মাগুরা জেলার উপজেলা কয়টি ও কি কি

মাগুরা জেলা বাংলাদেশের খুলনা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা। এ জেলার চারটি উপজেলা রয়েছে।মাগুরা জেলার উপজেলা কয়টি ও কি কিপ্রতিটি উপজেলা নিজস্ব ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাগুরা জেলার উপজেলা কয়টি ও কি কি?

মাগুরা জেলায় মোট চারটি উপজেলা রয়েছেঃ

  • মাগুরা সদর উপজেলা
  • শালিখা উপজেলা
  • শ্রীপুর উপজেলা
  • মহম্মদপুর উপজেলা

এই উপজেলাগুলোর মধ্যে মাগুরা সদর উপজেলা জেলা শহরকে অন্তর্ভুক্ত করে, যা জেলার প্রশাসনিক কেন্দ্র।

১. মাগুরা সদর উপজেলা

অবস্থানঃ

মাগুরা সদর উপজেলা খুলনা বিভাগের মাগুরা জেলার একটি অন্যতম উপজেলা। এটির আয়তন ৪৫০.৫ বর্গ কিলোমিটার। এ উপজেলাটির সীমানাঃ

উত্তরেঃ

শ্রীপুর উপজেলা ও শৈলকূপা উপজেলা

দক্ষিণেঃ

শালিখা উপজেলা

পূর্বেঃ

মহম্মদপুর উপজেলা

পশ্চিমেঃ

ঝিনাইদহ জেলা

মাগুরা সদর উপজেলার প্রশাসনিক কাঠামোঃ

নির্বাচনী এলাকাঃ ৯১, মাগুরা-১

ইউনিয়নের সংখ্যাঃ ১৩

পৌরসভাঃ ১টি

গ্রামঃ ২৫২টি

মৌজাঃ ২৬৩টি

মাগুরা সদর উপজেলার নামকরণের ইতিহাস?

মাগুরা থানাকে ১৮৪৫ সালে প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৮৩ সালে এটি উপজেলায় উন্নীত হয়।

২. শালিখা উপজেলা

অবস্থানঃ

শালিখা উপজেলা মাগুরা জেলা শহর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে মাগুরা-যশোর মহাসড়কের পাশে অবস্থিত। উপজেলার প্রশাসনিক কার্যক্রম আড়পাড়া থেকে পরিচালিত হয়। এ উপজেলাটি বিভিন্ন জেলা ও উপজেলার সংযোগস্থলে অবস্থিতঃ

উত্তর-পশ্চিমেঃ

কালিগঞ্জ উপজেলা

উত্তরেঃ

ঝিনাইদহ সদর উপজেলা

উত্তর ও পূর্বেঃ

মাগুরা সদর উপজেলা

পশ্চিম ও দক্ষিণেঃ

যশোর জেলার বাঘারপাড়া উপজেলা

দক্ষিণ-পূর্বেঃ

মহম্মদপুর উপজেলা, নড়াইল সদর উপজেলা ও লোহাগড়া উপজেলা।

শালিখা উপজেলার প্রশাসনিক কাঠামোঃ

নির্বাচনী এলাকাঃ মাগুরা-২

ইউনিয়নের সংখ্যাঃ

পৌরসভাঃ নাই

গ্রামঃ ১১৮টি

মৌজাঃ ১০০টি

শালিখা উপজেলার নামকরণের ইতিহাস?

শালিখা নামের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন জনশ্রুতি রয়েছেঃ

  • অতীতে এই অঞ্চলে প্রচুর শালি ধান উৎপন্ন হতো, যা থেকে নামকরণ হয়েছে ‘শালিখা’।
  • কেউ কেউ মনে করেন, এ অঞ্চলে প্রচুর শালিক পাখি থাকায় নাম হয়েছে ‘শালিখা’।

আবার, অনেকে ধারণা করেন, এখানকার জলাশয়ে প্রচুর শালুক জন্মাত, তাই ‘শালুক’ থেকে ‘শালিখা’ নামকরণ হয়েছে।

আরও পড়ুনঃ মাগুরা জেলার ইতিহাস | মাগুরা কিসের জন্য বিখ্যাত

৩. মহম্মদপুর উপজেলা

অবস্থানঃ

মহম্মদপুর উপজেলা মাগুরা জেলা সদর থেকে ২৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণে অবস্থিত। এ উপজেলার আয়তন ২৩৪.২৯ বর্গ কিলোমিটার। মহম্মদপুর উপজেলার সীমানাঃ

উত্তর ও উত্তর-পশ্চিমেঃ

ফরিদপুর জেলার মধুখালী উপজেলা

পূর্ব-দক্ষিণেঃ

বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা

দক্ষিণেঃ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলা

পশ্চিম ও দক্ষিণেঃ

শালিখা ও মাগুরা সদর উপজেলা

মহম্মদপুর উপজেলার প্রশাসনিক কাঠামোঃ

নির্বাচনী এলাকাঃ মাগুরা-২

ইউনিয়নের সংখ্যাঃ ৮টি

পৌরসভাঃ নাই

গ্রামঃ ১৮৮টি

মৌজাঃ ১৩১টি

মহম্মদপুর উপজেলার নামকরণের ইতিহাস?

মহম্মদপুর নামকরণের নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হয়, মোঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে রাজা সীতারাম রায়ের শাসনকালেই এর নামকরণ হয়।

স্থানীয় মুসলিম ফকির মাহমুদের নামানুসারে মহম্মদপুর নামকরণ করা হতে পারে বলে ধারণা করা হয়।

৪. শ্রীপুর উপজেলা

অবস্থানঃ

শ্রীপুর উপজেলা মাগুরা জেলা সদর থেকে ১৪ কিলোমিটার উত্তরে অবস্থিত। উপজেলাটির আয়তন ১৭৯.১৮ বর্গ কিলোমিটার। শ্রীপুর উপজেলার সীমানাঃ

উত্তরেঃ

রাজবাড়ী জেলা ও বালিয়াকান্দি উপজেলা

দক্ষিণেঃ

মাগুরা সদর উপজেলা

পূর্বেঃ

মধুখালী ও বালিয়াকান্দি উপজেলা

পশ্চিমেঃ

শৈলকূপা উপজেলা

শ্রীপুর উপজেলার প্রশাসনিক কাঠামোঃ

নির্বাচনী এলাকাঃ মাগুরা-১

ইউনিয়নের সংখ্যাঃ ৮টি

পৌরসভাঃ নাই

গ্রামঃ ১৬৪টি

মৌজাঃ ৭৯টি

আরও পড়ুনঃ মাগুরা জেলার থানা কয়টি ও কি কি

শ্রীপুর উপজেলার নামকরণের ইতিহাস?

শ্রীপুর নামকরণ সম্পর্কে নির্দিষ্ট কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। তবে বলা হয়, নবম শতাব্দীতে পাল রাজাদের আমলে এটি একটি গুরুত্বপূর্ণ নগর ছিল। রাজা রামচন্দ্রের স্ত্রী শ্রীদেবীর নাম অনুসারে শ্রীপুর নামকরণ হয়েছে বলে জনশ্রুতি রয়েছে।

শেষ কথা

মাগুরা জেলার চারটি উপজেলা তাদের ইতিহাস, ভৌগোলিক বৈশিষ্ট্য ও প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

প্রতিটি উপজেলার নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক ভিত্তি রয়েছে, যা মাগুরার সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।

Share Now

This website is mainly created to provide information about travel, travel packages, travel agencies, travel visas, travel Bangladesh, and your travel to Bangladesh. We will always try to give you accurate information.

Leave a Comment