রোয়াংছড়ি উপজেলা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বান্দরবান জেলার একটি অন্যতম পাহাড়ি ও প্রাকৃতিকভাবে বৈচিত্র্যপূর্ণ উপজেলা।
বান্দরবান জেলা শহর থেকে প্রায় ২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই উপজেলা পাহাড়, বন, নদী ও আদিবাসী সংস্কৃতিতে সমৃদ্ধ। রোয়াংছড়ি নামটি এসেছে স্থানীয় আদিবাসী ভাষা থেকে, যার অর্থ “বাঁশঝাড় ঘেরা জলপ্রবাহ”।
এখানে মারমা, বম, ম্রো, খুমি, তঞ্চঙ্গ্যা, চাকমা ও বাঙালি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যাদের জীবনধারা এখনও অনেকাংশে প্রকৃতিনির্ভর। রোয়াংছড়ি উপজেলা প্রশাসনিকভাবে মোট ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।
এই ইউনিয়নগুলোতে পাহাড়ি জনগোষ্ঠীর নিজস্ব কৃষ্টি, ধর্মীয় রীতিনীতি, ভাষা ও সামাজিক আচার-আচরণ গভীরভাবে প্রোথিত। এখানকার মানুষের জীবিকা মূলত জুমচাষ, বনায়ন, বেত ও বাঁশজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ
এবং সীমিত পর্যটনের ওপর নির্ভরশীল। রোয়াংছড়ির প্রাকৃতিক সৌন্দর্যও খুবই মনোমুগ্ধকর। উঁচু পাহাড়, ঘন জঙ্গল, ঝর্ণা, নদী ও বিচ্ছিন্ন আদিবাসী পল্লীগুলো এই অঞ্চলকে পর্যটকদের কাছে এক আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে।
যোগাযোগব্যবস্থা এখনও অনেক স্থানে সীমিত হলেও, ধীরে ধীরে উন্নয়নের ছোঁয়া লাগছে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে।
আরও পড়ুনঃ সিরাজগঞ্জ জেলার ইতিহাস | সিরাজগঞ্জ কিসের জন্য বিখ্যাত
রোয়াংছড়ি উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- আলেক্ষ্যং ইউনিয়ন
- নোয়াপতং ইউনিয়ন
- রোয়াংছড়ি সদর ইউনিয়ন
- তারাছা ইউনিয়ন



