নীলফামারী জেলার অন্তর্গত ডিমলা উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ভূগোলিক এলাকা। এটি তিস্তা নদী বিধৌত এক উর্বর ও প্রাকৃতিক সম্পদে ভরপুর অঞ্চল হিসেবে পরিচিত।
কৃষিনির্ভর এই উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় এর ভৌগোলিক অবস্থান, জনজীবন ও অর্থনীতি বিশেষ গুরুত্ব বহন করে। ডিমলা উপজেলার স্থানীয় শাসনব্যবস্থা ইউনিয়ন পরিষদসমূহের মাধ্যমে পরিচালিত হয়।
প্রতিটি ইউনিয়ন নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও আর্থ-সামাজিক বৈশিষ্ট্যে অনন্য। ডিমলা উপজেলায় মোট ১০টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার,
স্বাস্থ্যসেবা কেন্দ্র, কৃষি ও মৎস্যসম্পদের বিশেষ অবদান এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান। নদীভাঙন, প্রাকৃতিক দুর্যোগ এবং সীমান্তবর্তী সমস্যাগুলো মোকাবিলা করেও এখানকার মানুষ প্রতিনিয়ত তাদের জীবনমান উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।
ডিমলা উপজেলার এই ইউনিয়নগুলো স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জনগণের উন্নয়ন, সেবা প্রদান ও সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করে থাকে।
আরও পড়ুনঃ হবিগঞ্জ জেলার ইতিহাস | হবিগঞ্জ কিসের জন্য বিখ্যাত
ডিমলা উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে ডিমলা উপজেলার ১০টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- ১নং পশ্চিশ ছাতনাই ইউনিয়ন
- ২নং বালাপাড়া ইউনিয়ন
- ৩নং ডিমলা ইউনিয়ন
- ৪নং খগাখড়িবাড়ী ইউনিয়ন
- ৫নং গয়াবাড়ী ইউনিয়ন
- ৬নং নাউতারা ইউনিয়ন
- ৭নং খালিশা চাপানী ইউনিয়ন
- ৮নং ঝুনাগাছ ইউনিয়ন
- ৯নং টেপা খড়িবাড়ী ইউনিয়ন
- ১০নং পূর্ব ছাতনাই ইউনিয়ন



