃ নীলফামারী সদর উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে।
বি:দ্রঃ নীলফামারী-২ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা নীলফামারী জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১৩নং আসন।
নীলফামারী-৩ঃ জলঢাকা উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে।
বি:দ্রঃ নীলফামারী-৩ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা নীলফামারী জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১৪নং আসন।
নীলফামারী-৪ঃ সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে।
বি:দ্রঃ নীলফামারী-৪ হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের সর্বমোট ৩০০টি নির্বাচনী এলাকার মধ্যে একটি। ইহা নীলফামারী জেলার মধ্যে অবস্থিত জাতীয় সংসদের ১৫নং আসন।



