লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল। এই উপজেলার ভূ-প্রকৃতি, জনসংখ্যা এবং অর্থনৈতিক কাঠামো একটি বৈচিত্র্যময় চিত্র তুলে ধরে।
সদর উপজেলাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি জেলার প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজেলাটি মোট ২১টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত।
প্রতিটি ইউনিয়ন নিজস্ব ঐতিহাসিক, সামাজিক ও অর্থনৈতিক বৈশিষ্ট্য বহন করে। ইউনিয়নসমূহ সাধারণত গ্রামভিত্তিক প্রশাসনিক একক হিসেবে কাজ করে এবং প্রতিটি ইউনিয়নের নিজস্ব চেয়ারম্যান ও পরিষদ রয়েছে,
যারা স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। সদরের ইউনিয়নসমূহ সাধারণত কৃষিনির্ভর অর্থনীতির ওপর নির্ভরশীল,
তবে অনেক ইউনিয়নে এখন ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য আধুনিক অবকাঠামো গড়ে উঠেছে। ইউনিয়নগুলো নদী, খাল ও জলাশয়ের পাশেই বিস্তৃত হওয়ায় কৃষি ও মৎস্যচাষ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুর জেলার ইতিহাস | লক্ষ্মীপুর কিসের জন্য বিখ্যাত
লক্ষ্মীপুর সদর উপজেলার ইউনিয়ন সমূহ?
নিচে লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়ন তুলে ধরা হলোঃ
- ০১ নং উত্তর হামছাদী
- ০২ নং দক্ষিণ হামছাদী
- ০৩ নং দালাল বাজার
- ০৪ নং চররম্নহিতা
- ০৫ নং পার্বতীনগর
- ০৬ নং বাঙ্গাখাঁ
- ০৭ নং বশিকপুর
- ০৯ নং দত্তপাড়া
- ১০ নং উত্তর জয়পুর
- ১০ নং চন্দ্রগঞ্জ
- ১১ নং হাজির পাড়া
- ১২ নং চরশাহী
- ১৩ নং দিঘলী
- ১৪ নং মান্দারী
- ১৫ নং লাহারকান্দি
- ১৬ নং শাকচর
- ১৭ নং ভবানীগঞ্জ
- ১৮ নং কুশাখালী
- ১৯ নং তেয়ারীগঞ্জ
- ২০ নং চর রমনী মোহন
- ২১ নং টুমচর



